মাধ্যমিকে বাধ্যতামূলক হচ্ছে কর্মমুখী শিক্ষা

২০২১ সালে স্কুল ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কর্মমুখী প্রকৌশল শিক্ষা বাধ্যতামূলক করা হবে। এ জন্য ইতিমধ্যে পাঠ্যক্রম প্রণয়নের কাজ শেষ হয়েছে। বই সম্পাদনার কাজও চলছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। বৈঠকে জানানো হয়, নবম-দশম শ্রেণিতে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার কার্যক্রম […]
বিএনপি- জামায়াতের মদদ ছাড়া ২১ আগস্টের হামলা সম্ভব নয়: প্রধানমন্ত্রী

বিএনপি জামায়াত জোট সরকারের মদদ ছাড়া ২১ আগস্টের গ্রেনেড হামলা সম্ভব নয়। বারবার মৃত্যুর সামনাসামনি হয়েছি। নেতা কর্মীরা তাদের জীবন দিয়ে আমাকে রক্ষা করেছেন। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে (কেআইবি) ২১ আগস্টের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সেদিন আমরা একটি র্যালি করতে গিয়েছিলাম। সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের উপর […]
গ্রেনেড হামলার আপিল শুনানি শুরু এ বছরই: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় মামলার আপিল শুনানি দুই থেকে চার মাসের মধ্যে হাইকোর্টে শুরু হবে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড মামলার রায়ের পেপার বুক (মামলার বৃত্তান্ত) তৈরির কাজ চলছে। খুব তাড়াতাড়ি এটি ফাইনাল (চূড়ান্ত) হয়ে যাবে।’ পেপার বুক তৈরিতে সময় লাগার কারণ সম্পর্কে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘এই […]
জম্মু ও কাশ্মীর পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ বিষয়: বাংলাদেশ

জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করছে বাংলাদেশ। bestelectronics আজ বুধবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মনে করে যে ভারত সরকার কর্তৃক (সংবিধানের) ৩৭০ ধারা বিলোপ ভারতের অভ্যন্তরীণ বিষয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সর্বদা নীতিগত বিষয় হিসেবে সমর্থন জানিয়েছে যে […]
১৩ সেপ্টেম্বর আসছে ‘মায়াবতী’

চূড়ান্ত হলো আলোচিত ছবি ‘মায়াবতী’র মুক্তির তারিখ। ছবির পরিচালক অরুণ চৌধুরী জানিয়েছেন, আসছে ১৩ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে এ ছবিটি। এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুনা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুনসহ আরও অনেকে। […]
কারা হেফাজতে আইনজীবীর মৃত্যুর ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

পঞ্চগড় জেলা কারা হেফাজতে আইনজীবী পলাশ কুমার রায়ের মৃত্যুর ঘটনা ও কারাগারের অব্যবস্থাপনা বিষয়ে ১৫ই অক্টোবরের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও আইজি প্রিজনকে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ৬ই মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন জনস্বার্থে […]
কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাককে হারানোর দুই বছর

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাককে হারানোর দুই বছর আজ। ২০১৭ সালের ২১ আগস্ট অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান রাজ্জাক। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক পরিবেশক সমিতির সদস্যরা নায়করাজ রাজ্জাকের স্মরণে দোয়া ও তার কবর জিয়ারত করবেন বলে জানা গেছে। নায়করাজের ছোট ছেলে নায়ক সম্রাট বলেন, […]
এক রাতের জন্য ৪০ হাজার পাউন্ড প্রস্তাব

সেলিব্রেটি তারকাদের অনেকের জীবনের বাঁকে বাঁকে থাকে থাকে অন্ধকার ইতিহাস। তাতে অনেকেই তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চান। অন্ধকারে সেই সম্পর্ক স্থাপন করে খদ্দেররা থেকে যান ধরাছোঁয়ার বাইরে। আর ওই তারকা উপার্জন করে নেন বড় অংকের অর্থ। এমনই দু’জন তারকার কাহিনী আজ তুলে ধরা হলো। সেলিব্রেটি তারকা লরা গডজার। ২০১৪ সালে সাবেক প্রেমিক জ্যাক […]
‘গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড’ তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি চান কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এ বিষয়ে উচ্চ আদালতে যাবে আওয়ামী লীগ। বুধবার সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের প্রধান কার্যালয়ের সামনে অস্থায়ী বেদিতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। এসময় তিনিসহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় […]
শেখ হাসিনার শর্ত মেনে মিয়ানমারে যেতে রাজি রোহিঙ্গারা

জাতিসংঘে প্রস্তাবিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শর্ত মানলে মিয়ানমারে ফিরতে রাজি রোহিঙ্গারা। এমনটা জানিয়েছেন বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা নেতারা। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য যেসব শর্ত বাংলাদেশ সরকার উত্থাপন করেছে মিয়ানমার সেগুলো অগ্রাহ্য করে বিশ্বাস ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তারা। রোহিঙ্গা সংকট নিয়ে এখনো উদাসীন মিয়ানমার। আরাকান থেকে বিতাড়িত হয়ে তারা দীর্ঘদিন ধরে অবস্থান করছে কক্সবাজারের আনাচে-কানাচে। মিয়ানমারের […]
প্রত্যাবাসনের আগে বিক্ষোভ করেছে তালিকায় আসা রোহিঙ্গারা, আশাবাদী কমিশন

প্রত্যাবাসনের আগে বিক্ষোভ করেছে তালিকায় আসা রোহিঙ্গারা। ফলে প্রত্যাবাসন নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে আশাবাদী রয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। নাগরিকত্ব প্রদান, ভিটে-বাড়ি ও জমি-জমা ফেরত, আকিয়াব জেলায় আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের নিজ বাড়িতে ফেরত, কারাগারে বন্দি রোহিঙ্গাদের মুক্তি, হত্যা, ধর্ষণের বিচার, অবাধ চলাফেরা, নিরাপত্তা প্রদানসহ একাধিক শর্ত পূরণ না হলেই স্বদেশ ফিরবে না রোহিঙ্গারা। […]
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী

কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, দেশটির সেনাবাহিনী পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, পুলওয়ামার বদলা নিতে শুধু বালাকোটই নয়, পাকিস্তানের বিরুদ্ধে পুরো মাত্রার যুদ্ধের জন্য মুখিয়ে ছিল ভারতীয় সেনাবাহিনী। খবর সংবাদ প্রতিদিনের। এমনকি পাকিস্তানের ভেতর ঢুকে শিক্ষা দেয়ার সব প্রস্তুতিই নেয়া হয়েছিল। সেই সঙ্গে বিকল্প একাধিক পথও ভেবে রাখা […]
আজ ভয়াল ২১ আগস্ট

ভয়াল ২১ আগস্ট আজ। ২০০৪ সালের আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী। আজকের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ‘সন্ত্রাস জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ দলের ২৪ নেতা-কর্মী নিহত হন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সেসময়ের বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ […]