বিয়ের স্বীকৃতি চেয়ে হাইকোর্টে দুই সমকামী

নিকেশ পিপি এবং সোনু এমএস। দুই যুবক। কিন্তু তারা এ পরিচয়ে পরিচিত হতে চান না। তারা একজন স্বামী। অন্যজন স্ত্রী। অর্থাৎ তারা সমকামী। এমন পরিচয়ে তারা গত সেপ্টেম্বরে এক প্রাইভেট অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু ধর্ম বা মন্দির কর্তৃপক্ষ তাদের এই বিয়েকে বৈধতা দিতে নারাজ। তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। স্পেশাল ম্যারিজ অ্যাক্টের […]
অস্ট্রেলিয়ায় নিঃসঙ্গ শিশু কোয়ালাকে স্তন্যদান মা শিয়ালের

প্রায় আড়াই মাসের বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে পুড়েছে অস্ট্রেলিয়া। আর এতে নিহত হয়েছেন অন্তত ১৮ জন মানুষ। তবে এই দাবানলে বন্যপ্রাণীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিঃশব্দে মারা গিয়েছে প্রায় ৫০ কোটি প্রাণী। এর মধ্যে প্রাণ গিয়েছে নিউ সাউথ ওয়েলসের প্রায় ৩০ শতাংশ কোয়ালার। ফলে মিষ্টি দেখতে এই প্রাণীদের অনেকেই এখন মা-বাবা হারা। খাবারও জুটছে না […]
ফুলগাজীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফেনীর ফুলগাজী উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার দক্ষিণ ধর্মপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আঞ্জুমান আরা। সে ওই গ্রামের অটোরিকশাচালক আশরাফ আলী লেয়াকতের মেয়ে। শিশুটির বাবা আশরাফ আলী জানান, গতকাল সোমবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে আঞ্জুমান আরা বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মরদেহ পুকুরে […]
আফগানিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে ধোঁয়াশা

আফগানিস্তানের গজনি প্রদেশে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটিতে মোতায়েন একজন মার্কিন সেনা মুখপাত্র নিশ্চিত করেছেন। কর্নেল সনি লেজেট বলেছেন, সোমবার গজনিতে কীভাবে ওই বিমানটি বিধ্বস্ত হলো তার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে তিনি শত্রুর গুলিতে সামরিক বিমানটির ভূপাতিত হওয়ার সম্ভাবনা নাকচ করে দেন। কর্নেল লেজেট এক টুইটার বার্তায় বলেন, বিধ্বস্ত বিমানটি ছিল […]
জমকালো আয়োজনে ৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ড প্রদান

সংগীত বিশ্বের সবচেয়ে সম্মানের নাম গ্র্যামি অ্যাওয়ার্ড। প্রতি বছরের মতো এবারেও এই পুরস্কার প্রদান করা হয়েছে বিভিন্ন বিভাগে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে বাংলাদেশ সময় গতকাল সকালে শুরু হয় গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬২তম আসর। জমকালো এ আয়োজনের শুরুতেই একাধিক শিল্পীর পারফর্মেন্সের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারানো বাস্কেটবল কিংবদন্তি কোবে […]
নতুন গানে নার্গিস

নতুন একটি গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী নার্গিস এ খানম। এরইমধ্যে ‘হাতটি ধরো’ শিরোনামের এ গানের কাজ শেষ করেছেন বলে জানান তিনি। এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন লেলিন। খুব শিগগির এর ভিডিও নির্মাণ করবেন তিনি। নার্গিস বলেন, নতুন একটি গানের মিউজিক ভিডিও নিয়ে আসার পরিকল্পনা করছি। সময়োপযোগী কিছু করতে চাই। মিউজিক ভিডিওর সঙ্গে আমি গানের […]
ভেন্যু বাড়ছে প্রিমিয়ার লীগ ফুটবলে

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল দেশের ছয় ভেন্যুতে। বাফুফে বলেছিল এবার ভেন্যু বাড়বে ঢাকার বাইরে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বড় ধরনের সংস্কার কাজ হওয়ার কথা। তাছাড়া এবার মুজিববর্ষের কারণে দেশের প্রধান এ স্টেডিয়ামটি খেলাধুলার নানা কর্মসূচিতে ব্যস্ত থাকবে। চাপ কমাতেই প্রিমিয়ার লীগের সিংহভাগ খেলা ঢাকার বাইরে আয়োজনের উদ্যোগ নিয়েছিল বাফুফে। বাফুফের এই চাওয়ার পরও […]
মোস্তাফিজকে আকরামের পরামর্শ

ক্যারিয়ারের শুরুতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের কাছে রীতিমত ‘দুর্বোধ্য’ ছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। অনেকেই তার মধ্যে দেখছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের ছায়া। সেই মোস্তাফিজ এখন অনেকটাই মলিন। বলে সেই ধার নেই। ব্যাটসম্যানরা যেভাবে ইচ্ছা খেলতে পারছেন। দেদারসে রান হচ্ছে তার বলে। পাকিস্তান সফরেও এর ব্যতিক্রম হচ্ছে না। ক’দিন আগে শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে সর্বাধিক […]
করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা ১০৬, আক্রান্ত ৪৫১৫

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আরো বেড়েছে। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ৮১ থাকলেও তা আজ মঙ্গলবার বেড়ে হয়েছে ১০৬। অন্যদিকে চীনে কড়াকড়ি আরোপ করলেও সেখানে নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুন হয়েছে। ২৭শে জানুয়ারি সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২৮৩৫। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১৫। এই ভাইরাসের বিস্তার রোধে এবং নতুন […]
গোপন বিষয় রইলো না গোপন

বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা বর্তমানে র্যাম্প শো ও টিভিসি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সর্বশেষ তার অভিনীত ‘পাগলপান্তি’ ছবিটি মুক্তি পায় গত বছর। এরপর আর নতুন কোন ছবিতে দেখা যায়নি তাকে। তবে এবার নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন তিনি। ঊর্বশী এ ছবির মাধ্যমে চমকই দেখাতে চলেছেন বলা যায়। যদিও ছবিটির নাম ঠিক হয়নি। এটি প্রযোজনা […]
হিন্দুস্তান টাইমসের খবর নাগরিকত্বের আবেদনে ধর্মীয় বিশ্বাসের ডকুমেন্ট লাগবে

নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) অধীনে নাগরিকত্ব পাওয়ার আবেদনকারীকে তার ধর্মবিশ্বাসের বিষয়ে প্রমাণ দিতে হবে। ভারতে এই নতুন আইনের ধারা বা নিয়মকানুন কি রকম হবে, তা এখনও নির্ধারণ করছে সরকার। তবে এ বিষয়টি অবহিত এমন দু’জন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের এই আবেদনের সময় তাদেরকে ধর্মীয় বিশ্বাসের পক্ষে তথ্যপ্রমাণ দিতে হবে। একই সঙ্গে […]
ধর্ষণে অন্তঃসত্বা শিশুর স্কুলে যাওয়া বন্ধ

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে পরিবার। ঢাকার ধামরাইয়ের এই পরিবারটি লোক-লজ্জায় এই সিদ্ধান্ত নিয়েছে। আজ সকালে কথা বলতে গেলে কান্নায় ভেঙ্গে পড়েন শিশুটির মা বাবা। জানা যায়, চরম অভাব অনটনে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী পুষ্টিহীনতায় ভুগছেন। শিশুটির বাবা বলেন, ধর্ষকের কঠিন বিচার দেখবো বলে টাকার বিনিময়ে আপোষ করেনি। এখন তো […]