দেশের কারাগারগুলোতে বন্দীর সংখ্যা দ্বিগুণ : স্বরাষ্ট্রমন্ত্রী

image 85693 1581942362

ধারণক্ষমতার চেয়ে দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা দ্বিগুণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের কারাগারগুলোতে বন্দি ধারণক্ষমতা ৪৬ হাজারের মতো, আর কারাগারে আছে ৮৮ হাজারের বেশি। তিনি জানান, কারাগার বৃদ্ধিই করছি না, কারাগারে যারা […]

এ বছর ৪০০ মেট্রিক টন মধুর অর্ডার পাওয়া গেছে : কৃষিমন্ত্রী

image 85701 1581949102

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে মধু রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। জাপানে এখন আমাদের মধু রপ্তানি হচ্ছে। এ বছর ৪শ’ মেট্রিক টন মধুর অর্ডার পাওয়া গেছে। এটা আমাদের জন্য খুশির খবর। আজ সোমবার (১৭ ফেব্রুয়রি) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে তিন দিনব্যাপী জাতীয় মৌ মেলা-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি […]

ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত যুক্তরাজ্য

image 85680 1581934437

ডেনিস ঝড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাতে ব্রিটেনজুড়ে বন্যা হয়েছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যুক্তরাজ্যজুড়ে ৩০০-র বেশি বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে পাঁচটি ভয়াবহ বন্যার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির। বন্যার কারণে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দলগুলো। ওরচেস্টারশায়ারে ঘরবাড়িতে আটকে পড়াদের উদ্ধার করে রেসকিউ টিম। সাউথ ওয়েলস ও ইংল্যান্ডের […]

হিজাব পরে মসজিদ পরিদর্শন করলেন ট্রাম্প কন্যা ইভাংকা

image 85698 1581944944

হিজাব পরে মসজিদ পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও তার উপদেষ্টা ইভাংকা ট্রাম্প। মসজিদ পরিদর্শনের সময় তার পরনে ছিল লম্বা গাউনের মতো আরবের ঐতিহ্যবাহী পোশাক ও মাথায় কালো হিজাব। ৩৮ বছর বয়সী ইভাংকা মসজিদের সৌন্দর্য দেখে মুগ্ধ হন। সম্প্রতি নারীর ক্ষমতায়ন বিষয়ক ‘গ্লোবাল উইমেন্স ফোরামে’ যোগ দিতে দুবাই পৌঁছান ইভাংকা। পরে তিনি মধ্যপ্রাচ্যের […]

আরও পাঁচ বছর খেলতে পারবেন মেসি, আশা পুয়োলের

image 85699 1581945114

দীর্ঘদিন প্রতিপক্ষের রক্ষণভাগের ঘুম হারাম করে আসছেন লিওনেল মেসি। আরও পাঁচ মৌসুম মাঠে নিজের নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষমতা রয়েছে বার্সেলোনার মহাতারকার, এমনটাই মনে করেন সাবেক সতীর্থ কার্লেস পুয়োল। কিশোর বয়সে কাতালানদের জার্সিতে খেলতে নেমেছিলেন মেসি। দিনের পর দিন নিজেকে নিয়ে গেছেন ফুটবলের সর্বোচ্চ শিখরে। এখন বয়স ৩২ বছর। ৭০০ গোলের রেকর্ড স্পর্শ করেছেন আগেই। পাশাপাশি […]

শাকিবের কারিশমা

213376 sakib

দীর্ঘদিন ধরেই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির চেহারা বেশ মলিন। হিট, সুপারহিট শব্দগুলো যেন সিনেমার বাজার থেকে দিন দিন হারিয়ে যেতে বসেছে। সেই সঙ্গে সিনেমা ব্যবসায় লস করে অনেক পেশাদার প্রযোজক বিদায় নিয়েছেন। তবে এতকিছুর মধ্যেও ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান থেমে নেই। নিজেই ইন্ডাস্ট্রির হাল ধরেছেন। সেরা নায়কের পাশাপাশি হয়েছেন প্রযোজক। তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস […]

৮ কোটি টাকা দাবি কারিনার!

213442 kareena

মা হবার এক বছর পরই অভিনয়ে ফিরেছিলেন কারিনা কাপুর খান। বর্তমানে বিজ্ঞাপন ও অভিনয় মিলিয়ে দারুণ ব্যস্ত সময় তিনি পার করছেন। এরইমধ্যে তিনি আমির খানের বিপরীতে অভিনয় করছেন ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। এর মাধ্যমে আমিরের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন নায়িকা। সাম্প্রতিক সময়ে কারিনা নিজের পরিশ্রমিকও বাড়িয়েছেন। তবে সেটা যে এতটাই তা জানা ছিলো না […]

হঠাৎ নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ডু প্লেসি

213461 Cricket 4

ক’দিন পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তার আগে আজ সোমবার দক্ষিণ আফ্রিকার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ফাফ ডু প্লেসি। তিনি বলেন,‘শেষ কয়েক বছরে তিন ফরম্যাটে দেশের হয়ে খেলার এবং নেতৃত্ব দেয়ার সুযোগ হয়েছে আমার। এটা অনেক সম্মানের। কখনও ভালো ফল পাওয়া যায়, আবার কখনও বাজে সময় […]

ডি ভিলিয়ার্সকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরাতে চায় দক্ষিণ আফ্রিকা

213456 Cricket 3

অনেক দিন ধরেই গুঞ্জন, অবসর ভেঙে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স। ৩৬ বছর বয়সী ব্যাটসম্যানকে ফেরাতে চায় দক্ষিণ আফ্রিকাও। তেমনই ইঙ্গিত দিলেন প্রোটিয়া কোচ মার্ক বাউচার। তিনি বলেন,‘ভিলিয়ার্স যদি ফিট থাকেন, খেলতে চান এবং ভালো ফর্মে থাকেন, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিবেচনা করা হবে। বিশ্বকাপ জিততে আমরা সেরা দলটাই পাঠাব।’ ১৮ই অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের […]

জরিমানায় জয়ের হাসি ম্লান ইংল্যান্ডের

213459 England

সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার করা ২২২ রানের পাহাড় টপকে দুর্দান্ত জয় পেয়েছে ইংল্যান্ড। এমন জয়ের দিনে কি না জরিমানা গুনতে হল ইংলিশদের। সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নিয়েছে আইসিসি। নির্ধারিত সময়ে পুরো ২০ ওভার শেষ করতে পারেনি ইংল্যান্ড। এক ওভার […]

রানী মুখার্জির কথা মেনে ফল পাচ্ছেন সাইফ

image 85684 1581936908

সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলী খান তার স্ত্রী কারিনা কাপুরের চ্যাট শো-তে বিশেষ অতিথি হন। সেখানে অতিথি হিসেবে বেশ কিছু কথার জবাব দিয়েছেন অভিনেতা। উপস্থাপিকা বউ আর অতিথি যেখানে স্বামী সেই অনুষ্ঠানে নতুন কোনো তথ্য না থাকারই কথা। কিন্তু সবাইকে অবাক করে ভক্তদের অজানা কিছু তথ্য ভাগাভাগি করেছেন সাইফ। আড্ডার ফাঁকে কারিনা জিজ্ঞাসা সাইফকে জিজ্ঞেস […]

তিন আসনের উপ-নির্বাচনে জাপার প্রার্থী ঘোষণা

jatiyo party

ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির কো-চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে প্রার্থিতা ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান। তিনি জানান, ঢাকা-১০ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হচ্ছেন হাজী মো. শাহ জাহান। গাইবান্ধা-৩ আসনে […]

এশিয়ান চ্যাম্পিয়ন বাংলাদেশের দৃষ্টি বিশ্বকাপে

image 85666 1581924048

২১ ফেব্রুয়ারি পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। তার আগে সোমবার ট্রফিসহ গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি হয়েছেন অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়করা।সিডনিতে অবস্থিত অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় তারোঙ্গা চিড়িয়াখানায় এদিন ফটোসেশনে অংশ নিয়েছেন তারা। ২০১৮ সালে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। মালয়েশিয়া আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে লড়াই করে প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নেয় সালমা […]

সেন্টমার্টিনে ট্রলারডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার

image 85667 1581924164

সেন্টমার্টিনে রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবির ঘটনায় সাগর হতে আরও দুই পুরুষের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সেন্টমার্টিনের পশ্চিমাংশের বিচ এলাকা থেকে ভাসমান মরদেহ দুটি উদ্ধার করা হয়। কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. নাঈম উল হক জানান, সকাল সাড়ে নয়টার দিকে কোস্টগার্ডের টহল দল সেন্টমার্টিনের পশ্চিম পাশের সাগর তীরে ভাসমান দুটি মরদেহ দেখতে […]

ঢাকায় এসেছে মেট্রোরেলের প্রথম কোচ

image 85668 1581924624

দেশে এসেছে মেট্রোরেলের প্রথম কোচ। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কনটেইনার থেকে বের করা হয়েছে কোচটির মোড়ক। জানা গেছে এটি মেট্রোরেলের কোচ হলেও এটি মূলত নমুনা কোচ। মেট্রোরেলে চড়তেও শেখানো হবে এই কোচটির মাধ্যমে। এই কোচ যুক্ত হবে না মূল পরিবহন বহরে। কোচটি প্রদর্শনীর জন্য আগামী মাস থেকেই উন্মুক্ত করা হবে। আর […]