জয় দিয়ে শুরু তামিমের

217766 hot

মিরপুরে শেরেবাংলা মাঠে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেলো অধিনায়ক তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সোমবার তারা ৯ রানে হারায় মাহমুদুল্লাহ রিয়াদের দল গাজী গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। প্রাইম ব্যাংকের ২৫১ রানের জবাব দিতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের দল থামে ২৪২ রানে ৯ উইকেট হারিয়ে। শেষ দিকে তামিমদের প্রায় কাঁপিয়ে দিয়েছিলেন গাজীর অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। ৪৯ বলে […]

করোনাভাইরাস চবি বন্ধ ৯ এপ্রিল পর্যন্ত, বুধবারের মধ্যে হল বন্ধের নির্দেশ

image 87604 1584368255

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বুধবার (১৮ মার্চ) থেকে ৯ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই বন্ধ চলাকালীন সময়ে ক্লাসসমূহ বন্ধের পাশাপাশি পরীক্ষাসমূহ স্থগিত থাকবে। এছাড়া ১৮ মার্চ দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে শিক্ষার্থীদের। আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫২৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া […]

নিষেধাজ্ঞার পরেও ইউরোপ থেকে যাত্রী নিয়ে এলো কাতার এয়ার

image 87606 1584369740

ইতালিসহ ইউরোপের কয়েকটি দেশ থেকে ৯৬ জন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট (কিউআর-৬৩৪)। এর মধ্যে ইতালির যাত্রী রয়েছেন ৬৮ জন, বাকিরা জার্মানিসহ ইউরোপের আরও কয়েকটি দেশের। আজ সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, সোমবার দুপুর ১২টা থেকে ৩১ […]

বেগমগঞ্জে ইউএনওকে অপসারণের দাবিতে ঝাড়ুমিছিল

image 87591 1584361283

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলমকে দ্রুত অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার দুপুরে হাজার হাজার নেতাকর্মী উপজেলা কার্যালয়ের সামনে এসে জড়ো হয়ে মানববন্ধন করে। এ সময় তারা দুর্নীতিবাজ ইউনওকে দ্রুত অপসারণের দাবিতে জুতা ও ঝাড়ু মিছিল করে এবং তার কুশপুত্তলিকা দাহ করে।  মিছিল থেকে ইউএনও অফিস  লক্ষ্য করে জুতা […]

রাস্তা ছেড়ে বাস খাদে, আহত ২০

image 87596 1584362766 1

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাগুরমারী এলাকায়  যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। এ সময় বাসের  ২০ যাত্রী আহত হন। সোমবার বিকেলে তেতুলিয়া উপজেলার মাগুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ (২৬)  পঞ্চগড় সদর উপজেলার মালিপাড়া গ্রামের কছিরউদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার বিকেলে পঞ্চগড় থেকে তেতুলিয়াগামী জনতা এন্টারপ্রাইজ  নামের বাসটি মাগুরমারী এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। আহত হন ২০ জন যাত্রী। খবর পেয়ে ভজনপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় দুজনের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. কাওছার আহমেদ তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পঞ্চগড় ভজনপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর নবী প্রধান সড়ক দুর্ঘটনায়  একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গলে হোম কোয়ারেন্টিনে ৩৪ জন

image 87578 1584355926

করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে মৌলভীবাজারে ৩৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে শ্রীমঙ্গলে ২২ জন, মৌলভীবাজার সদরে ১ জন, কুলাউড়ায় ১ জন, জুড়িতে ১ জন, বড়লেখায় ২ জন ও কমলগঞ্জ উপজেলায় ৭ জন রয়েছে। এরা সবাই বিদেশফেরত। তবে এদের মধ্যে এখনো পর্যন্ত করোনার কোনও লক্ষণ বা উপসর্গ নেই। উনারা সবাই মৌলভীবাজারের স্বাস্থ্য বিভাগের নিবিড় তদারকির […]

রাস্তা ছেড়ে বাস খাদে, আহত ২০

image 87596 1584362766

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাগুরমারী এলাকায়  যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। এ সময় বাসের  ২০ যাত্রী আহত হন। সোমবার বিকেলে তেতুলিয়া উপজেলার মাগুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ (২৬)  পঞ্চগড় সদর উপজেলার মালিপাড়া গ্রামের কছিরউদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার বিকেলে পঞ্চগড় থেকে তেতুলিয়াগামী জনতা এন্টারপ্রাইজ  নামের বাসটি মাগুরমারী এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। আহত হন ২০ জন যাত্রী। খবর পেয়ে ভজনপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় দুজনের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. কাওছার আহমেদ তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পঞ্চগড় ভজনপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর নবী প্রধান সড়ক দুর্ঘটনায়  একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের কারণে হোটেল-বার বন্ধের মতো পরিস্থিতি হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

image 87582 1584357707

করোনাভাইরাসের কারণে এখনও দেশের হোটেল-বার বন্ধের মতো কোনও পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। আজ সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর মানোন্নয়নে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী স্কুল-কলেজগুলো ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন। বেশিরভাগ বারই হোটেল বেইজ। থ্রি-স্টার, ফাইভ-স্টার হোটেল বন্ধ করব কি […]

বরিশালে দুই শিশুর মরদেহ উদ্ধার

image 87580 1584356905

বরিশালের বাবুগঞ্জে আল আমিন নামে এক বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য  আল-আমিনের মা বিলকিস বেগম ও বড় ভাই বেল্লাল হোসেনকে আটক করা হয়েছে।গতকাল রোববার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।আল আমিন ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে।পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মৃত আল-আমিনের শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আল-আমিনের মা বিলকিস বেগম ও বড় ভাই বেল্লাল হোসেনকে আটক করা হয়েছে।অপরদিকে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে নিখোঁজ হওয়া জান্নাতের (৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাগেরহাটে করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি ১, হোম কোয়ারেন্টিনে ৪

image 87584 1584357931

বাগেরহাটের শরণখোলায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে উপজেলা সরকারি হাসপাতালের আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে বিদেশ ফেরত চার প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এসব তথ্য জানান জেলা স্বাস্থ্য বিভাগ। জানা যায়, বাগেরহাটের শরণখোলার ওই ব্যক্তি গত ১১ দিন আগে ভারত থেকে দেশে ফেরেন। এর কিছুদিন পরে হঠাৎ তার জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথা […]

শিক্ষার্থীরা বাইরে ঘুরলেই ব্যবস্থা, জ্বর-সর্দি থাকলে অফিসও নয়

image 87586 1584359026

শিক্ষার্থীদের পারতপক্ষে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর অনুরোধ, সন্তান যেন একা ঘরের বাইরে বের না হয়। কারও জ্বর, সর্দি, কাশি থাকলে তা নিয়ে যেন বাইরে বের না হয়। সে যেন ঘরে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে […]

৩১ মার্চ পর্যন্ত খেলার সব ধরনের ইভেন্ট বন্ধ

image 87585 1584358269

আগামী ৩১ মার্চ পর্যন্ত খেলার সব ধরনের ইভেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আজ সোমবার (১৬ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বিষয়টি জানিয়েছেন।মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়।ক্রীড়া মন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের ৪৪টির বেশি ইভেন্ট ছিল। […]

করোনাভাইরাস: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

image 87577 1584355923 1

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আগামী বুধবার (১৮ মার্চ) থেকে ২ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুর ২টা থেকে চলা জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম। তিনি জানান, আগামী বুধবার (১৮ মার্চ) থেকে ২ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এছাড়া আগামী বৃহস্পতিবার […]

সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত

image 87579 1584356418 1

করোনাভাইরাস পরিস্থিতির কারণে সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। টুঙ্গিপাড়াও শিশু সমাবেশ হবে না। আজ সোমবার (১৬ মার্চ) জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী কামাল আব্দুর নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান স্থগিত করা  এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান প্যারেড স্কয়ারের পরিবর্তে টিভি চ্যানেলগুলোতে একযোগে সরাসরি সম্প্রচারের মাধ্যমে জন্মশত […]

সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত

image 87579 1584356418