নিপুণকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিল্পী সমিতির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত নেতারা। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘরে তারা এই শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, শপথ নেওয়া সাধারণ সম্পাদক নিপুন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কার্যকরী […]
চুরির অপবাদ দিয়ে সুঁচ ফুটিয়ে নির্যাতন, পশুচিকিৎসক গ্রেফতার

রংপুরের পীরগাছা উপজেলায় চুরির অপবাদ দিয়ে এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম (৩৫) নামে এক পশুচিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জাহিদুল পীরগাছা উপজেলার সাতদরগা নবু পাঠানপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি রাত ১১টার দিকে পশুচিকিৎসক জাহিদুল গ্রামের মৃত আব্দুল আউয়ালের স্ত্রী সাবিনা খাতুনের […]
সৌদি বিমানবন্দরে হামলা, আহত ১২

সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো ড্রোন হামলায় ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ইয়েমেন সীমান্তসংলগ্ন বিমানবন্দরটিতে এ ঘটনা ঘটে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিও এক টুইট বার্তায় এই খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়, বিমানবন্দরটি লক্ষ্য করে ড্রোনটি পাঠানো হয়েছিল। তবে হামলা চালানোর আগেই ড্রোনটি ধ্বংস করা হয়। ইসরাইলি সংবাদমাধ্যম […]
আজারবাইজানের সেনাদের লক্ষ্য করে আর্মেনিয়ার গুলি

বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতিতে সম্মত হলেও যুদ্ধ থামেনি। প্রায়ই দুই দেশ একে অপরের প্রতি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ আনে। নতুন করে আজারবাইজান অভিযোগ করছে, ফের আর্মেনিয়ার সেনারা তাদের সেনা অবস্থান লক্ষ্য করে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কালবাজার সংলগ্ন আর্মেনিয়ার ইয়োকহারি সরজা স্থাপনা থেকে তাদের সেনাবাহিনীর জেইলিক […]
৪ বছর পর মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি-২’

২০১৮ সালে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার শুট শুরু করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ চার বছর পর অবশেষে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমায় অপু বিশ্বাসের নায়ক বাপ্পি চৌধুরী। এবারের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মুক্তি পাচ্ছে অপু অভিনীত এ সিনেমাটি। প্রায় চার বছর আগে এ সিনেমার নির্র্মাণ কাজ শুরু হয়। শেষ হয়েছিল পৃথিবীজুড়ে করোনাভাইরাস […]
প্রেমের বিয়ে করে জীবনে একবার ভুল করেছি: সারিকা

নাটকের জনপ্রিয় মুখ ও মডেল সারিকা সাবরিন ফের বিয়ে করেছেন। ২ ফেব্রুয়ারি বি আহমেদ রুহীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এই নায়িকা। রুহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সঙ্গীতমনাও তিনি। দৃক ব্যান্ডের গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক রুহী। এটি সারিকার দ্বিতীয় বিয়ে। প্রথমটি ছিল এ অভিনেত্রীর প্রেমের বিয়ে। সাত বছর চুটিয়ে প্রেম করে ২০১৪ সালের ১২ আগস্ট […]
প্রবাসীকে সর্বস্বান্ত করে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

বগুড়ার আদমদীঘির সান্তাহারে প্রবাসী বেনজীর আহমেদের পাঠানো সব টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন এক গৃহবধূ (২৭)। সঙ্গে তাদের ১০ বছরের ছেলেও নিয়ে গেছেন বলে জানা গেছে। নগদ ১০ লাখ টাকা ও চার ভরি ওজনের সোনার গহনা নিয়ে প্রেমিকের সাথে পালিয়েছেন তার স্ত্রী আদুরী সুলতানা (২৭)। এক মাস আগে সান্তাহারের পৌঁওতা এলাকায় […]
মেসির চেয়েও বেশি পারিশ্রমিক পাবেন এমবাপ্পে!

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে, এমবাপ্পেকে ধরে রাখতে নতুন কৌশল নিতে যাচ্ছে পিএসজি। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফরোয়ার্ডকে নাকি মেসির চেয়েও বেশি পারিশ্রমিকের প্রস্তাব দেবেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি। আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কিলিয়ান এমাবাপ্পের। এরপর রিয়াল চাইলেই তাকে দলে ভেড়াতে পারবে। তবে চুক্তি নবায়নের ব্যাপারে এখনো অনড় অবস্থানে […]
নিলামে ইভ্যালির ৭ গাড়ি কিনলেন যারা

হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ি খোলা নিলামে বিক্রি করেছে বর্তমান ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ। আদালতের এক নির্দেশনা অনুযায়ী, হাইকোর্টের একজন উপরেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রারের তত্ত্বাবধানে এই নিলাম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ধানমণ্ডি ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম অনুষ্ঠিত হয়। এ নিলামে ১৩০ জন […]
হিজাব বিতর্ক নিয়ে যা বললেন ভারতের প্রধান বিচারপতি

হিজাব ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে ভারতের কর্ণাটক। হিজাব পরে কয়েকজন ছাত্রীকে স্কুলে ঢুকতে না দেওয়া নিয়ে সেখানে সৃষ্টি হয় বিক্ষুদ্ধ পরিস্থিতির। ক্লাসে ছাত্রী হিজাব পরতে পারবে কী না, তার সমাধানে কর্ণাটক হাইকোর্টে পিটিশন দাখিল করেন কর্ণাটক সরকারি কলেজের পাঁচ ছাত্রী। কিন্তু হাইকোর্টও এ ব্যাপারে কোনো সমাধানে আসতে পারেননি। বিষয়টি সমাধানের ভার প্রধান বিচারপতির হাতেই ছেড়ে […]
এইচএসসির ফল রোববার

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী রোববার প্রকাশ করা হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য নিশ্চিত করেন। সূত্র জানিয়েছে, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে এর সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফলাফল […]
বিড়ালকে লাথি মেরে তারকা ফুটবলারের ৩ কোটি টাকা জরিমানা

বিড়াল লাথি মেরে প্রায় ৩ কোটি টাকা জরিমানা দিলেন ফরাসি ফুটবলার কুর্ট জুমা। হারালেন পোষ্য দুটি বিড়ালকেও। শুধু তাই নয়; বিশ্ববিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে করা চুক্তিও হারিয়েছেন তিনি। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জুমার একটি ভিডিওতে। স্ন্যাপচ্যাটে ভিডিওটি পোস্ট করেন ওয়েস্ট হাম ডিফেন্ডারের ভাই ইয়োয়ান। ভিডিওতে দেখা যায়, এ ফরাসি ফুটবলার […]
হিলিতে কমতে পারে তাপমাত্রা

দিনাজপুরের হিলিতে কুয়াশা তেমন না থাকলেও হিমেল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে তুলছে। আকাশে মেঘ জমে আছে। যেকোনো সময় বৃষ্টি নামতে পারে। তবে তাপমাত্রা কমতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। শীতের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আগামী ২৪ ঘণ্টায় আবারও হিলিসহ […]
তুরাগে কারখানায় রহস্যজনক আগুন

তুরাগের রানাভোলা এলাকার একটি ইলেকট্রনিক্স কারখানায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এ বিষয়ে কারখানার উর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে সংবাদমাধ্যমকে এড়িয়ে যান তিনি। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উত্তরা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। ঘণ্টাব্যাপী তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানায় দমকল বাহিনী। আগুন […]
২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারের ‘শতবর্ষী পরিকল্পনার’কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘৪২ তম জাতীয় সমাবেশ-২০২২’ এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও […]