যে কারণে হেনস্তার শিকার হতেন বিদ্যা বালান

হরমোনজনিত সমস্যায় কারণে স্বাস্থ্যগত দিকে দিয়ে তিনি ভারী। এজন্য বিভিন্ন সময়ে হয়েছেন সমালোচিত। শরীর নিয়ে কখনও কখনও প্রশ্নবাণে তাকে হেনস্তা করা হয়েছে। নিজের লক্ষ্যকে স্থির করে সমালোচনা পেরিয়ে আজকে তিনি হয়ে উঠেছেন অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শরীর নিয়ে অবজ্ঞা ও উপহাসের বিভিন্ন কথা গণমাধ্যমকে জানিয়েছেন। বিদ্যা জানান, ‘সারা জীবন আমি হরমোনের সমস্যায় […]
বেকারদের বদলে যাওয়ার গল্পে প্রাণ ডেইরি মিল্ক

বিএ পাশ করে বসে আছে কিন্তু চাকরি পাচ্ছে না। বাবা-মার কথা শুনতে হয় এইজন্য। ছেলে কি করবে ভেবে পায় না। সেই বেকার জানতে পারে প্রাণ ডেইরি মিল্ক খামারের খোঁজ। যুবক প্রাণ ডেইরি মিল্ক কালেকশন সেন্টারে গিয়ে নিজ চোখে সবকিছু দেখে। সেখান থেকেই শুরু হয় তার বদলে যাওয়ার গল্প। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ঠিক […]
পূর্বপুরুষদের পেশাকে বাঁচাতে যত কষ্ট তাদের

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। তারপরেও পূর্ব পুরুষদের পেশাকে বাঁচিয়ে রাখতে মাটি দিয়ে নিত্য ব্যবহারের পণ্য তৈরি করছেন চট্টগ্রামের সীতাকুণ্ড ও মীরসরাইয়ের মৃৎশিল্পীরা। মৃৎশিল্পের তৈরি দৃষ্টি নন্দন মাটির সামগ্রী কলসি, হাঁড়ি, পাতিল, সরা, মটকা, দৈ পাতিল, মুচি ঘট, মুচি বাতি, মিষ্টির পাতিল, রসের হাঁড়ি, ফুলের টব, চাড়ার টব, জলকান্দা, মাটির ব্যাংক, ঘটি, […]
আবারও হাসপাতালে নওয়াজ শরিফ

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্নীতির দায়ে সাত বছর সাজা পাওয়া নওয়াজকে শনিবার হাসপাতালে নেয়া হয়। খবরে বলা হয়েছে, লাহোরের কোট লাখপাত কারাগার থেকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নওয়াজকে। সেখানে তার মেডিকেল চেকআপ করা হচ্ছে। লাহোরের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা বলেছেন, নওয়াজ শরিফকে জেল থেকে হাসপাতালে স্থানান্তর […]
সংলাপে অংশ নেয়া দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর চা-চক্র বিকেলে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-চক্রে অংশ নিচ্ছেন। গণভবনে আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় এ চা চক্রের আয়োজন করা হয়েছে। নির্বাচনের আগে সংলাপে অংশ নিলেও এবার চা-চক্রে অংশ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয় ঐক্যফ্রন্টকে। পরে ১ […]
ভুল আসামিকে আর এক মিনিটও কারাগারে দেখতে চান না হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ভুল আসামি জাহালমকে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে তাকে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে। আজ রোববার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। অপরদিকে তার বিরুদ্ধে করা ২৬ মামলা প্রত্যাহার করে নিয়েছে দুদক। আজ […]
শীর্ষে থেকেও মাশরাফির ভয়!

লীগ পর্বের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। সমান পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় দল এখন ইমরুল কায়েসের ভিক্টোরিয়ান্স। গতকাল কুমিল্লা টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায়। জবাব দিতে নেমে দলের ৯ রানের সময় ওপেনার মেহেদী মারুফ ৫ রান করে আউট হলে ধারণা করা হচ্ছিল জমে উঠবে […]
ইরানে সামরিক ঘাঁটিতে হামলা, হতাহত ৫

ইরানের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় রিভ্যুলশনারি গার্ডের এক সদস্য নিহত ও অপর চার সদস্য আহত হয়েছেন। ইসলামী বিপ্লবের ৪০ বছর পূর্তি উদ্যাপনের মধ্যেই শনিবার দক্ষিণ-পূর্ব ইরানে এ হামলা চালানো হয়। সিস্তান বেলুচিস্তানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর মুহাম্মদ হাদি মারাসি বলেন, আধা-সামরিক বাহিনী বাসিজের একটি ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বাসিজ ইরানের প্রথম […]
যুক্তরাষ্ট্র-রাশিয়ার পাল্টাপাল্টি

রাশিয়ার বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপে গতকাল চুক্তিতে মস্কোর অংশীদারিত্ব বাতিল করার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের দাপ্তরিক ওয়েবসাইটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নিয়ে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু’র সঙ্গে বৈঠকে বসে […]
নিপুণের নতুন দুই

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ নতুন বছরে আবারো নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। এরইমধ্যে দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এ প্রসঙ্গে গতকাল বলেন, নতুন বছরে বিজ্ঞাপনের মডেল হিসেবে দুটি কাজ করা হলো। এরমধ্যে জানুয়ারির মাঝামাঝি সময়ে ভারতে ‘তিব্বত ৫৭০’ সাবানের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলাম। এটি নির্দেশনা দিয়েছেন ভারতের সৈনক মিত্র। […]
কেন এত বিদেশপ্রীতি!

একটা সময়ে দেশীয় নাটকের সিংহভাগ দেশেই নির্মাণ হতো। সেসব নাটক দর্শকের কাছেও বেশ গ্রহণযোগ্যতা পেত। গল্পের প্রয়োজনে বছরের অল্পসংখ্যক নাটকের শুটিং দেশের বাইরে করতেন নির্মাতারা। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যায় এর বিপরীত চিত্র। একদিকে নাটকের বাজেট সংকট। অন্যদিকে দেশের বাইরে টিভি নাটকের শুটিংয়ের প্রবণতা বাড়ছে। বিশেষ করে নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার বালিতে প্রতি মাসেই […]
হঠাৎ পুঁজিবাজারে বিনিয়োগের ঝোঁক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে শেয়ারবাজারের সূচক, লেনদেন ও বাজার মূলধন। বর্তমানে চাঙ্গাভাব বিরাজ করায় বিনিয়োগকারীরাও ঝুঁকছে বাজারে। ফলে নির্বাচনের পর গত এক মাসে ৪০ হাজার বিও (বিনিফিসিয়ারি ওনার) অ্যাকাউন্ট বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা […]
সম্ভাবনার বাংলাদেশে বড় বাধা মাদক

সম্ভাবনার বাংলাদেশ সৃষ্টিতে মাদককে বড় বাধা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক নির্মূলে সরকার প্রয়োজনীয় সবকিছুই করবে। গতকাল শনিবার ঢাকা অফিসার্স ক্লাবে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে মাদক তৈরি হয় না, তবে কিছু অসাধু ব্যক্তি মাদক চোরাচালানে জড়িত। মাদকের বিরুদ্ধে যথাযথ ভূমিকা রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। […]
এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১০ হাজার, বহিষ্কার ২৪

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন গতকাল সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা ১ম পত্র এবং মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ পরীক্ষায় ১০৩৮৭ জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছে ২৪ জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানা গেছে। অনুপস্থিত এবং বহিষ্কারের দিকে শীর্ষে ছিল মাদরাসা শিক্ষা বোর্ড। এ বোর্ডে অনুপস্থিত ৩৭৮৮ […]
৪০ লাখ টাকা প্রতারণা ‘দুদক থেকে বলছি ঝামেলা মিটিয়ে ফেলুন’

দুদক থেকে বলছি, আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। এখন তদন্ত চলছে। বাঁচতে চাইলে টাকা-পয়সা দিয়ে ঝামেলা মিটিয়ে ফেলুন। নইলে চাকরি হারাবেন কিন্তু!’ এভাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে মামলা করার ভয় দেখিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। শুক্রবার রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই […]