‘মার্কিন নির্বাচনের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি’

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন (ফাইল ছবি)

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন বলেছেন, মার্কিন নির্বাচনের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। ইসরায়েলি চ্যানেল টুয়েলভ টিভি’র বরাত দিয়ে এমন খবর ছেপেছে টাইমস অব ইসরায়েল। কোহেন বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনেই যে-ই জিতুক না কেন এর পুরো ফায়দা তুলবে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি অস্ত্র চুক্তির আড়ালেই এই সম্পর্ক স্বাভাবিক করবে […]

ফুটবল মাঠে মহানবী (সা.) এর প্রতি সম্মান

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফুঁসে উঠেছে বিশ্ব। এরই মধ্যে দেশটির পণ্য বয়কট করা শুরু করেছে অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ বয়কট ফ্রেঞ্চ প্রোডাক্ট (#BoycottFrenceProducts) ব্যবহার করে আন্দোলন শুরু হয়েছে। ফ্রান্সের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইটও হ্যাক করা হচ্ছে। এমন অবস্থায় বিশ্বনবী (সা.)কে সম্মান জানানো হলো ফুটবল মাঠে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মানববন্ধন ও […]

অস্ট্রেলিয়া সফরের দলে নেই রোহিত-ইশান্ত

নভেম্বরের ২৬ তারিখে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা করবে ভারতের জাতীয় দল। বিরাট কোহলির নেতৃত্বে এই সফরে নতুনদের ছড়াছড়ি। বিশেষ করে টি-টোয়েন্টি দলে প্রাধান্য দেয়া হয়েছে আইপিএলে পারফর্ম করা ক্রিকেটারদের। পূর্ণাঙ্গ এই সফরের রয়েছে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট সিরিজ। একটি ফরম্যাটেও রাখা হয়নি রোহিত শর্মাকে। বাদ পড়েছেন ইশান্ত শর্মাও। টেস্ট দলের এই নিয়মিত সদস্য ইশান্তের বাদ পড়ার […]

সিরিয়ায় রুশ বিমান হামলায় তুর্কি সমর্থিত ৫০ মিলিশিয়া নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় তুরস্ক সমর্থিত ৫০ জনের বেশি মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে। খবরে বলা হয়েছে, ইদলিবে এই বিমান হামলা চালানো হয়েছে, যেটি মূলত বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি প্রদেশ। এই হামলায় আরও বহু যোদ্ধা আহত হয়েছে। ফায়লাগ আল-শাম নামের একটি ইসলামিস্ট গ্রুপের প্রশিক্ষণ ভিত্তি লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। এই হামলার ফলে রাশিয়া […]

ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানালেন এরদোয়ান

ফ্রান্সের তৈরি পণ্য বর্জনে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, কখনও ফরাসি পণ্য না কিনতে আমি আমার দেশের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ইসলাম ভীতি বাড়তে থাকায় আঙ্কারা ও প্যারিসের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্মের সম্মানে সপ্তাহব্যাপী এক […]

হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের আরেকটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব

হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের আরেকটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব। জানা গেছে, সেটি চকবাজারের মদীনা আশিক টাওয়ারের ১৪ তলায়। সেখানে অভিযান চলছে। আজ সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে ইরফানের বাড়ির কাছাকাছি জায়গা মদীনা আশিক টাওয়ারের ১৭তলার যায় র‌্যাব সদস্যরা। অভিযানে ওই রুম থেকে দড়ি, হাতুড়ি, রড, গামছা, নেটওয়ার্কিংয়ের কাজে ব্যবহৃত ওয়াকিটকিসহ টর্চারের কাজে […]

গুলশানে দুই বোনকে বাড়িতে প্রবেশের নির্দেশ: হাইকোর্ট

রাজধানী গুলশানে বাবার বাড়িতে দুই মেয়ে প্রবেশ করতে না পারায় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে সকল মহল। অবশেষে দুই বোনকে বাড়িতে প্রবেশ নিশ্চিতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে সোমবার সন্ধ্যায় এ আদেশ দেন। সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের দুই […]

মুহাম্মদ (সা.) কে অপমান করায় আরব খ্রিস্টানদের তোপের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অপমান করায় আরব খ্রিস্টানদের তোপের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার ফরাসি প্রেসিডেন্ট বলেন, মুহাম্মদ (সা.) কে অপমান করে প্রকাশিত কার্টুন প্রকাশে বাধা দেবেন না তিনি। বাক স্বাধীনতার অজুহাতে ম্যাক্রোঁর এমন বক্তব্যের পর আরব ও মুসলিম বিশ্বে প্রতিবাদে ঝড় ওঠে। কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরা একজন সিনিয়র […]

ডিবি’র (পুলিশ) বিরুদ্ধে কিশোরীকে সংঘবদ্ধধর্ষণের অভিযোগ

ডিবির এসআই রায়হানুল

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের একজন এ এস আইয়ের নেতৃত্বে মহানগরীর হারাগাছ থানার ক্যাদারের পুল এলাকায় একটি বাড়িতে নবম শ্রেণির এক ছাত্রীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আটক করা হয়েছে ভাড়াটিয়া আলেয়া নামের এক মহিলাকে। ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, রংপুর মহানগরীর হারাগাছ থানার ময়নাকুঠি […]

পগবার জাতীয় দল ছাড়ার খবর মিথ্যা

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম বিদ্বেষী মন্তব্যর জেরে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন মুসলিম ফুটবলার পল পগবা। এমন এক সংবাদ প্রকাশ করে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। যার মধ্যে অন্যতম ছিল ‘দ্য সান’। যুক্তরাজ্যের এই প্রভাবশালী দৈনিক মধ্যপ্রাচ্য ভিত্তিক ওয়েবসাইট ওয়ান নাইনটি ফাইভ স্পোর্টসের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়, ‘গত শুক্রবার ম্যাক্রোঁ তার […]

কবি ও নির্মাতা টোকন ঠাকুর গ্রেপ্তার

কবি ও নির্মাতা টোকন ঠাকুর গ্রেপ্তার হয়েছেন। ২০১২-১৩ অর্থবছরে ‘কাঁটা’ নামের একটি অনুদানের ছবি নির্মাণ নিয়ে অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হন তিনি। সময় মতো চলচ্চিত্রটি নির্মাণ করে মুক্তি না দেয়ায় তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি তছরুপের মামলা হয়েছে। সরকারবাদী সেই মামলায় রোববার (২৫ অক্টোবর) তাকে গ্রেপ্তার করেছে রাজধানীর নিউমার্কেট থানার পুলিশ। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স […]

পণ্য বয়কট বন্ধে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়

মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে কার্টুন প্রকাশ ও ও দেশটি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই ফ্রান্সের পণ্য বয়কট শুরু হয়েছে। এর প্রেক্ষিতে এক বিবৃতিতে পণ্য বয়কট বন্ধে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর ফ্রান্স টুয়েন্টি ফোরের। বিবৃতি বলা হয়, ‘আরব দেশগুলোর পণ্য বয়কটের ডাক ভিত্তিহীন। […]

এক টাকায় আবাসিক হোটেল!

মাত্র এক টাকায় হোটেলে থাকা! তাও আবার রাজধানীর বুকে শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল! অবিশ্বাস্য শোনালেও জরুরী প্রয়োজনে রাজধানীতে আসা নারীদের জন্য এই সুবিধা দিচ্ছে বাসন্তি নিবাস। রাজধানীর পল্লবীতে শুরুতে ৭১ টাকায় থাকার ব্যবস্থা করা হলেও, নির্যাতনের ঘটনা বাড়ায় নারীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে, এক টাকায় থাকার ব্যবস্থা করেন বিন্দ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাস। গত ১৯ […]

এরফান সেলিমের বাড়ি থেকে অবৈধভাবে মজুত রাখা বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে র‌্যাব

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিমের ‘চাঁন সরদার দাদা বাড়ি’ থেকে অবৈধভাবে মজুত রাখা বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে র‌্যাব। একইসঙ্গে বেডরুম থেকে বিপুল পরিমাণ ওয়াকিটকি, ইলেকট্রনিক ডিভাইস ও একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। র‌্যাবের ম্যাজিস্ট্রেট […]

ডায়াবেটিস রোগীদের জন্য বিনস আদর্শ সবজি

বিনস অতি পুষ্টিকর একটি খাবার। এতে রয়েছে ভিটামিন সি, এ, কে, বি সিক্স, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, সিলিকন, আয়রন, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম ও কপারের মত মিনারেল। এর মধ্যে থাকা ক্যালসিয়াম ও প্রোটিন হৃদযন্ত্রের কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। এখন জেনে নেওয়া যাক বিনস খাবেন। পেশি মজবুত করে বিনসে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং আয়রন রয়েছে, যা মাংসপেশির […]