বিপিএলের টিকিটের মূল্য চূড়ান্ত করেছে বিসিবি

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) টিকিটের দাম চূড়ান্ত করা হয়েছে। গতকাল রাতে টিকিটের দাম জানানো হয়। এবারের মৌসুমে টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ২০০ টাকা, আর সর্বোচ্চ ২ হাজার টাকা। তবে এখন শুধু ঢাকায় হতে যাওয়া প্রথম পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল দুপুর ১:৩০ মিনিটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট […]
যে বিচারকরা হেগে বিচার করবেন

সবকিছু ঠিকঠাক। হেগে অবস্থিত জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) আজ শুরু হচ্ছে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার শুনানি। এই আদালতে আজকের শুনানিতে সভাপতিত্ব করার কথা রয়েছে সোমালিয়ার বিচারপতি আবদুল কাবী আহমেদ ইউসুফের। সহ-সভাপতি থাকার কথা চীনের বিচারক সুই হানকিন। এ ছাড়া আদালতের অন্য বিচারকরা হলেন স্লোভাকিয়ার […]
জয় দিয়ে লজ্জা এড়ালো আর্সেনাল

৪২ বছরের লজ্জার হাত থেকে রক্ষা পেলো আর্সেনাল। সোমবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামার আগে টানা ৯ ম্যাচ জয়হীন ছিল আর্সেনাল। এই ম্যাচে হারলে ১৯৭৭ সালের পর আবার টানা ১০ ম্যাচ জয়খরায় থাকতো দলটি। ওয়েস্ট হ্যামের মাঠে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিয়ে সেই লজ্জা থেকে বাঁচলো গানাররা। আর্সেনালের কিংবদন্তি ফুটবলার ফ্রেডি লিউনবার্গ কোচ হিসেবে আসার […]
বাড়ি ফিরেছেন লতা মঙ্গেশকর

২৮ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে রোববার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন লতা। এ দিন বিকালে টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। এ দিন বিকালে নিজের টুইটার হ্যান্ডেলে লতা মঙ্গেশকর লেখেন, ‘গত ২৮ দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলাম। নিউমোনিয়া ধরা পড়েছিল আমার। ডাক্তাররা চেয়েছিলেন, সম্পূর্ণ […]
রেইনট্রি হোটেলে ধর্ষণ আপন জুয়েলার্সের সাফাতের বিদেশ যেতে বাধা নেই: হাইকোর্ট

বনানীর বহুল আলোচিত দ্য রেইন ট্রি হোটেলে ধর্ষণ মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। মঙ্গলবার সংশ্লিষ্ট কোর্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। আদালতে সাফাতের পক্ষে […]
চেক প্রজাতন্ত্রে হাসপাতালে বন্দুক হামলা, নিহত ৬

চেক প্রজাতন্ত্রের একটি হাসপাতালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৬ জন। হাসপাতালের ওয়েটিং রুমে ৪২ বছর বয়সী এক ব্যাক্তি হঠাৎ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় অসত্রাভা শহরে এ ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে হামলাকারী নিজের মাথায় গুলি করেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাতে […]
অন্তরঙ্গ ভিডিও ফাঁস

নিক জোনাসের ঘরনি হয়ে বর্তমানে সংসার জীবন ভালোই চলছে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়া তাদের রোম্যান্টিক ছবিগুলো অন্তত তাই বলে। তবে সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়েছে প্রিয়াংকা চোপড়ার। আর সেই ভিডিও নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়াতে অভিনেতা ফারহান আক্তারের সঙ্গে প্রিয়াংকার একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে একেবারে […]
‘গাম্বিয়া গাম্বিয়া’ স্লোগানে মুখর রোহিঙ্গা ক্যাম্প

গাম্বিয়া গাম্বিয়া স্লোগানে মুখর হয়ে ওঠেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। পশ্চিম আফ্রিকার এ দেশটি রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গত ১১ই নভেম্বর আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করেছে। আজ এ ইস্যুতে আদালতে শুনানি শুরু হচ্ছে। এর প্রেক্ষিতে সকালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আইসিজে গণহত্যার বিচারের আগে ‘গাম্বিয়া, গাম্বিয়া!’ স্লোগানে মুখর করে তোলেন রোহিঙ্গারা। সাইফুর রহমান […]
আপিল বিভাগের এজলাস কক্ষে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর আদালতের এজলাস কক্ষে সিসি ক্যামেরা বসাচ্ছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ বিকালে এসব সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়। সুপ্রিম কোর্ট প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন। তারা বলেছেন, প্রধান বিচারপতির এই উদ্যোগকে […]
‘রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়টিও আদালতে উঠতে পারে’

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, মিয়ানমারের নেত্রী অং সান সুচির হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল র্কোট অব জাস্টিস এ (আইসিজে) গেছেন তার সরকারের আত্মপক্ষ সর্মথনে। এখন প্রশ্ন হলো এই আদালতে গেলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেতে হবে । দেখা যাক সূচির জবাব কি হয়। কিসের ভিত্তিতে তিনি মামলা লড়তে গেছেন? সত্যিকার অর্থে মিয়ানমার সরকার […]
দুর্নীতির দায়ে দীর্ঘ কারাদণ্ড আলজেরিয়ার সাবেক ২ প্রধানমন্ত্রীর

দুর্নীতির দায়ে সাবেক দুই প্রধানমন্ত্রীকে দীর্ঘ কারাদণ্ড দিয়েছে আলজেরিয়ার একটি আদালত। মঙ্গলবার ঐতিহাসিক ওই রায়ে সাজাপ্রাপ্তরা হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী আহমেদ ওয়াহিয়া এ আব্দেল মালেক সেল্লাল। এরমধ্যে ওয়াহিয়াকে ১৫ বছরের কারাদ- ও ১৬ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। অপরদিকে সেল্লালকে ১২ বছরের কারাদ- ও ৮ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়। এ খবর দিয়েছে আল-জাজিরা। […]
‘ন ডরাই’ সিনেমার প্রদর্শণী বাতিল ও তুলে নিতে হাইকোর্টের রুল

ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং অনৈতিকতার অভিযোগ তুলে ‘ন ডরাই’ সিনেমার প্রদর্শনী বাতিল এবং বাজার থেকে সিনেমাটি তুলে নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের প্রাথমিক শুনানিশেষে এই রুল জারি করেন। আগামি চার সপ্তাহের মধ্যে […]
দীপিকার ভক্তদের চোখে পানি

নাক নেই, কান নেই। ঝুমকা কী করে পরব?’ এই একটা সংলাপেই চোখে পানি নেটিজেনদের। মঙ্গলবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি ‘ছপাক’-এর ট্রেলার। সেখানেই দীপিকার মুখে শোনা যাচ্ছে ওই সংলাপ। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ছবিতে দীপিকার নাম মালতি। ছপাকের গল্পটা মালতিকে জুড়েই। অ্যাসিড হামলার বিরুদ্ধে তার ঘুরে দাঁড়ানোর লড়াই গোটা ট্রেলার […]
মাত্র ৫৪৯৯ টাকায় সাজেক ও খাগড়াছড়ি ভ্রমন ২০২০!

মেঘ পাহাড় আর শীতের সাথে সাজেক ও খাগড়াছড়ি ভ্রমন ২ দিন ৩ রাত মেঘ, পাহাড় ও ঝর্নার সাথে সুন্দর মনোরম পরিবেশের সাথে চা আর বার বি-কিউ দারুন আড্ডা আর মাস্তি।আর রয়েছে আনন্দদায়ক খেলার আয়োজন। ◉ ভ্রমণের তারিখ : o৯-১২ জানুয়ারি ২০২০ ◉ খরচ: ৫৪৯৯/- টাকা জন প্রতি (এসি বাস) (৪ জন শেয়ারিং বেসিসে থাকতে হবে) […]
কলকাতা থেকে আসছে এফ এ সুমন ও সুমাইয়া বৃষ্টির নতুন গান

আমাদের সঙ্গীতাঙ্গনের এই সময়ের জনপ্রিয় মুখ এফ এ সুমন। এরই মধ্যে তিনি প্রাণগ্রাহী গান ও সুরে প্রিয় শিল্পী হিসেবে অগণিত দর্শক-শুভাকাঙিক্ষর মনে আসন ঘেঁড়েছেন। সর্বস্তরের শ্রোতাদের মুগ্ধতায় ভাসিয়ে দেশ-বিদেশে নিয়মিত স্টেজ শো নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন সুমন। পাশাপাশি নতুন নতুন গানে প্রাণিত করছেন সব বয়সী শ্রোতাদের। গেল নভেম্বরে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘পথের কাঁটা’। চলতি বিজয় মাসের শুরুতেই প্রকাশ পায় ‘প্রাণের সই’ শিরোনামের আরেকটি নতুন গান। সেই ধারাবাহিকতায় আবারও নতুন গান নিয়ে আসছেন এফ এ সুমন। তবে এবার আর একক নয়। ‘ভালোবেসে যাবো তোমাকে’ শিরোনামে দৈত কণ্ঠের এই গানে সুমনের সঙ্গে গেয়েছেন প্রতিভাদীপ্ত আরেক কণ্ঠশিল্পী সুমাইয়া বৃষ্টি। আহমেদ রিজভীর লেখা রোমান্টিক ঘরানার এই গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এফ এ সুমন। কলকাতার স্বনামখ্যাত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান গ্রিবস্ মিউজিক বাংলার ব্যানারে আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওসহ প্রকাশ পাবে গানটি। গানের কথা ও ভাবকল্পের সঙ্গে মিল রেখে চমৎকার প্রেম-রসায়নে সম্প্রতি শিলিগুড়ি এবং আসামের মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে। দ্বীপক বন্দ্যোপাধ্যায় নির্মিত এই ভিডিওতে মডেল হয়েছেন আইয়ুস এবং শুভাংকী। প্রসঙ্গত, বর্তমান সময়ে তার গাওয়া ‘সখীরে’, ‘ভিতর কান্দে’,’দরদীয়া’, ‘মন মুনিয়া’সহ তার বেশকিছু গান পছন্দের তালিকায় রেখেছেন সঙ্গীতপ্রেমীরা। এরই মধ্যে বাংলা গানের জনপ্রিয়তার টপ-চার্টেও উঠে এসেছে এফ এ সুমনের বহু গান। পাশাপাশি ইউটিউব ভিউর শীর্ষ পর্যায়ে রয়েছে তার একাধিক গান। অপরদিকে, কেরিয়ারের শুরুতেই চমৎকার কিছু গান উপহার দিয়ে নন্দিত হয়েছেন সুমাইয়া বৃষ্টি। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সঙ্গীতপ্রেমীদের কাছেও তিনি দারুণ জনপ্রিয়।