বে-হিলসের শুভেচ্ছাদূত মৌসুমী

কক্সবাজার হিমছড়ি মেরিন ড্রাইভের পাশেই অবস্থিত ‘বে-হিলস হোটেল’। এবার এই হোটেলের শুভেচ্ছাদূত হলেন চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত অভিনয়শিল্পী মৌসুমী। বর্তমানে আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আজ দুপুরে মৌসুমী বলেন, ‘বে-হিলস হোটেল’ কক্সবাজারের হিমছড়ির মেরিন ড্রাইভের রাস্তায় গড়ে ওঠা একটি চার তারকা মানের হোটেল। গোল্ড স্যান্ডস হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেডের প্রজেক্ট এটি। […]
‘সরকারের দেশ বিরোধী চুক্তির প্রতিবাদ করায় আবরারকে হত্যা’

ভারতের সঙ্গে আওয়ামীলীগ সরকারের দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করায় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যরাতের মহাভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসনের মাত্রা যেন লাগামহীন হয়ে গেছে। সরকার দেশের প্রতিবাদী মানুষের […]
দক্ষিণ যুবলীগ সভাপতি সম্রাটের বিরুদ্ধে র্যাবের দুই মামলা

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুটি মামলা করেছে র্যাব। আজ বিকালে রাজধানীর রমনা থানায় মামলা দুটি দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান এ তত্য নিশ্চিত করে জানান, সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এর আগে গতকাল রোববার […]
আবরার হত্যা : সিসিটিভি ফুটেজে দেখা গেল খুনীদের মুখ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যাকা-ের পর থেকে সিসিটিভি ফুটেজ সকাল থেকেই গায়েব ছিল।বিশ্ব বিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের নেতাদের যোগসাজশে ফুটেজ গায়েবের অভিযোগ করেন আবরারের সহপাঠীরা। তবে দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের পর অবশেষে তা প্রকাশ করতে বাধ্য হয় প্রশাসন। সিসিটিভি ওই ফুটেজে দেখা মেলে আবরারকে হত্যার ভয়াবহ চিত্র। এতে দেখা যায়, কয়েকজন আবরারকে মারার […]
দেশে এখনও প্রতি চারজনে একজন দরিদ্র: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক মনে করে, গত এক দশকে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। কিন্তু এখনও প্রতি চারজনের একজন দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। এছাড়া জোরালো অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশে দারিদ্র্য কমাচ্ছে। তবে দারিদ্র্য কমছে তুলনামূলক কম গতিতে। ২০১০ সাল থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়লেও দারিদ্র্য বিমোচনের গতি কমেছে। আজ রাজধানীর বনানীর হোটেল আমারিতে বিশ্বব্যাংক আয়োজিত ‘বাংলাদেশ পোভার্টি […]
অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে বুয়েটছাত্র আবরারকে পেটানো হয় ২০১১ নং কক্ষে, লাশ পাওয়া যায় সিঁড়িতে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি আবাসিক হল থেকে আবরার ফাহাদ (২১) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোর ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ফাহাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার মুক্তিযোদ্ধা রোডে। বাবার নাম বরকত উল্লাহ। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস […]
সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে সিরিয়ার অভিযানে যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে অত্যাসন্ন অভিযান চালানোর পথ তৈরি করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের শক্ত সমর্থক যুক্তরাষ্ট্র। কিন্ত এখন কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযানে বাধা দেবে না যুক্তরাষ্ট্র। আবার তারা তুরস্কের সঙ্গেও যোগ দেবে না। হোয়াইট হাউজ থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। একে যুক্তরাষ্ট্রের নীতির বড় ধরনের […]
ধর্ষণের অভিযোগে নেপালের সাবেক স্পিকার গ্রেপ্তার

এক নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নেপাল পার্লামেন্টের সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মোহরা’কে। গত মঙ্গলবার স্পিকার হিসেবে পদত্যাগ করেন তিনি। এরপর রাজধানী কাঠমান্ডুর এক আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন সাবেক মাওবাদী এই নেতা। তার বিরুদ্ধে এক নারী সহকর্মী অভিযোগ করেছেন […]
এমন কারণেও মানুষ খুন করা যায়!!!

ছেলেটার মুখের দিকে তাকানো যায় না। বিশ্বাস করা যায় না ওকে খুন করা হয়েছে। সত্যি কি তাকে খুন করা হয়েছে? নাকি আমরা কোন দুঃস্বপ্ন দেখছি। একটু পরেই ঘুম ভেঙে যাবে। জেগে দেখবো না আবরার ফাহাদ মরেনি। ও বেঁচে আছে। সকাল সকাল মায়ের সাথে কথা বলেছে। একটু পরেই ক্লাসে যাবে। আমাদের দুঃস্বপ্ন কেটে যাবে। তা অবশ্য […]
চিকিৎসকের জবানিতে- যেভাবে হত্যা করা হয় আবরারকে

বুয়েটছাত্র আবরার ফাহাদের মৃত্যুর কারণ বলতে গিয়ে নৃশংস নির্যাতনের বর্ণনা ওঠে এসেছে চিকিৎসকের জবানিতে। আজ দুপুরে আবরারের ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ সাংবাদিকদের এ বর্ণনা দেন। বলেন, আবরার ফাহাদের রক্তক্ষরণ ও ব্যথায় মারা গিয়েছেন। সোহেল মাহমুদ বলেন, ময়নাতদন্তের পর আমরা তার সমস্ত শরীরে মারধর ও আঘাতের চিহ্ন পেয়েছি। মারের আঘাতের […]
আবরারের জন্য কান্না, বিক্ষোভ, প্রতিবাদ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং তাদের বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বুয়েটে আবরারের সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। তারা খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানান। ওদিকে, সোমবার দুপুরে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল থেকে আবরার ফাহাদ হত্যায় […]
ফেসবুকে যা লিখেছিলেন নিহত বুয়েটছাত্র আবরার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদের (২১) লাশ উদ্ধার করা হয়েছে। আজ ভোরে ওই হলের সিড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রোববার গভীর রাতে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। হত্যার আগের দিন তিনি তার নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছিলেন। আবরারের ফেসবুক পোস্টটি হুবহু তুলে দেয়া হলো- […]
যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ২

যশোর-মাগুরা সড়কের পুলেরহাট কদমতলা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে, যশোর নতুন উপশহর উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মালিহা (১৪) ও উপশহর এলাকার ব্যবসায়ী আসলামের ছেলে হাসান (২৪)। আজ রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাহিয়া (১৫) নামের অপর এক স্কুলছাত্রী আহত হয়েছে। আহত তাহিয়াকে গুরুতর […]
নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাহবুবুল হক বাবলু (৫০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ব্যবসায়ীক বিরোধের জের ধরে রোববার ৩টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ বাজার এলাকায় দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। নিহত বাবলু হাজীগঞ্জ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিহতের বড়ভাই জুয়েল জানান, বাবলুর হাজীগঞ্জ বাজারে টিভি ফ্রিজ মেরামতের দোকান আছে। […]
কোটালীপাড়ায় স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার দেবগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ওসি মো. লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন। নিহত সৌরভ গাঙ্গুলী (১৫) দেবগ্রামের বিমল গাঙ্গুলীর ছেলে। সে উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো। হোস্টেলে থেকে লেখাপড়া করতো সে। ওসি জানান, রোববার রাতে […]