রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দ্বিতীয় দফা আলোচনা শুরু

ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা বেলারুশে দ্বিতীয় দফায় আলোচনায় বসেছেন। আলোচনার সংক্ষিপ্ত এক ভিডিওতে ইউক্রেনের প্রতিনিধিদের সম্মেলনে কক্ষে প্রবেশ করতে দেখা গেছে। এই সম্মেলন কক্ষে রুশ প্রতিনিধিদেরও দেখা যায়। শুরুতে দুই দলের প্রতিনিধিরা পরস্পরের সঙ্গে হাত মেলান। সিএনএনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার জন্য হেলিকপ্টারে বেলারুশ যান। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পদলিয়াক রুশ […]
উজির মিয়ার মৃত্যু: দুই এসআইয়ের বিরুদ্ধে মামলা গ্রহণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনের অভিযোগে উজির মিয়া (৪০) মৃত্যুর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন আদালত। মামলাটি গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিকালে মামলার বাদী নিহতের ভাই ডালিম মিয়ার জবানবন্দি গ্রহণ শেষে এ আদেশ দেন সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ […]
ইউক্রেনে এত মৃত্যুর জন্য ন্যাটোও দায়ী: ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী বলেছেন দেশটিতে এত মৃত্যুর জন্য ন্যাটোও কিছুটা দায়ী। কারণ ইউক্রেনের পক্ষ থেকে ন্যাটোকে অনুরোধ করা হয়েছিল ইউক্রেনের ওপর নো ফ্লাই জোন ঘোষণা করতে। কিন্তু তারা তা করেনি। এ ব্যাপারে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী বিবিসি রেডিও ফোরকে বলেন, এটা অত্যন্ত অমানবিক যে নো ফ্লাই জোন ঘোষণা না করার কারণে অনেক ছোট বাচ্চা ও সাধারণ জনগণ হত্যার […]
রুশ আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারি

ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণ নিয়ে নতুন করে সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির গোয়েন্দারা বলছে, কিয়েভ দখলে হতাশ হয়ে তারা আরও ‘আক্রমণাত্মক’ হবে। বিগত কয়েক দিন যাবত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দারা বলে আসছে, খাদ্য, জ্বালানিসহ লজিস্টিক সংকটের কারণে রুশ বাহিনীর কিয়েভের পথে বেশি দূর অগ্রসর হতে পারেনি। তাদের ৪০ কিলোমিটার সেনাবহর কার্যত স্থবির হয়ে আছে। বৃহস্পতিবার […]
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সেকেন মোল্লা নামে (৭০) এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সেকেন মোল্লাকে তার বাড়ি থেকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেফতার করে কারগারে পাঠায় বলে জানা গেছে। সেকেন মোল্লা উপজেলার ফেরধরা গ্রামের মৃত কালু মোল্লার ছেলে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে সেকেন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার […]
‘পশ্চিমারাই পরমাণু যুদ্ধের কথা ভাবছে’

পরমাণু যুদ্ধের ধারণা রাশিয়ার নয়, বরং পশ্চিমাদের মাথাতেই ঘুরছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। ওই সাক্ষাৎকারে লাভরভ বলেন, একটা বিষয় স্পষ্ট যে তৃতীয় বিশ্বযুদ্ধ পরমাণু দিয়েই হবে। তিনি আরও বলেন, একটা বিষয় আমি উল্লেখ করতে চাই […]
টানা ৮ হারের পর টাইগারদের স্বস্তির জয়

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে টানা আট ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ। আফগানদের দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের ব্যবধানে হারাল টাইগাররা। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৫ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে নাসুম আহমেদের অফ স্পিনে বিভ্রান্ত […]
স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

রাজশাহীর তানোরে পারিবারিক কলহের জেরে মালেকা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী উপজেলার কামারগাঁ পশ্চিমপাড়া গ্রামের মৃত সোলেমান মণ্ডলের পুত্র আবু বাক্কারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ মালেকার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাতিজা জুলফিকার আলী বাদী হয়ে তানোর […]
৪ পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

ইউক্রেনে যুদ্ধের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি রাখার নির্দেশ দিয়ে বিশ্বকে নতুন উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯৪৫ সালের পর কোনো যুদ্ধে আর এ অস্ত্রের ব্যবহার হয়নি। রাশিয়ার পরমাণু নীতিতে এ ধরনের অস্ত্রকে কেবল ‘ডিটারেন্ট’ হিসেবে ব্যবহারের কথা বলা হয়েছে। চার ধরনের পরিস্থিতির কথা সেখানে বলা হয়েছে, যখন এ […]
যে কারণে রাতে টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকলেন সোহান

চট্টগ্রামে প্রথম ওয়ানডের পর বাংলাদেশকে টি-টোয়েন্টি ব্যাটিংয়ে বেশি মনোযোগী হতে দেখা যায়। শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে থাকা চার ক্রিকেটারকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেই অনুশীলনে বাড়তি আকর্ষণ ছিলেন মুনিম শাহরিয়ার। তবে ম্যাচের আগের রাতে বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে নুরুল হাসান সোহানকে। সোহানকে দলে অন্তর্ভুক্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও গত ২১ […]
রুশ হামলায় ইউক্রেন ছেড়েছে ১০ লাখ মানুষ

রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে গত এক সপ্তাহে ইউক্রেন ছেড়েছে প্রায় ১০ লাখ মানুষ। তারা জীবনের ভয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। টুইটারে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে ইউক্রেনে থাকা লোকজনের জন্য মানবিক […]
ভেজাল মদে সয়লাব নগর

ভেজাল মদ খেয়ে ২৪ নভেম্বর মারা যান রাজধানীর পিংক সিটি এলাকার বাসিন্দা কামরান আহমেদ। তিনি ছিলেন তুরস্কের নাগরিক এবং বিদেশি একটি কোম্পানির বাংলাদেশি কান্ট্রি ম্যানেজার। সেই মদ কামরান তার এক বন্ধুর মাধ্যমে গুলশানের একটি বার থেকে আনিয়েছিলেন। সন্ধ্যার দিকে মদ পান করার আধা ঘণ্টার মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে […]
রাশিয়ার কাছে কতগুলো পারমাণবিক বোমা আছে?

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। এরই মধ্যে ইউক্রেনে রুশ অভিযানকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক শক্তি ইউনিটকে “বিশেষ সতর্কাবস্থায়” রাখার নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, পারমাণবিক শক্তির দিক থেকে নিঃসন্দেহে সবার উর্ধ্বে রয়েছে রাশিয়া। তবে […]
যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় পথচারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম মো. ওমর ফারুক (৪৬)। নিহত ওমর ফারুক কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার আব্দুল খালেকের ছেলে। বুধবার (২ মার্চ) রাতে সায়েদাবাদে ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় […]
মোদি-পুতিনের ফোনালাপ

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবারও কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার তিনি ফোনে পূর্ব ইউক্রেনীয় শহর খারকিভের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, যেখানে এক হাজারেরও বেশি ভারতীয় শিক্ষার্থী আটকা পড়েছেন। খারকিভ কার্যত রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি এবং পুতিন ‘ইউক্রেনের পরিস্থিতি পর্যালোচনা করেছেন, […]