হজ প্যাকেজ ঘোষণা

পবিত্র হজে যাওয়ার খরচ নির্ধারণ করে চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এ প্যাকেজ অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য দুই ধরনের খরচের হিসাব রাখা হয়েছে। এর মধ্যে প্যাকেজ-১-এর আওতায় সব মিলিয়ে খরচ পড়বে ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। গত বছরের চেয়ে ২০ হাজার ৫৭১ টাকা বেড়েছে এবার। প্যাকেজ-২-এর অধীনে খরচ পড়বে সব মিলিয়ে […]
নতুন নেটওয়ার্কিং পণ্য এখন বাংলাদেশে
সম্প্রতি কাসডা ব্রান্ডের নেটওয়ার্কিং পণ্য দেশের বাজারে বিক্রি শুরু হয়েছে। কাসডা ব্র্যান্ডের কেডব্লিউ ৫৫,১৫,৩০০ এমবিপিএস গতির ওয়্যারলেস রাউটার, কেডব্লিউ ৬৫১২ রাউটারটি ৭৫০ এমবিপিএস গতির ডুয়াল ব্র্যান্ড ওয়্যারলেস রাউটার, এসি ১২০০ এমবিপিএস ওয়্যারলেস রাউটার, এলটিই-ফোরজি পকেট রাউটার ও ৮ পোর্টের নেটওয়ার্ক সুইচ বাজারে পাওয়া যাবে। দেশে কাসডা পণ্যের পরিবেশক হিসেবে কাজ করছে স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। […]
অনিয়মের অভিযোগে সরে দাঁড়ালেন বিচারক

বিনোদন অঙ্গনে ইতিমধ্যে ‘ঠোঁটকাটা’ তকমা পেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। অনিয়মের সঙ্গে আপস করতে না পেরে এবার বিচারকের আসন ছাড়লেন তিনি। চ্যানেল আইয়ে শিশুদের রিয়েলিটি শো ‘গানের রাজা’র অন্যতম বিচারক ছিলেন এই সংগীতশিল্পী। বিচারের রায় উপেক্ষা ও শিশুদের গান নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে অনুষ্ঠানটি থেকে সরে যান তিনি। ‘গানের রাজা’র পরের পর্বগুলোয় আর দেখা […]
মিয়ানমারের পার্লামেন্টের ওপর ড্রোন, ফরাসি গ্রেপ্তার

মিয়ানমারের রাজধানী নেপিডোতে পার্লামেন্ট ভবনের ওপরে ড্রোন ওড়ানোর অভিযোগে এক ফরাসি পর্যটককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার স্থানীয় পুলিশ ও মিয়ানমারে ফরাসি দূতাবাসের পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দোষী সাব্যস্ত হলে ওই ব্যক্তির তিন বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম […]
২৭০০০ পাউন্ড দান করলেন ফুটবলার কিলিয়ান এমবাপে

বিমানচালক ডেভিড ইবটসনকে খুঁজে পাওয়ার জন্য গঠিত তহবিলে ২৭০০০ পাউন্ড দান করলেন ফরাসি ফুটবলের এ সময়ে ভীষণ জনপ্রিয় ও আলোচিত তারকা কিলিয়ান এমবাপে। ২১ শে জানুয়ারি ফ্রান্সের নঁতে থেকে বৃটেনগামী বিমানে ছিলেন ফরাসি লিগে খেলা আর্জেন্টিনার ফুটবলার এমিলিয়ানো সালা। ওই বিমানটির চালক লিছেন ডেভিড ইবটসন। কিন্তু পথে তা পথে নিখোঁজ হয়। এরপর সাগরের তলদেশ থেকে […]
কঠিন হলেও সাকিব ছাড়া লড়াইয়ের প্রত্যয়

সাকিব আল হাসান দলে নেই মানে ‘দুইজন’ নেই! সত্যি বিশ্বসেরা এই অলরাউন্ডার না থাকা মানে দলে একই সঙ্গে একজন বোলার ও ব্যাটসম্যানের অভাব। তার বিকল্পও এখনো হয়নি টাইগার ক্রিকেটে। তাই দু’জন দিয়েই তার ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা চলে। তবে সেই ক্ষতি কি সত্যি পুষিয়ে নেয়া যায়! ওয়ানডে হোক আর টেস্ট, সাকিবের থাকা মানে দল অনেকটাই […]
আগুয়েরার হ্যাটট্রিককে চেলসিকে ৬ গোলে হারালো ম্যানসিটি

চেলসির জার্সিতে কালই প্রথম মাঠে নেমেছিলেন গঞ্জালো হিগুয়েন। তার অভিষেকের দিনে আর্জেন্টাইন সতীর্থকে লজ্জায় ডুবিয়ে দারুন এক হ্যাটট্রিক তুলে নিলেন সার্জিও আগুয়েরা। ইতিহাদ স্টেডিয়ামে রোববার তার হ্যাটট্রিকে চেলসিকে ৬-০ গোলে হারিয়েছে র্তমান লীগ চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেন রাহিম স্টার্লিং। আরেক গোলদাতা ইলকাই গিনদোয়ান। তিন দিনের ব্যবধানে হ্যাটট্রিক করলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। স্পর্শ করলেন ইংলিশ প্রিমিয়ার […]
মামীর সঙ্গে পরকীয়া, দেখে ফেলায় নানাকে খুন

কুষ্টিয়ার খোকসায় নাতির ছুরিকাঘাতে নানা মজিবুর রহমান (৭৫) নিহত হয়েছেন। পুলিশ অভিযুক্ত নাতি ছেলে নাঈম (২১) ও নিহতের পুত্রবধু সামিয়া (৩৪) কে আটক করেছে। রোবাবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে নাঈমের সঙ্গে তার মামানী সামিয়ার অবৈধ পরকীয়ার সম্পর্ক দেখে ফেলায় নানা মজিবুর রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করেছে নাতি ছেলে […]
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট রাখাইনে গ্রামে ফেলা হয়েছে গোলা, ত্রাণ নিতে বাধা

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর চলমান অভিযানে নতুন করে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। নিরাপত্তা রক্ষাকারীরা গ্রামগুলোর ওপর শেল বা গোলা নিক্ষেপ করেছে। বেসামরিক লোকজনকে খাদ্য ও মানবিক সহায়তা সুবিধা নেয়া থেকে বিরত রেখেছে তারা। নতুন একটি রিপোর্টে সোমবার এসব অভিযোগ করেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ বছর জানুয়ারির শুরুতে নিরাপত্তা রক্ষাকারীদের ওপর হামলা করে সশস্ত্র আরাকান […]
১৭৪৫ কোটি টাকা আত্মসাৎ ক্রিসেন্টের এমডিসহ ২২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জনতা ব্যাংক থেকে ১ হাজার ৭৪৫ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ক্রিসেন্ট গ্রুপের এম এ কাদের ও মো. আব্দুল আজিজসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর চকবাজার থানায় মামলাগুলো করা হয় বলে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। মামলায় ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ […]
রাজধানীতে ট্রাকচাপায় মা নিহত, ছেলে আহত

রাজধানীর বাড্ডা থানা এলাকায় ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছেলে। রোববার রাত সাড়ে ১০টার দিকে মধ্যবাড্ডার ওভারব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম জিন্নাহ বেগম। তার স্বামীর নাম জাফর আলী। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। পরিবারটি বাড্ডা এলাকায় বসবাস করত। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, […]
সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ২২ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় শিশুসহ ২২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। রোববার মধ্যরাতে শাহপরীরদ্বীপ খুরেরমুখ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১০ নারী, ১১ শিশু এবং ১ জন পুরুষ রয়েছেন। তারা সবাই কুতুপালং এবং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক আছাদুজ্জমান চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, টেকনাফ শাহপরীর […]
আমার ফাঁসি চাই

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মনোনয়নবঞ্চিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ফাঁসি চাইলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নাজনীন আলম। শনিবার রাত ৭টা ১১ মিনিটে তিনি ফেসবুকে লিখেন ‘আমার ফাঁসি চাই’। কারণ হিসেবে ভুল ও অপরাধের ৯ শর্তের বর্ণনাও দেন তিনি। মুহূর্তেই তার স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়। সম্প্রতি আওয়ামী লীগের সংরক্ষিত আসনে […]
গ্যাস সংকটে নাভিশ্বাস

রাজধানীতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। আর এই কারণে নগরবাসী রান্নাবান্না নিয়ে পড়েছেন চরম বিপাকে। কিছু কিছু এলাকায় গত কয়েক মাস ধরেই এ সংকট চলছে। এসব এলাকার বাসিন্দারা দিনের বেলা রান্নাবান্না করেন সিলিন্ডারের গ্যাসে। আর রাতে লাইনের গ্যাসে। কোথাও কোথাও ভোর ৬টার আগেই গ্যাস চলে যায়। কোথাও দুপুরে আবার কোথাও রাতে আসে। নগরীর কোথাও […]
‘সেটা তো শুধু সময়ই বলতে পারবে’

ঢালিউডের দর্শকপ্রিয় নায়ক আরিফিন শুভ এখন কলকাতায়। কারণ সেখানে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘আহারে’। পুরো ছবির গল্প বিস্তৃত হয়েছে রান্না নিয়ে। ছবিতে শুভ জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে অভিনয় করেছেন। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ‘আহারে’ ছবির ট্রেলার। ভারতীয় এ ছবিটির ট্রেলারে শুভকে দেখে সবাই চমকে গেছেন। আগামী ২২শে ফেব্রুয়ারি ছবিটি ভারতের […]