ব্রাহ্মণবাড়িয়ার ঘূর্ণিঝড়ে ১১টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুই গ্রামে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ১১টি ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাসুদেব, আহরন্দ দক্ষিণ পাড়া এলাকায় এই ঘূর্ণিঝড় বয়ে যায়। প্রচণ্ড বাতাসে ৩টি বাড়ি সম্পূর্ণ ও ৮ বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া গ্রামগুলো পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দাদের সাথে […]
করোনা: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ৪৮ হাজার ৪৭৪

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়েই যাচ্ছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৮ হাজার ৪৭৪ জনে। এছাড়া এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৩ লাখ ২৯ হাজার ২২১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার পর্যন্ত ২১ লাখ ৬২ হাজার ৮৫১ জন আক্রান্ত হয়েছেন এবং […]
শুধু গুরুতর করোনা রোগীদের দিতে হবে ডেক্সামেথাসোন: ডব্লিউএইচও

যুক্তরাজ্যের বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসায় সফলতা দেখিয়েছে সস্তা একটি ওষুধ ডেক্সামেথাসোন। এমন পরিস্থিতিতে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও জানিয়েছে, কেবল গুরুতর করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রেই ডেক্সামেথাসোন ব্যবহার করা উচিত। খবর চ্যানেল নিউজ এশিয়ার। ডব্লিউএইচও’র মহাপরিচালক টেডরোস আধানম গেব্রেয়িসাস বলেছেন, এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় অবশেষে ‘আশার আলো’ দেখাচ্ছে গবেষণা। করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় […]
হেমন্তের জন্মশতবর্ষে বিশেষ আয়োজন

হেমন্ত মুখোপাধ্যায় একজন কালজয়ী বাঙালি কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক এবং চলচ্চিত্র প্রযোজক। কিংবদন্তি এই ব্যক্তিত্বের জন্মশতবর্ষ উপলক্ষে আরটিভির সাপ্তাহিক আয়োজন অলিম্পিক নাটি বিস্কুট নিবেদিত মিউজিক স্টেশনের বিশেষ পর্বটি সরাসরি প্রচার হবে আজ বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে। দিঠি আনোয়ারের উপস্থাপনায় এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী বাদশা বুলবুল এবং মৌটুসী পার্থ। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শিবলী […]
আগামী নির্বাচনে চীনের সাহায্য চেয়েছেন ট্রাম্প

বিস্ফোরক তথ্য হাজির করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক সাবেক উপদেষ্টা জন বল্টন। তিনি অভিযোগ করেছেন, এ বছর নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে চীনের কাছ থেকে সাহায্য চেয়েছেন ট্রাম্প। বিনিময়ে তিনি চীনের ‘ডিকটেটরদের’ সুবিধা দেয়ার প্রস্তাব করেছেন। ‘দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড: এ হোয়াইট হাউজ মেমোইর’ শীর্ষক বইয়ে এসব লিখেছেন জন বল্টন। সেখান থেকে […]