আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে অ্যাশেজের গান

দীর্ঘ বিরতির পর গত ৫ ডিসেম্বর ‘অ্যাশেজ বাংলাদেশ’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজের অন্তঃসারশূন্য অ্যালবামের দ্বিতীয় গান “উড়ে যাওয়া পাখির চোখে”। গানটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী ও গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুকে। গানটি ইউটিউবে আপলোড করার পর মাত্র ২৪ ঘণ্টায় ৩ লাখ ৫০ হাজারের বেশিবার শোনা হয়েছে।এ প্রসঙ্গে অ্যাশেজ ব্যান্ডের […]
চেক প্রজাতন্ত্রে হাসপাতালে বন্দুকধারীর হামলায় নিহত ৪

চেক প্রজাতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান হামাসেক বলেছেন, দেশটির অস্ট্রাভায় একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই হামলায় চারজন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও দুজন। দেশটির উত্তরপূর্বাঞ্চলে ইউনিভার্সিটি হসপিটাল অস্ট্রাভায় মঙ্গলবার সকালে এই হামলার ঘটনা ঘটেছে। চেক পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা সন্দেহভাজন ব্যক্তি পলাতক আছে।হামাসেক বলেন, পরিস্থিতি মোকাবিলায় রেপিড রেসপন্স ইউনিট […]
মানবাধিকার রক্ষায় প্রয়োজন আইনের শাসন নিশ্চিত করা: প্রধানমন্ত্রী

মানবাধিকার রক্ষায় সব থেকে প্রয়োজন আইনের শাসন নিশ্চিত করা। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে। এটাই আমাদের সিদ্ধান্ত। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মানবাধিকার দিবস উপলক্ষে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আমরা একদিকে যেমন মানবাধিকার সংরক্ষণের ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধেও আমাদের অভিযান অব্যাহত […]
আরচারিতে দশে দশ

আগের দিন ছয় স্বর্ণ জিতে শুটিংয়ের সাফল্য স্পর্শ করার খুব কাছে চলে গিয়েছিল আরচারি। কাল পোখারা ন্যাশনাল আরচারি গ্রাউন্ডে আরো চার সোনা জিতে হিমালয়ে উঠে গেল ডিসিপ্লিনটি। গেমসে এক ডিসিপ্লিনে বাংলাদেশের সেরা সাফল্য ছিল সাত সোনা। ১৯৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরে শুটিংয়ে এসেছিল এই সাফল্য। শুটিংয়ের সাফল্য ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি আরচারির নৈপুণ্যেই ২০১০ সালের ১৮ […]
বিরোধীদের আসন টার্গেট জনসনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত বৃটিশ রাজনীতি

ঘনিয়ে এসেছে নির্বাচন। আর মাত্র দুই দিন। এরপরই চার বছরে তৃতীয়বারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেবে বৃটিশ ভোটাররা। এর আগ দিয়ে দেশজুড়ে তুমুল প্রচারণা চালাচ্ছেন শীর্ষ প্রার্থীরা। দল হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও প্রধান বিরোধী দল লেবার পার্টি। শেষ মুহূর্তে এসে লেবারের দখলে থাকা আসনগুলোয় প্রচারণা শুরু করেছেন কনজারভেটিভ পার্টি প্রধান ও […]
ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান

রোববার অনুষ্ঠিত হয়ে গেল ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুষ্ঠানের কয়েকটি হূহুর্ত নিয়ে সাজানো হয়েছে এ ফটোফিচার–
নজরুল ও হাসিনায় মুগ্ধ সালমান খান

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রোববার সকাল থেকে ভিড়। সবার চোখ যেন খুঁজছিল সালমান খান ও ক্যাটরিনা কাইফকে। এই দু’জনকে একনজর দেখতে সেই ভিড় ছিল রাত ১২টা পর্যন্ত। সন্ধ্যা ৬টায় শুরু হয় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী এর উদ্বোধন ঘোষণা করেন। এরপর বাংলাদেশ ও ভারতের তারকা শিল্পীরা একে একে মঞ্চ মাতালেও সবার অপেক্ষা ছিল […]
নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, নিহত ৫

নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। পুলিশ জানিয়েছে, হতাহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। সোমবার নর্থ আইল্যান্ড দ্বীপে দেশটির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হোয়াইট আইল্যান্ড আকস্মিকভাবে লাভা উদ্গীরণ শুরু করে। এতে সেখানে আটকা পড়েন বহু পর্যটক। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কতজন মানুষ এখনো […]
কোনো শিশু ও নারী যেন নির্যাতনের শিকার না হয়

কোনো শিশু ও নারী যেন নির্যাতনের শিকার না হয় সেজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কেবল আমাদের দেশে নয়, আমরা উন্নয়নশীল দেশগুলোতেও দেখেছি যে, শিশু ও নারীদের ওপর নির্যাতন মানসিক রোগের মতো ছড়িয়ে পড়ছে। তাই বিশেষ মনোযোগ দিতে হবে যাতে শিশু ও নারীরা সুরক্ষিত থাকে। গতকাল রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে […]
দুর্নীতির মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে: ফখরুল

বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুদ্ধি অভিযানের নামে শুধু ছোটখাটো যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। যারা বড় রুই-কাতলা, যারা সমাজকে গ্রাস করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। আর আজকে বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে প্রায় ধ্বংস […]
অজয় রায় আর নেই

শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায় আর নেই। একুশে পদক প্রাপ্ত এই ব্যক্তিত্ব গতকাল ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৫ সালের ২৬শে ফেব্রুয়ারি অমর একুশের গ্রন্থমেলা থেকে বেরিয়ে উগ্রপন্থিদের আক্রমণে মারা যান অজয় রায়ের ছেলে অভিজিৎ রায়। এ ঘটনায় মামলা করেছিলেন অধ্যাপক অজয় রায়। আদালতে সাক্ষ্য দিয়েছেন ২৮শে অক্টোবর। তবে ছেলে […]
১৯ স্বর্ণ জয় বাংলাদেশের রেকর্ড

সাফল্যের নতুন শিখরে পা রাখলো বাংলাদেশ। সাউথ এশিয়ান (এসএ) গেমসে আগের সেরা সাফল্য ছিল ঢাকায়, ২০১০ সালে। সেবার দেশের মাটিতে প্রাপ্তি ছিল ১৮ সোনা। কাল নেপালে পুরুষ ক্রিকেটে সোনা জয়ের মধ্যদিয়ে বাংলাদেশ এসএ গেমসের ইতিহাসে নিজেদের সাফল্যে ঢাকার আসরকে ছাপিয়ে গেল। এবার দীপু চাকমাকে দিয়ে শুরু হয়েছিল সোনা জয়ের উৎসব। গতকাল সকালে রোমান সানার হাত […]
মাদক মামলায় সম্রাট ও আরমানের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীর রমনা থানায় মাদক আইনে করা মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে র্যাব। গতকাল ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র?্যাব-১ এর উপ-পরিদর্শক আবদুল হালিম। ১৫ ডিসেম্বর মামলাটির শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর […]
ইকোনমিস্টের রিপোর্ট সেই ক্যারিশমা তিনি ব্যয় করছেন জেনারেলদের পেছনে

এটা করার দরকার ছিল না তার। প্রকৃতপক্ষে মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সুচি যখন ঘোষণা করলেন যে, তিনি গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ব্যক্তিগতভাবে এ সপ্তাহে উপস্থিত হয়ে দেশের পক্ষে কথা বলবেন, তখন তার এই কথাটি ছিল ভীষণ মাত্রার বেদনার। জাতিসংঘ তার রিপোর্টে অভিযোগ করেছে, ২০১৭ সাল থেকে মিয়ানমারের সেনাবাহিনী মুসলিম […]
বাজি ধরে সড়কে প্রাণ গেল ২ জনের

মোটরসাইকেলের গতির লড়াই নিয়ে বাজি ধরলো তিন বন্ধু। যে সবচেয়ে দ্রুত পুরাতন ব্রহ্মপুত্র সেতু অতিক্রম করবে সে ১০ হাজার টাকা জিতবে। কিন্তু গতির লড়াই শেষ না হতেই চির জীবনের জন্য হেরে গেল এক বন্ধু। লাশ হলো আরো এক অটো যাত্রী। ঘটনাটি ঘটে রোববার রাত পৌনে নয়টার দিকে সালটিয়া-দেওয়ানগঞ্জ-হাজীগঞ্জ সড়কে পুরাতন ব্রহ্মপুত্র নদের সেতুর ওপর। নিহতরা […]