রিফাতের খুনিদের আড়াল করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র: মিন্নি

‘বরগুনায় যারা বন্ড ০০৭ গ্রুপ সৃষ্টি করেছেন, তারা খুবই ক্ষমতাবান ও অর্থশালী। তারা রিফাত হত্যার বিচারকে অন্যদিকে প্রবাহিত করার জন্য আমার শ্বশুরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। আমার স্বামীর খুনিদের আড়াল করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’ রবিবার দুপুরে বরগুনা পৌর শহরের নয়াকাটা মাইঠা এলাকায় তার বাবার বাড়িতে এক সংবাদ সম্মেলনে রিফাত হত্যা মামলার ১ নম্বর […]
রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দ্বিতীয় চালান পৌঁছেছে তুরস্কে

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়া থেকে শনিবার এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দ্বিতীয় চালান তুরস্কে পৌঁছেছে। ব্যবস্থাটি সক্রিয় করার প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে এই চালানে। এর আগে শুক্রবার রাশিয়া থেকে প্রথম চালান পাওয়ার কথা জানায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই প্রথম কোনো ন্যাটো সদস্য রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনলো। এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে বলা হয়, রাশিয়ার কাছ থেকে […]
এবার পর্দা ভাগ করবেন টাবু

বলিউড তারকা টাবুর সর্বশেষ অভিনীত ছবি ‘আন্ধাধুন’ এবং ‘দে দে পেয়ার দে’। এই দুটো ছবিই বক্স অফিস ও সমালোচক উভয়ের কাছ থেকে বয়ে এনেছে সুখবর। এবার বলিউড তারকা টাবু পর্দা ভাগ করবেন। জানা যায়, বলিউড অভিনেত্রী কঙ্গনার সঙ্গে ‘ঢাকাড়’ নামের একটি ছবিতে প্রথমবারের মতো পর্দা ভাগ করবেন টাবু। এবার ধীরস্থির স্বভাবের টাবুকে দেখা যাবে মারামারি […]
সিরিয়ায় সরকারি ও রুশ বাহিনীর বিমান হামলায় নিহত ২২ বেসামরিক

সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি ও রুশ সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্র ও শনিবার এইসব হামলা চালানো হয়। এর মধ্যে ইদলিবের উত্তরাঞ্চলে নিহত হন আট বেসামরিক, পূর্বাঞ্চলীয় কাফারইয়া শহরে এক নারী ও শিশুসহ তিন জন ও অন্যান্য অঞ্চলে নিহত আরো ১১ জন। স্থানীয় উদ্ধারকারী স্বেচ্ছাসেবক দল হোয়াইট হেলমেটসের বরাত […]
ইতিহাস বলছে, টস জিতেই পিছিয়ে গেছে নিউজিল্যান্ড

ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে হচ্ছে ফাইনাল। ওয়ানডে ক্রিকেটের দ্বাদশ আসরের ফাইনালে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এই নিয়ে পঞ্চমবারের মতো ফাইনাল হচ্ছে ইংল্যান্ডের লর্ডসে। ইতিহাস বলছে, লর্ডসের ফাইনালে টসে জেতা মানেই এক ধাপ পিছিয়ে যাওয়া। কারণ এই মাঠের আগের ৪ ফাইনালে কেউই টসে জিতে ম্যাচ জয় […]
নেপাল-ভারতে বন্যা, ভূমিধসে অন্তত ৩৮ জন নিহত

নেপাল ও ভারতে মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নেপালে ২৭ জন ও ভারতে ১১ জন মারা গেছে। বৃহ¯পতিবার থেকে অবিরাম বৃষ্টিতে ভেসে গেছে নেপালের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল। এ খবর দিয়েছে আল জাজিরা। নেপাল পুলিশের মুখপাত্র বিশ্বরাজ পোখারেলকে উদ্ধৃত করে খবরে বলা হয়, নিহতের পাশাপাশি নেপালে আহত হয়েছেন […]
লর্ডসে যতো ফাইনাল

ক্রিকেটের তীর্থস্থান বলা হয়ে থাকে লর্ডসকে। এই স্টেডিয়ামটি ১৮৮৪ সালে স্থাপিত হলেও আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয় ১৮৮৪ সালে। চলতি ১২তম একদিনের বিশ্বকাপে লর্ডসে মোট ৫টি খেলা অনুষ্ঠিত হয়। আর আজ মাঠে গড়াচ্ছে ফাইনাল। ক্রিকেটের চারণভূমি লর্ডসের দর্শক ধারণ ক্ষমতা ২৮ হাজার ৫শ’। ইংল্যান্ড ও ওয়েলস -২০১৯ বিশ্বকাপসহ ১২টি বিশ্বকাপের মধ্যে ৫টি অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে। আর […]
৪ প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাধীনভাবে দুধের নমুনা পরীক্ষার নির্দেশ

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ), বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই), আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিআরবি) এই চার প্রতিষ্ঠানকে দিয়ে পাস্তুরিত দুধ পরীক্ষার করাতে বিএসটিআইকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। লাইসেন্সধারী সব কোম্পানির পাস্তুরিত দুধ পরীক্ষা শেষে এ সংক্রান্ত প্রতিবেদন আগামী সাতদিনের মধ্যে আদালতে জমা দিতে বিএসটিআইকে নির্দেশ দেয়া হয়েছে। দুধে ক্ষতিকর উপাদানের […]
সর্বাধিক রান সংগ্রাহক গাপটিল ফাইনালেও ব্যর্থ

ইংল্যান্ড -ওয়েলস বিশ্বকাপ ২০১৯। ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড – নিউজিল্যান্ড। প্রথম শিরোপার লড়াই দু’দলেরই। ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল ম্যাচটি। ৩২ বছর বয়সী নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান মার্টিন গাপটিল। কিউইদের ভরসার নাম। গত আসরের সর্বাধিক রান সংগ্রাহক তিনি। সেবার কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অপরাজিত ২৩৭ রান বিশ্বকাপেরই ব্যক্তিগত সর্বোচ্চ। সেই মার্টিন গাপটিলই কিনা এবার নিজেকে […]
৫০ তম ম্যাচে স্বপ্নের ফাইনাল

ইংল্যান্ড – ওয়েলস বিশ্বকাপ ২০১৯। ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড – নিউজিল্যান্ড। প্রথম শিরোপার লড়াই দু’দলেরই। ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল ম্যাচটি। স্বপ্নের ফাইনালে টসে জিতে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। স্বাগতিক ইংল্যান্ডের পেসার মার্ক উড। ২৯ বছর বয়সী এই পেসার একাদশভুক্ত ফাইনাল ম্যাচে। ফাইনাল খেলার পাশাপাশি আরেকটি কারণে স্মরণীয় হয়ে থাকবে ম্যাচটি তার কাছে। এটি তার ৫০ তম […]
ভয়ঙ্কর রূপে অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। অভিনয় দিয়ে তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার, দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং একবার একাডেমি পুরস্কার লাভ করেছেন মার্কিন এই অভিনেত্রী। তবে এবার ভয়ঙ্কর পরী মেলফিসেন্ট রূপে সেলুলয়েডে ফিরছেন জোলি। মাথায় শিং আর দুই ডানা নিয়ে বড় পর্দায় ফের জাদু দেখাবেন তিনি। ইউটিউবে প্রকাশিত হয়েছে তার নতুন ছবি মেলফিসেন্ট: মিসট্রেস অফ […]
কে হচ্ছেন দশম অধিনয়াক?

লর্ডসে বিশ্বকাপের ১২ তম আসরের ফাইনালে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আজকের খেলায় ইংল্যান্ড দলের অধিনায়ক এউইন মরগান। আর কিউইদের অধিনায়কত্ব করছেন কেন উইলিয়ামসন। কার হাতে উঠছে ওয়ানডে বিশ^কাপের ১২ তম ট্রফিটি? জানার জন্য কোটি কোটি ক্রিকেট প্রেমীদের চোখ ফাইনাল ম্যাচে। এরআগে ১১ বিশ্বকাপ ট্রফি উঠেছে ৯ অধিনায়কের হাতে। আর ৫ দেশ পেয়েছে এই ১১ […]
ওবামা-বিদ্বেষের কারণেই ইরানের সঙ্গে চুক্তি ছিন্ন করেছেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন যেকোনো মুহূর্তে যুদ্ধ লেগে যাওয়ার মতো। তবে এই উত্তেজনা শুরু হয় গত বছর, ইরানের সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর। গত বছরের মে মাসে চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেসময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনে স্বাক্ষরিত চুক্তিটিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ বলে […]
এরশাদের মৃত্যুতে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও স্পীকারের শোক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। এক শোকবার্তায় প্রেসিডেন্ট আবদুল হামিদ এইচ এম এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা […]
টানা বর্ষণে ২১ জেলায় বন্যা

দেশের অভ্যন্তরে অতি ভারি বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীগুলোর পানি ক্রমেই বেড়ে চলছে। ২৩টি পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে ২১ জেলার নিম্নাঞ্চল জেলাগুলোতে প্লাবিত হয়েছে। গত সপ্তাহে দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হলেও ইতিমধ্যে বন্যা মধ্যঅঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করেছে। বন্যা বিশেষজ্ঞরা […]