ঘরে আগুনের বিচারের জন্য মন্ত্রীর কাছে গিয়ে ‘সাড়া পাননি’ প্রিয়া সাহা

news priya saha

‘মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে প্রিয়া সাহার সাক্ষাৎ ও সাক্ষাৎকার’ বিষয়ে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পের কাছে অভিযোগ করার পর প্রিয়া সাহার বিরুদ্ধে দেশজুড়ে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা পুরো জাতিকে আশ্বস্ত করেছে বলে মন্তব্য করেছেন রানা দাশগুপ্ত। প্রিয়া সাহার গ্রামের বাড়িতে হামলা […]

২ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

182898 missile 10

পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে অচল অবস্থায় থাকা সংলাপ পুনরুজ্জীবিত করার বিষয়ে কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এরপরই বৃহস্পতিবার খুব ভোরে উত্তর কোরিয়া দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ কথা বলেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে […]

বাসেই চিরনিদ্রায় গেলেন ডেঙ্গু আক্রান্ত ইকরাম

182922 Narail De

নড়াইলের ইকরাম হোসেন (৪০)। ঢাকার একটি কোম্পানিতে চাকরি করতেন। পরিবার-পরিজন থাকেন গ্রামের বাড়িতে। কয়েকদিন আগে তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। কিন্তু ঢাকায় তার দেখাশোনার কেউ নেই। তাই বুধবার রাতে জ্বর নিয়েই চেপে বসেন নড়াইলের বাসে। বাড়ির পথে রওনা দিয়ে পাশের যাত্রী ও বাসের সুপারভাইজারের সঙ্গে কথা বলেন। কথা বলেছেন, দৌলতদিয়া ঘাট পার হয়েও। কিন্তু আজ ভোরে […]

ভারতের ৩ রাজ্যে বজ্রপাতে ২৪ ঘন্টায় ৭৩ মৃত্যু

182901 thund

ভারতের তিন রাজ্য বিহার, ঝাড়খন্ড ও উত্তর প্রদেশে ২৪ ঘন্টায় বজ্রপাতে নিহত হয়েছেন কমপক্ষে ৭৩ জন। এর মধ্যে শুধু বিহারে মারা গেছেন ৩৯ জন। ঝাড়খন্ডে ২৮ জন ও উত্তর প্রদেশে ৬ জন। এ ছাড়া আহত হয়েছেন অনেকে। কর্মকর্তারা বলছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয় ঝাড়খন্ডের জামতারা […]

আপনারা নগরবাসীকে ডেঙ্গু থেকে বাঁচান : হাইকোর্ট

182930 hk

আপনারা ডোজ কতটুকু দেবেন। পরিমান বাড়াবেন, না কমাবেন। ওষুধ দুইবার ছিটাবেনা না চারবার ছিটাবেন- এটা আপনাদের ব্যাপার। আপনারা আমাদেরকে (নগরবাসী) ডেঙ্গু থেকে বাঁচান। আজ বৃহষ্পতিবার দুপুরে ডিসিসি’র আইনজীবীরা ডোজ বাড়িয়ে চারদিন এডিশ মশার ওষুধ ছিটানোর অনুমতি চাইলে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী’র হাইকোর্ট বেঞ্চ এমন মন্ত্রব্য করেন। এরপর আদালত তাদের আবেদনে ডেঙ্গু […]

গণপিটুনিতে যুবক নিহত, শ্রমিকদের সড়ক অবরোধ

182928 b 2

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ব্যক্তিকে নিজেদের সহকর্মী দাবি করে রাজধানীর রামপুরার একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। তারা কিছু যানবাহনও ভাঙচুর করেছেন বলে জানিয়েছে পুলিশ। ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। রাজধানীর পশ্চিম হাজিপাড়ায় ইজি গার্মেন্টস নামের এক পোশাক কারখানায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেলোয়ার (২৫) নামের এক ব্যক্তি […]

ফিফা র‌্যাঙ্কিংয়ে এগোলো বাংলাদেশ, ভারতের অবনতি

182932 fff

ফিফা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল। গত ১৪ই জুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১৮৩ নম্বরে ছিল জেমি ডে’র শিষ্যরা। এখন তারা ১৮২ নম্বরে। এ নিয়ে গত ৬ মাসে ১০ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ ফুটবল দলের। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবনতি হয়েছে। দুই ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে নেমে গেছে ভারত। সাফভুক্ত অন্য দেশগুলোর মধ্যে […]

‘মহানায়ক সম্মান’ পেলেন যারা

182919 A

মহানায়ক উত্তম কুমার প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এক বিশেষ অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের হাতে তুলে দেওয়া হয়েছে ‘মহানায়ক সম্মান’। ২০১৯ সালের সেরা অভিনেত্রীর সম্মান দেওয়া হয়েছে তনুজাকে। ‘সোনার পাহাড়’ চলচ্চিত্রের জন্য তিনি এই সম্মান পেয়েছেন। সেরা অভিনেতার সম্মান দেওয়া হয়েছে হৃত্বিক চক্রবর্তীকে। ‘নগরকীর্তন’, ‘জ্যেষ্ঠপুত্র’ ও ‘ভিঞ্চি দা’ ছবির জন্য তিনি […]

‘ভালো কাজের সংখ্যা কমে গেছে’

182916 mosumi hamid

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। এবার ঈদে ছোটপর্দার পাশাপাশি থাকছেন বড় পর্দাতেও। আসছে ঈদে মুক্তি পাবে তার অভিনীত ‘ভালোবাসার রাজকন্যা’ শিরোনামের একটি চলচ্চিত্র। এটিতে তিনি জুটি বেঁধেছেন শিপন মিত্রের সঙ্গে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রাজু আলিম। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবিটি নির্মিত হয়েছে। এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মৌসুমী ছবিটির প্রচারনা করছেন। ছবিটি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, শুধু […]

রাবির ছাত্রলীগ কর্মী হত্যা সাঈদীসহ ১০৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন

182923 aa

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ১০৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন রাজশাহীর আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবীর সরকারের আদালতে তাকে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ওই আদালতের এপিপি শিরাজী শওকত […]

পাকুন্দিয়ায় খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

182905 p6

পাকুন্দিয়া উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোছা. সাবেকুন্নাহারের বিরুদ্ধে সরকারি ধান কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠেছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে স্থানীয় কৃষকদের কাছ থেকে ঘুষ নিয়ে ধান কিনে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। টাকা দিলে টোকেন দেন, টাকা না দিলে টোকেন দেন না। এমন অভিযোগ এনে গতকাল বুধবার সকালে ভুক্তভোগী কৃষকরা পৌরসদর বাজারে বিক্ষোভ মিছিল […]

স্যাটেলাইট ছবি এবং…

182907 aaa

স্যাটেলাইটের ছবিতে আবারো রোহিঙ্গা সঙ্কটের ভয়াবহতা ফুটে উঠেছে। এতে দেখা যাচ্ছে মিয়ানমার দৃশ্যত এখনও রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে প্রস্তুত নয়। এখনও তাদের গ্রামগুলো ধ্বংস করে দেয়ার কাজ অব্যাহত আছে। অস্ট্রেলিয়ার থিংকট্যাংক অস্ট্রেলিয়ান স্ট্রাটেজিক পলিসি ইন্সটিটিউট (এএসপিআই) এমন রিপোর্ট প্রকাশ করেছে বুধবার। এ খবর উদ্ধৃত করে লন্ডনের অনলাইন গার্ডিয়ানে লিখেছেন পত্রিকাটির দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক প্রতিনিধি হান্নাহ […]

রাজশাহীতে কাস্টমস কর্মকর্তার বাসায় অভিযান, আটক ৭

182911 rajshahi

শিবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরের ফাঁকি দেয়া রাজস্ব রাজশাহীতে বসবাসকারী কাস্টসম কর্মকর্তার বাড়িতে অবৈধভাবে লেনদেনের সময় ৭ জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘুষের ৮ লাখ ৩০ হাজার টাকা, ৭ হাজার ডলার ও গুলিসহ একটি পিস্তল জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন: আবু সাইদ নয়ন, আহসানুল কবীর মিঠু মনিরুল ইসলাম জুয়েল, বায়োজিদ […]

অভিনেতা কৌশিক সেনকে ‘হত্যার হুমকি’

182912 Actor Kau

ধর্মের নামে গণপিটুনি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন ৪৯ জন বুদ্ধিজীবী। এতে অবিলম্বে ধর্মের নামে গণপিটুনির এই উন্মাদনা বন্ধ করার আবেদন জানিয়েছেন তারা। এর মধ্যে রয়েছেন অভিনেতা কৌশিক সেন। তিনি দাবি করেছেন, এরই মধ্যে এ জন্য তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। ব্রেকিং হিসেবে এ খবর জানিয়েছে অনলাইন এনডিটিভি।

বিতর্কিত তিন তালাক বিল লোকসভায় উত্থাপিত

182926 parliament

কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও ডিএমকে দলের তীব্র বিরোধিতা সত্ত্বেও ভারতে লোকসভায় উত্থাপন করা হয়েছে বহুল বিতর্কিত তিন তালাক বিল। বিলটি বিবেচনা করতে এবং তা পাস করাতে আজ বৃহস্পতিবার এ বিলটি পার্লামেন্টে উত্থাপন করেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এর আগে ক্ষমতাসীন বিজেপি দলের সব এমপিকে পার্লামেন্টে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছিল। অনলাইন জি নিউজ এ খবর দিয়ে […]