বিক্রি হতে দেব না চিনিশিল্প

শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন বলেছেন, চিনিশিল্প বিক্রি হতে দেব না। যদিও অনেকেরই লোভ আছে। কিন্তু সরকার এই শিল্পের সঙ্গে জড়িত লাখ লাখ পরিবারের কথা ভাবছে। শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। শিল্পমন্ত্রী এ সময় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের উন্নয়নের যে ধারা, সেখানে শিল্প মন্ত্রণালয়ের বিশাল ভূমিকা। বিশেষ করে […]
ছাত্রলীগকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মীকে জাতির পিতার আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাত্রলীগের নেতা–কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘চাওয়া–পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে আদর্শের সাথে নিজেকে গড়ে তুলবে। দেশের মানুষকে কিছু দিয়ে যাবে, যেন জাতির পিতার আত্মা শান্তি পায়।’ প্রধানমন্ত্রী গতকাল বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে জাতির […]
সারা দেশে পবিত্র আশুরা ১০ সেপ্টেম্বর

বাংলাদেশের আকাশে আজ শনিবার ১৪৪১ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। এই পরিপ্রেক্ষিতে ১০ সেপ্টেম্বর সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী […]
আমরা এই কন্ডিশনের সঙ্গে পরিচিত: নবী

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে রোববার মাঠে নামছে আফগানিস্তান। খেলা শুরু হবে সকাল ১০টায়। এ জন্য দুপুর থেকে বিকেল পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে সফরকারীরা। বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মাঠে অনুশীলনে কঠোর পরিশ্রম করেছে রশীদ খান-মোহাম্মদ নবীরা। ব্যাট, বল আর ফিল্ডিংয়ে প্রায় তিনঘণ্টার মতো অনুশীলন করে আফগানরা। […]
সায়েন্সল্যাবে পুলিশের ওপর ককটেল হামলা, আহত ২

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ট্র্যাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই-এবি) শাহাবুদ্দিন (৪০) এবং ট্রাফিক কনস্টেবল আমিনুল।শনিবার রাত সাড়ে ৯টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। তবে কে কারা এ হামলা করেছে […]
সিঁদূরের ৩য় মিলন মেলার সফলতার সাথী যারা

গত ২৪ আগস্ট মিরপুরে ডিএসএস কনভেনশন হলে জাকজঁমক ও বনার্ঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো জনপ্রিয় বুটিক শপ সিঁদুর’র ৩য় গ্রান্ড গেট টুগেদার “আমি নারী, আমিই পারি”। ‘গ্রান্ড গেট টুগেদার’র টাইটেল স্পন্সর সিঁদুর। গতবারের স্পন্সরদের সাথে এবারও যুক্তও হয়েছেন নতুন অনেকে। জমকালো আয়োজনে ছিল বুফ লাঞ্চ, লাইভ গান, র্যাম্প, অভিনয়, কেক কাটিং, নৃত্য, ফটোশুট সেশন, র্যাফেল ড্র […]