ফিল্ম ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, সদস্য সচিব মোহাম্মদ ইকবাল

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। গত ৫ ফেব্রুয়ারি এফডিসিতে এই সংগঠনের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের আদেশে আগামী ২৯ মার্চ পর্যন্ত নির্বাচন স্থগিত রাখা হয়েছে বলে ক্লাবটির নির্বাচন কমিশন থেকে জানানো হয়। এই জটিলতা কাটাতে গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি। ৫ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রযোজক শামসুল আলমকে। সদস্য সচিব […]
সৌর বিদ্যুতের খুঁটিসহ ৪ চোরকে ছেড়ে দিল পুলিশ

গাজীপুর মহানগরীর পূবাইলে সৌর বিদ্যুতের লাখ টাকার স্টিলের খুঁটি চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে কথিত সিটি করপোরেশনের পিওন শরিফুলসহ চোর সিন্ডিকেটের ৪ জন। একজন পালিয়ে যায়। স্থানীয় জনতা আটক করে অর্ধেক খুঁটিসহ পুলিশে দিলেও ওই চার জনকেই থানা হাজত থেকে ছেড়ে দেয়া পুলিশ। বাকি অর্ধেক খুঁটি বিক্রির টাকা ভাগাভাগি করার অভিযোগ উঠেছে চক্রটির […]
বাংলাদেশের সাবেক হাইকমিশনারকে গ্রেফতার করল মালয়েশিয়া পুলিশ

মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ। স্থানীয় সময় বুধবার সকালে কুয়ালালামপুরের আমপাং এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এক দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছিলেন বাংলাদেশের সাবেক এ হাইকমিশনার। আটকের পর খায়রুজ্জামানের আইনজীবী তার অবিলম্বে মুক্তির দাবিতে মালয়েশিয়া কর্তৃপক্ষকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন বলে একটি […]
আইপিএলের জন্য টেস্ট খেলবেন না সাকিব

দক্ষিণ আফ্রিকার সঙ্গে আগামী ৩১ মার্চ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে। এদিকে ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসর। নিলামে দল পেলে দক্ষিণ আফ্রিকা সময়ের দুই টেস্ট খেলবেন না সাকিব আল হাসান। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, টেস্ট না খেললেও সফরের ৩টি ওয়ানডে খেলবেন সাকিব। মূলত আইপিএলের […]
সাফারি পার্কে প্রাণি মৃত্যুর ঘটনায় এবার ৮ সদস্যের তদন্ত কমিটি

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রাণীর মৃত্যুর ঘটনা তদন্তে এবার আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার তদন্ত কমিটির প্রধান প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও ১০ কার্যদিবস বৃদ্ধির আবেদন করেছেন। তবে আগামী শনিবার আবার তদন্তে পার্কে আসবেন কমিটির সদস্যরা। তদন্ত দলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ জানান, তদন্ত কমিটিকে ২৭ জানুয়ারি থেকে ১০ কার্য দিবসের […]
কিছু মানুষ জায়েদ খানকে নিয়ে গুজব ছড়াচ্ছে: সোহান

এ মুহূর্তে সিনেপাড়ার গুঞ্জন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে বিতর্কের জেরে জায়েদ খানকে বয়কট করা হয়েছে। ১৮টি সংগঠনের কয়েকজনের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, বুধবার রাতে নাকি এ নায়ককে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টি গোপন রয়েছে এখন। কিন্তু খবরটি গুজব বলে উল্লেখ করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনের […]
হাসপাতালে চিকিৎসককে পুলিশের থাপ্পড়

ভারতের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে থাপ্পড় মেরেছে পুলিশ। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা। খবর হিন্দুস্তান টাইমসের। খবরে বলা হয়, চড় মারার অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন ওই পুলিশ সদস্য। তবে চড় মারার পর তিনি জানতে পারেন ওই ব্যক্তি চিকিৎসক। ভুক্তভোগী চিকিৎসক ডা. […]