করোনায় সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু : মৃত্যুর হার ১.৬২

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক ২৩১ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৬ জন বেশি মারা গেছেন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৩৬ ও নারী ৯৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৮ হাজার ১২৫ জনে দাঁড়িয়েছে। এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছে সর্বোচ্চ ১৩ হাজার ৩২১ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬২ […]

যেভাবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাফল্য এসেছে

সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন কাল বাংলাদেশকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়। ৩ উইকেটের এ জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গেছে বাংলাদেশ দল। ওয়ানডেতে এটি বাংলাদেশের ২৮তম সিরিজ জয়। ২০০৫ সালে এই জিম্বাবুয়েকেই ৩-২ ব্যবধানে হারিয়ে ওয়ানডেতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। গত ১৬ বছরে একে একে সে তালিকায় […]

মেসিকে এবার বিশ্বকাপ উপহার দিতে চান মার্টিনেজ

দীর্ঘ ২৮ বছর পর বড় কোনো শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এবারের কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা উৎসব করেছে মেসি বাহিনী। ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে এটি লিওনেল মেসিরও প্রথম শিরোপা। কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে টাইব্রেকারে তিন তিনটি পেনাল্টি ঠেকিয়ে আলো কাড়েন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর ফাইনালের টিকিট কেটে অধিনায়ক মেসির সঙ্গে নিবীড় […]

ওয়েবে তারকাখ্যাতির দাম নেই – মাহিয়া মাহি

সম্প্রতি দেশের একটি নতুন ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির ওয়েব সিরিজ ‘মরীচিকা’। সিরিজটি পরিচালনা করেছেন গুণী পরিচালক শিহাব শাহীন। এই ওয়েব সিরিজ থেকে থেকে কেমন সাড়া পাচ্ছেন? মাহি বলেন, খুবই ভালো। ফেসবুক জুড়ে শুধু মরীচিকা আর মরীচিকা। শিহাব শাহীন অসাধারণ একজন পরিচালক। তার সৃষ্টি খুবই চমৎকার। কেউ যদি সিরিজটি নিয়ে আলোচনা না করতো […]

ঈদের পর গার্মেন্টস, শিল্পকারখানা বন্ধ থাকবে

ঈদের ছুটির পর ২৩শে জুলাই সকাল ৬টা থেকে ৫ই আগস্ট পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক লকডাউনে খাদ্যদ্রব্য প্রস্তুত, চামড়া শিল্প ও ঔষধ শিল্প সংশ্লিষ্ট ছাড়া সকল শিল্প কারখানা বন্ধ থাকবে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে- খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা বিধি-নিষেধের আওতা বহির্ভূত থাকবে। এছাড়া কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ […]

ম্যাচ জয়ের শেষে যা বললেন অলরাউন্ডার সাকিব আল হাসান

ম্যাচের প্রথম ভাগে দাপুটে বোলিংয়ে জিম্বাবুয়েকে বলা যায় কম রানেই বেঁধে রাখতে পেরেছিলেন টাইগাররা। দলের শীর্ষ ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে হয়তো আনায়াসেই জয় পেতো বাংলাদেশ। কিন্তু দিনটি যে ছিল সাকিব আল হাসানের। সহজ ম্যাচ কঠিন করে জয় পেলো বাংলাদেশ। আর ব্যাট হাতে সাকিব খেললেন দ্যুতিময় এক ইনিংস। আর জয় শেষে সাকিব বলেন, রান তাড়ায় ব্যাট […]

সন্ধ্যায় ঢাকায় আসছে মডার্নার ৩০ লাখ টিকা

যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৩০ লাখ টিকা সোমবার ( ১৯ জুলাই) ঢাকায় আসছে। সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে এ করোনার টিকা। যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এ ৩০ লাখ টিকা উপহার দিচ্ছে। সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ১৭ জুলাই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বাংলাদেশকে এ […]

বিভিন্ন দেশে ফোনে আড়িপাতার ঘটনা ফাঁস

বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে ইসরাইলের তৈরি হ্যাকিং সফটওয়্যার ‘পেগাসাস’ ব্যবহার করে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। প্যারিসভিত্তিক অলাভজনক সংবাদ সংস্থা ফরবিডেন স্টোরিজ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর অনুসন্ধানে এ ঘটনা বেরিয়ে আসে। সংগঠন দুটি নাম ফাঁস হওয়া ব্যক্তিদের (যাদের স্মার্টফোনে আড়িপাতা […]

শতাধিক হতদরিদ্রের ঘরে ঈদ উপহার পৌঁছালো দক্ষিণ যুবলীগ

স্টাফ করেসপন্ডেন্ট শতাধিক দুস্থ, হতদরিদ্র মানুষের ঘরে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ঘুরে ঘুরে মানুষের ঘরে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার পৌঁছে দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক […]

কন্ঠশিল্পী সোহেল ও মৌসুমির মন মানেনা বারন

বিনোদন ডেস্ক : সম্প্রতি প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী এসএম সোহেল ও মৌসুমি চৌধুরীর চমৎকার ডুয়েট গান,গানটির শিরোনাম মন মানেনা বারন। বুধবার বিট জোন ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন এসএম সোহেল নিজেই।সঙ্গীতায়জনে ছিলেন এসডি সাগর। ‘মন মানেনা বারন যে আর,ডেকে বলে সে তুই যে আমার’এমন চমৎকার লিরিকের গানটি যেন মিষ্টি প্রেমের একটি […]