উৎপাদন বন্ধ হয়ে গেল দেশের একমাত্র পাথর খনির

Utpadon of hoya galo desh ere akmattro pathor ponir

বিস্ফোরক দ্রব্য ফুরিয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র পাথরখনি দিনাজপুরের মধ্যপাড়া মাইনিং কোম্পানি লিমিটেড। শনিবার থেকে খনিতে পাথর উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খনির মহাব্যবস্থাপক (মাইনিং) আবু তালহা ফারাজি। তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য ফুরিয়ে যাওয়ায় খনিতে পাথর উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ জন্য খনির ৭০০ শ্রমিককে সাময়িক […]

মাত্র ৫ মাসে হাফেজ হলো শিশু রাহাত

mattro 5masay hafij holo rahat

মাত্র ৫ মাসে পুরো কুরআন শরীফ হিফজ করার অনন্য গৌরব অর্জন করেছে আল রাহাত নামে এক শিশু। বৃহস্পতিবার (১০ মার্চ) আনুষ্ঠানিকভাবে ১০ বছর বয়সী এই শিশুর হিফজ সম্পন্ন হয়। সে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার ঘনশ্যামপুর গ্রামের আযহার মৃধার ছেলে। আল রাহাত রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগের জামিয়া মোহাম্মাদিয়া নুরুল কুরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। রাহাতের সমাপনী […]

জাল সনদে ১০ বছর চাকরি, ফেরত দিতে হবে বেতনের পুরো টাকা

jal sonodey 10 years job farot ditay hobay puro tk

হবিগঞ্জের মাধবপুরে জাল নিবন্ধন সনদে চাকরি করতে গিয়ে ধরা খেয়ে ফেঁসে গেলেন এক শিক্ষিকা। ১০ বছর চাকরি করে পাওয়া মোট বেতনের টাকা সরকারী কোষাগারে জমা দিতে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে তাকে। উপজেলার ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হিন্দু ধর্ম শিক্ষিকা স্নিগ্ধা রানী দাস এই অপকর্ম করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে এক […]

পিকআপচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

Picup chapai motorsaicle ere arohe 3 jon nehoto

পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কের চরগরবদি এলাকায় মালবাহী পিকআপের চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত ও আরও ২ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের দুমকি উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক পিকআপ চালক-হেলপার আটক ও ট্রাকটি জব্দ করেছে। প্রত্যক্ষদর্শী ও […]

আগুনে পুড়ল সাজ্জাদ-রুবেলের ১২ বাস

Agunay purlo sajjad liton ere 12 bus

ফরিদপুর সাউথ লাইন পরিবহণের ১২টি বাস পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের গোয়ালচামটে এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। আলোচিত দুই হাজার কোটি টাকা অর্থপাচার মামলার আসামি সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন বাসগুলো আদালত জব্দ করে সিআইডির জিম্মায় রাখা ছিল। খবর পেয়ে রাত ১টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা এই আগুন […]

পিকনিক শেষে বাসায় ফেরা হলো না সামান্তার

Picnic sasay basai fera holo na samanter

পিকনিক শেষে বাসায় ফেরা হলো না রাজধানীর ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এক শিক্ষার্থীর। বৃহস্পতিবার গভীর রাতে ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। বনানীতে একই রাতে নিহত হন এক যুবক। ধামরাইয়ে সড়কে মারা গেছে মা ও দুই ছেলে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চার, কুমিল্লার বুড়িচংয়ে তিন ও ময়মনসিংহের গৌরীপুরে দুজনের প্রাণ গেছে। এছাড়া চট্টগ্রাম, কিশোরগঞ্জ, গাজীপুর, বরিশাল, […]

কাগুজে মুনাফায় বড় ঝুঁকি দুর্নীতিতেই দুর্বল ব্যাংক

Kandujay munafai big juki durnititai durbol bank

ব্যাংকিং খাতে দুর্নীতির লাগাম টানা যাচ্ছে না। উদ্যোক্তাদের একটি অসাধু অংশের পাশাপাশি ব্যাংকাররাও দুর্নীতির চক্রে জড়িয়ে পড়ছেন। ব্যাংকের কিছু পরিচালকের অনৈতিক হস্তক্ষেপের কারণে এর প্রসার ঘটেছে। ফলে জালজালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। এক পর্যায়ে এসব ঋণের গ্রাহকের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। পরিণত হচ্ছে বেনামি ঋণে। যাদের অস্তিত্ব মিলছে তাদের কাছ […]

রাশিয়ান মায়েদের প্রতি যে আহ্বান জানালেন জেলেনস্কি

Rasiyer mayder poti j ahoban janalan jalaynoski

রাশিয়ার মায়েদের প্রতি তাদের সন্তানদেরকে যুদ্ধে না পাঠানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার মধ্যরাতে কিয়েভ থেকে এক ফেসবুকে পোস্টে জেলেনস্কি ভবিষ্যদ্বাণী করে বলেন, রুশ আক্রমণকারীদের কর্মকাণ্ড ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের হামলার মতোই হবে। তিনি আবারও ইউক্রেনীয়দেরকে রুশ সেনাদের প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি কোনো সন্তানকে যুদ্ধে না পাঠানোর জন্য রুশ সেনাদের মায়েদের কাছেও […]

নিজের এনগেজমেন্টের আংটি কাকে উপহার দিলেন পরীমনি?

Nijer angesment ere aunty kakay upoher delan porimoni

এনগেজমেন্টের আংটি নারীদের জন্য অমূল্য সম্পদ। সারাজীবন আগলে রাখেন তারা। আর সেই আংটিটাই একজনকে উপহার দিয়ে দিলেন চিত্রনায়িকা পরীমনি! অবাক করা বিষয় পরীমনির উপহার পাওয়া আংটি পেয়েছেন একজন সহশিল্পী। তার বয়স মাত্র দুই মাস! অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ ছবির শুটিংয়ে শুক্রবার এ ঘটনা ঘটিয়ে তাক লাগিয়ে দিলেন ‘বিশ্বসুন্দরী’ খ্যাত নায়িকা। এ ঘটনা প্রসঙ্গে শুক্রবার রাতে […]

শ্রীমঙ্গলে ইংলিশ এক্সেস প্রোগ্রামের ইনটেনসিভ ক্যাম্প অনুষ্ঠিত

Srimongolay english acsses program a intansive camp onusthetho

মার্কিন পররাস্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ও ঢাকার আমেরিকান দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের শিক্ষার্থীদের ১৬ ঘণ্টাব্যাপী ইনটেনসিভ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শ্রীমঙ্গলস্থ ব্র‍্যাক লার্নি সেন্টারে ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকার মার্কিন দূতাবাসের পাবলিক এফেয়ার্স অফিসার শন ম্যাকেনতস। উদ্বোধনী পর্বে শিক্ষার্থীদের জন্য দলগত ভাবনা ও নেতৃত্বের বিকাশ বিষয়ক পর্ব পরিচালনা করেন […]

১৫ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী

15 March thakay shekha potisthanay purodom a class

আগামী ১৫ মার্চ থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে সশরীরে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে আমরা এত দিন ক্লাস শুরু করতে পারিনি। এখন পরিস্থতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় […]

কিয়েভের চারপাশে রুশ সেনাদের অবস্থান, সংঘর্ষ চলছে

Kiyaver 4 pasay rus sanader obostan

রুশ সেনাদের বিশাল বহর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে রেখেছে। পাশাপাশি হামলাও চালাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজিসের চিত্রে দেখা গেছে কিয়েভের উত্তর-পশ্চিমে বেশ কয়েকটি জায়গায় আগুনের ছবি। ইউক্রেনের হোস্টোমেলের আন্তোনোভ বিমানবন্দরে আগুনের চিত্র দেখা গেছে। শনিবার সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট চিত্রে ম্যাক্সার জানিয়েছে, […]

‘সাকিব নিজে সরে না গেলে তাকে সরানো কঠিন’

Sakin nejay soray na galay takay sorano khothin

দুদিন ধরে ক্রিকেটপাড়ায় আলোচনায় সাকিব আল হাসান। বিসিবি ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের পরের দিন তিন সংস্করণেই কেন্দ্রীয় চুক্তিতে রাখার ঘোষণা দেয়। এ নিয়ে কাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন এমন সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখান, ‘সাকিব অনেক বড় মাপের খেলোয়াড়। বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। তার কাছে সব সময় আমরা সেরাটা চাই। সেজন্যই চুক্তিতে তিন […]

পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২

Pikup trak ere songorsay nehoto 2

নেত্রকোনায় পিকআপভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপভ্যানচালকও। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সাকুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তরিকুল ইসলাম (৫৫) কলমাকান্দার সুনই গ্রামের আবদুল আজিজের ছেলে এবং পেশায় ডিম ব্যবসায়ী। অপর জনের পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম শুক্রবার দুপুরে নিজ এলাকা […]

দিল্লিতে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭

Dillitay bostitay voyaboho ognikandonehoto 5

ভারতের রাজধানী নয়া দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে অন্তত ৬০টি ঘর পুড়ে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে দিল্লির গোকালপুরীতে একটি বস্তি এলাকায় আচমকাই আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় একের পর এক বাড়িতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ফায়ার সার্ভিসের ১৩টি […]