ক্রিকেটারদের লাইভ করতে হবে গাইডলাইন মেনে

করোনাভাইরাসের কারণে ঘরে বন্দি হয়ে আছে ক্রিকেটাররা। কোনো কোনো দেশ অনুশীলন শুরু করলেও বাংলাদেশে তা এখনো অনিশ্চিত। তবে এই বন্দি সময়টাতে বিশ্বের অনেক ক্রিকেটারই বেছে নিয়েছেন ভক্ত ও সতীর্থদের সঙ্গে অন্যমাধ্যম। এরই মধ্যে ফেসবুক লাইভে এসে ক্রিকেটারদের আড্ডা দারুণ সাড়া ফেলেছে। বাদ যায়নি বাংলাদেশের ক্রিকেটাররাও। এর মধ্যে অন্যতম বাংলাদেশ ওয়ানডে দলের নয়া অধিনায়ক তামিম ইকবাল। […]

সরকারি হিসাবের চেয়ে বিশ্বে করোনায় মৃত্যু অনেক বেশি

সরকারি হিসেবে বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারিতে মারা গেছেন কমপক্ষে ৪ লাখ ৪০ হাজার মানুষ। কিন্তু এ সংখ্যা কি সত্য? কারণ, এই একই সময়ে মারা গেছেন আরো কমপক্ষে এক লাখ ৩০ হাজার মানুষ। ফলে করোনায় বিশ^জুড়ে কতজন মানুষ মারা গিয়েছেন তার প্রকৃত সংখ্যাটা পাওয়া খুব দুরূহ। তবে এটা বলা যায়, বিভিন্ন দেশের সরকার মৃতের যে সংখ্যা […]

করোনা চিকিৎসায় কোনোই উপকারে আসে না হাইড্রোক্সিক্লোরোকুইন- হু

নতুন ডাটা এবং গবেষণায় দেখা গেছে করোনা ভাইরাস চিকিৎসায় কোনোই উপকারে আসে না হাইড্রোক্সিক্লোরোকুইন। এমনটা দাবি করে বুধবার করোনা আক্রান্ত রোগীদের ওপর এই ওষুধের পরীক্ষা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিশ^ স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও বা হু)। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়ে বলেছে, বহু দেশে করোনা রোগীদের ওপর পরীক্ষামুলকভাবে ব্যবহার করা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন। কিন্তু এই পরীক্ষা […]

আগুনের বিরুদ্ধে লড়াইয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করেছে ইন্দোনেশিয়া

গত বছর শুষ্ক মৌসুমে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ইন্দোনেশিয়ার লাখ লাখ একর ভূমি ও বনাঞ্চল। একই ঘটনা যাতে এ বছরও না ঘটে সেজন্য আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ। বিধ্বংসী আগুনের বিরুদ্ধে লড়াই করতে শুষ্ক মৌসুম তীব্র আকার ধারণের আগেই কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করছে দেশটি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। খবরে বলা হয়, গত বছর […]

সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুললেন সুস্মিতা

শোবিজের চাঞ্চল্যকর ঘটনা বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। গেল ১৪ জুন তার মৃত্যুতে শোকের ছাড়া নেমে এসেছে। সুশান্তের মৃত্যু নিয়ে আলোচনা থামছেই না। মাত্র ৩৪ বছরে শেষ হয়ে গেল তার জীবন। প্রাথমিক তদন্তে এই অভিনেতা অবসাদে আত্মহত্যা করেছেন বলে জানায় পুলিশ। এবার সুশান্তের মৃত্যু নিয়ে কথা বলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। ভারতীয় […]

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রেপ্তারকৃত সেই শিক্ষক জিএম মালেককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠান দুমকি লতিফ মোহসেনা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিপক চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্তের অফিস আদেশ জারি করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অনুমোদন সাপেক্ষ এ […]

বালিশের ভিতরে ৩৫০ পিস ইয়াবা

টাঙ্গাইলের মির্জাপুরে বালিশের ভিতর থেকে ৩৫০ পিস ইয়াবাসহ আনিসুর রহমান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার মির্জাপুর থানায় নিয়মিত মামলার মাধ্যমে তাকে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আনিসুর রহমান (৪৮) উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘরি গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে। তিনি আব্বাছ খানের বাসায় ভাড়া থাকতেন। এর আগে […]

আলিফ আলাউদ্দিনের দুটো কিডনির ৮০ শতাংশই অকেজো হয়ে গেছে

মিউজিক ইন্ডাস্ট্রির পরিচিত মুখ কণ্ঠশিল্পী ও উপস্থাপক আলিফ আলাউদ্দিন। প্রায় ১০ বছর ধরে কিডনি সমস্যায় ভুগছেন তিনি। বিষয়টি কারও জানা ছিল না। অসুস্থতা নিয়েই বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতেন তিনি। গতকাল এই শিল্পী গণমাধ্যমে জানান, তার দুটি কিডনির ৮০ শতাংশই অকেজো হয়ে গেছে। শুধু দেশবাসীর কাছে দোয়া চাইতেই এতদিন পর নিজের অসুস্থার খবরটি প্রকাশ করেছেন তিনি। […]

বাবা দিবসে আসছেন হাদী-আসিফ

জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বরাবরই আইডল মানেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। সৈয়দ আব্দুল হাদীও আসিফ আকবরকে অত্যধিক স্নেহ করেন। সৈয়দ আব্দুল হাদী তার গাওয়া যে কোনও গান গাইবার আগাম অনুমতি দিয়ে রেখেছেন আসিফকে। এমন নজির বাংলা সংগীতের ইতিহাসে বিরল। এ থেকেই অনুমান করা যায় তাদের সম্পর্কের গভীরতা কতটা। তবে এসব পুরনো ভালোবাসার […]

দুই থেকে তিন বছর স্থায়ী হতে পারে করোনা: আবুল কালাম আজাদ

বিশ্ব পরিস্থিতি এবং অভিজ্ঞতা বিচারে বাংলাদেশসহ সারা পৃথীবিতে করোনা ভাইরাসরে সংক্রমণ আরো দুই থেকে তিন বছর স্থায়ী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তবে বিশ্ব পরিস্থিতি দেখে যা অনুমান করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তা হলো কিছুদিন পর […]

কাগজপত্রবিহীন অভিবাসীদের বৈধ করা হবে: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে অবৈধ অভিবাসীমুক্ত করার অংশ হিসেবে কাগজপত্রবিহীন অভিবাসীদের বৈধতা দেয়া হতে পারে বলে মন্তব্য করেছেন মালয়শিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদ্দিন। বৃহস্পতিবার কাজে যোগদানের শততম দিনে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। জনপ্রিয় পত্রিকা দ্য স্টারে দেয়া এই সাক্ষাৎকারে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ সিঙ্গপুরে যেসব মালয়েশিয়ান কাজ করছে তাদের সবাইকেই বৈধ ওয়ার্ক পারমিট নিতে হয়েছে, তেমনি মালয়েশিয়ায় […]

করোনায় আক্রান্ত এক লাখ ছাড়িয়েছে বাংলাদেশ

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশে উদ্বেগ কমছে না। দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮০৩ জন। শনাক্তের হার ২৩ দশমিক ৩৮ শতাংশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৯২ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৮ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ […]

মোহাম্মদ নাসিমের আসন শূন্য ঘোষণা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করায় তার সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। এর আগে গত ১৩ জুন তিনি মারা যান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান তার আসনটি শূন্য ঘোষণা করেন। যার গেজেট প্রকাশিত হয়েছে গতকাল বুধবার (১৭ জুন)।এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ৩০ […]

কুষ্টিয়ায় ইউএনসহ আরও ২০ জন করোনায় আক্রান্ত

কুষ্টিয়ায় খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নতুন করে আরও ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৭৩ জনে।  গেল ২৪ ঘণ্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ১২৯ টি নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায়  আটজন, দৌলতপুর উপজেলায় ছয়জন, কুমারখালীতে পাঁচজন।আর খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সদ্য যোগদান করা […]

করোনায় মৃত ৩৮ জনের ৩১ জনই পুরুষ

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। তাদের মধ্যে ৩১ জনই পুরুষ। বাকি ৭ জন নারী। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন।তিনি বুলেটিন উপস্থাপনের আগে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক […]