ব্রিজ পার হতে গিয়ে কাটা পড়লেন গৃহবধূ

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল ব্রিজ পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আছমা (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার ঢাকা-ময়মনসিংহ রেলপথে শীলা রেল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আছমা উপজেলার পাইথল ইউনিয়নের শহীদনগর পূর্বপাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, সোমবার দুপুরে গৃহবধূ আছমা বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে […]
কবুতর চুরির অপবাদে কিশোরকে বাঁশের খুঁটিতে বেঁধে নির্যাতন

পূর্বশত্রুতার জের ধরে ময়মনসিংহের ত্রিশালে কবুতর চুরির অপবাদে এক কিশোরকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার রাতে কাজ শেষ করে কিশোর হৃদয় (১৩) সাইকেলে বাড়ি ফেরার পথে একই গ্রামের জামাল উদ্দিনের বাড়ির সামনে যাওয়ামাত্রই সাইকেল থামিয়ে কবুতর চুরির অপবাদ দেওয়া হয়। এতে কিশোর […]
ছেলের বাবা হলেন অলরাউন্ডার নাসির

সুখবর দিলেন ক্রিকেটার নাসির হোসেন। না, সেঞ্চুরি হাঁকানো বা উইকেট শিকারের কোনো খবর নয়। এ অলরাউন্ডার জানিয়েছেন, সন্তানের বাবা হয়েছেন তিনি। গত ৮ এপ্রিল তার তামিমা সুলতানা তাম্মির কোল আলো করে এসেছে ফুটফুটে এক ছেলেশিশু। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাসির-তামিমা দম্পতি। গত ২৫ ফেব্রুয়ারি তামিমার বেবি বাম্পের ছবি দিয়ে অন্তঃসত্বা হওয়ায় […]
ঈদের আগের শুক্র ও শনিবার যেসব এলাকার ব্যাংক খোলা

ঈদের আগে তৈরি পোশাককর্মীদের বেতন-ভাতা দেওয়ার সুবিধায় এপ্রিল মাসের শেষ শুক্র এবং শনিবার শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনার আওতায় খোলা থাকবে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন ব্যাংকের কিছু শাখা। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এক নির্দেশনা দিয়ে তা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো […]
ইউক্রেনের বিরুদ্ধে ‘বিস্ফোরক’ অভিযোগ রাশিয়ার

ইউক্রেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে রাশিয়া। এর আগে শান্তি আলোচনায় দুপক্ষ যেসব বিষয়ে একমত হয়েছিল ইউক্রেন বারবার সেই অবস্থান থেকে সরে আসছে বলে অভিযোগ করেছে মস্কো। এ ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, দুর্ভাগ্যবশত ইউক্রেন দুই পক্ষের একমত হওয়া বিষয়গুলোর ব্যাপারে স্থিতিশীল নয়। তারা বারবার তাদের অবস্থান বদলাচ্ছে। তবে শান্তি আলোচনা […]
হাওড়ে আর সড়ক না তৈরির নির্দেশ

হাওড় এলাকায় নতুন করে আর কোনো সড়ক নির্মাণ না করা যাবে না। প্রয়োজনে উড়াল সড়ক করা যেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোমবার এক বৈঠক থেকে এই নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। পানির প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক […]
ইউক্রেনের লভিভে ৫টি শক্তিশালী মিসাইল হামলা

ইউক্রেনের লভিভ শহরে অন্তত ৫টি শক্তিশালী মিসাইল আঘাত হেনেছে বলে সেখানকার মেয়র অ্যান্ড্রি স্যাডোভি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অ্যান্ড্রি স্যাডোভি তার অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে স্থানীয় সময় সোমবার সকালে দেওয়া এক পোস্টে জানান, ৫টি ক্ষেপণাস্ত্র লভিভে আঘাত হেনেছে। এই হামলার ব্যাপারে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্যের সন্ধান করছে বলেও জানিয়েছেন […]
অবশেষে সাব্বিরের সেঞ্চুরি

ঢাকা লিগে সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৬ সালে। সেবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মিরপুর শেরেবাংলায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ৯৭ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন সাব্বির। সেই সেঞ্চুরির পর তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া সাব্বিরকে। ঢাকা লিগের চলতি আসরে সোমবারের আগে ১০ ম্যাচে […]
দুহাত না থাকলেও থেমে নেই শিশু হোসেনের লেখাপড়া

বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে দুহাত হারানো ষষ্ঠ শ্রেণির ছাত্র হোসেনের লেখাপড়া থেমে থাকেনি। দ্বিতীয় শ্রেণি থেকে ডান পা দিয়ে লিখে শিক্ষাজীবন চালিয়ে যাচ্ছে। বড় হয়ে সে চাকরি করতে চায়। এ ছাড়া কৃত্রিম দুটি হাত হলে সে তার নিত্যপ্রয়োজনীয় কাজ নিজেই করতে পারবে এমন আশা ব্যক্ত করেছেন তার পিতামাতা। জানা যায়, গত ২০১৫ সালে ভোলার চরফ্যাশন […]
বজ্রসহ বৃষ্টি হতে পারে

আজ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। খবর বাসসের। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিলেটে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। এ ছাড়া এ সময় শ্রীমঙ্গলে ২৩ মিলিমিটার ও রাজারহাটে […]
মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন, আতঙ্কে এলাকাবাসী

কক্সবাজার সরকারি কলেজের সামনে চলমান উন্নয়নকাজের পাশের স্থানে ফেটে খণ্ডিত হওয়া মাটির ভেতর হঠাৎ আগ্নেয়গিরির আগুনের লাভার মতো উদগীরণ বেরিয়েছে। রোববার ইফতারের পূর্ব মুহূর্তে পথচারীরা অকস্মাৎ এ উদগীরণ দেখতে পেলে খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে উৎসুক জনতার ভীড় লেগে যায়। উপস্থিত লোকজন স্থির চিত্র ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। […]
ফিলিস্তিনিদের নিয়ে পোস্ট: মার্কিন সুপার মডেলের ইনস্টাগ্রাম বন্ধ

মার্কিন সুপার মডেল বেল্লা হাদিদ জানিয়েছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের বর্বরতা নিয়ে পোস্ট দেওয়ায় তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। ফিলিস্তিন বংশোদ্ভূত এ সুপার মডেল বলেন, আমার যে কোনো পোস্ট ১০ লাখ ফলোয়ার দেখেন। পবিত্র আল-আকসায় অবৈধ ইহুদি বসতকারী ও ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ওপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে তা নিয়ে একটি পোস্ট দেওয়ার সঙ্গে […]
মারিওপোলে শেষ পর্যন্ত লড়াই চলবে: ইউক্রেন

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিওপোলে দেশটির প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই চলছে রুশ সেনাবাহিনীর। রাশিয়া দাবি করে আসছে বন্দর নগরী মারিওপোল এখন তাদের দখলে। এমন দাবি প্রত্যাখান করে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সিমিহল বলেছেন, মারিওপোলের প্রতিরোধ যোদ্ধারা শেষ পর্যন্ত লড়ে যাবে। এমনকি কৌশলগত শহরটির পতন হয়নি বলেও জানান তিনি। সম্প্রতি ইউক্রেনের কিছু সেনা আত্মসমর্পণ করায় রোববার বাকি […]
রোজায় ইনহেলার নেবেন যেভাবে

অ্যাজমা, হাপানি ও শ্বাসকষ্ট রোগীদের ইনহেলার নিতে হয়। দীর্ঘদিন ধরে যারা ইনহেলার নিয়ে অভ্যস্ত তাদের হঠাৎ রমজান মাসে ইনহেলার নেওয়া বন্ধ থাকলে বিপদ হতে পারে। অনেকের মনে প্রশ্ন ইনহেলার নিলে রোজা ভঙ্গ হয় কিনা। বিশ্বের বহু মুসলিম মনীষী এক সভায় একমত হয়েছেন যে, যদি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের অবস্থা যেমন-অ্যাজমা ও সিওপিডি সমস্যা থাকে এবং সে যখন […]
নেইমার-এমবাপ্পের গোলে শিরোপার আরও কাছে পিএসজি

লিগ টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য দেখাল পিএসজি। গোলের দেখা পেলেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। মার্সেইকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল মাওরিসিও পচেত্তিনোর দল। ঘরের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। আবারও তারা এগিয়ে গেছে ১৫ পয়েন্টে, বাকি আর ছয় রাউন্ড। গত দুই রাউন্ডে গোল […]