যুক্তরাষ্ট্রে লেকের পানিতে ডুবে কুমিল্লার শ্যালক-ভগ্নিপতির মৃত্যু

juktorastay lakar pani tay dubay comillar salok vognipoter mettu

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি লেকের পানিতে ডুবে শ্যালক-ভগ্নিপতির মৃত্যু হয়েছে। রোববার নিউইয়র্কের টাউন অব বেথেলের হোয়াইট লেকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের গ্রামের বাড়ি কুমিল্লায়। কুমিল্লার বরুড়া উপজেলার পেড্ডা গ্রামের রুহুল আমিনের বড় মেয়ের স্বামী আফরিদ হায়দার (৩৩) ও তার ছোট ছেলে বাছির আমিন (১৮)। নিহত আফরিদ হায়দারের গ্রামের বাড়ি নোয়াখালীতে। এ ঘটনায় রুহুল আমিনের ছোট […]

বিএনপির ২১ নেতাকর্মী কারাগারে

bnp 21 neta korme karagaray

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ২১ নেতাকর্মীসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার সদর, সেনবাগ এবং চাটখিল উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে, সুধারাম থানায় ৬ জন, সেনবাগ থানায় ১৪ জনসহ বিভিন্ন স্থান গ্রেফতার করে পুলিশ। নোয়াখালীর […]

খাঁচায় পশু-পাখি পালন করার বিধান

2243075 kalerkantho 2022 30 pic

খাবার পানির সঠিক ব্যবস্থা করে ও কোনো ধরনের কষ্ট না দেওয়ার শর্তে খাঁচায় বন্দি করে পাখি পোষা জায়েজ। (আপকে মাসায়েল আওর উনকা হল : ৪/৪৫৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/১৭৩) পশু-পাখি খাঁচায় বন্দি রেখে প্রতিপালন করা জায়েজ, যদি তাকে তাদের প্রয়োজনীয় খাদ্য-পানি দেওয়া হয় এবং যথাযথভাবে যত্ন নেওয়া হয়। হাদিসে এসেছে, কিছু সাহাবি খাঁচায় পাখি […]

কয়েক কোটি পুরনো গ্যালাক্সি ফোনে আপডেট পাঠাচ্ছে স্যামসাং

Samsung Galaxy logo.svg

গ্যালাক্সি ফোনের পুরনো মডেলগুলোর জন্য আপডেট পাঠানো শুরু করেছে স্যামসাং। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে কেনা গ্যালাক্সি ফোনের সংখ্যা কয়েক কোটি। এই ফোনগুলোতে ফার্মওয়্যার আপডেট পাঠাচ্ছে স্যামসাং। আপডেট পাওয়ার তালিকায় আছে গ্যালাক্সি এস৫ নিও, গ্যালাক্সি আলফা, গ্যালাক্সি এস৬ সিরিজ ও গ্যালাক্সি এ৭। এর মধ্যে শুধু এ৭ সিকিউরিটি প্যাচের আপডেট পাবে। একটি ফোনে সাধারণত চার বছর […]

আত্মমুগ্ধতা অহংকারী করে তোলে

2328374 kalerkantho 2022 29 pic

বর্তমান সময়ে আমাদের সমাজে একটি ঈমানঘাতী মারাত্মক রোগ হলো আত্মমুগ্ধতা। এটি মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। দুনিয়ার জীবনে মহান আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, আমাদের উচিত এগুলো নিয়ে আত্মমুগ্ধতায় না ভুগে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা। যারা আল্লাহপ্রদত্ত নিয়ামত পেয়ে শুকরিয়া না করে অহংকারের ঢেঁকুর দেয়, মহান আল্লাহ তাদের ভালোবাসেন না। মহান আল্লাহ ইতিহাসের […]

আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

antojela dakat dol ere 5 sodasho grafter

সিরাজগঞ্জের রায়গঞ্জে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ শনিবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার সিমলা রাণীর হাট সড়কের বল্লাভেঙ্গুর বটতলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলো- উপজেলার মোজাফ্ফরপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মোমিন (২০), আবু […]

টিসিবির ডিলারের বিরুদ্ধে পচা পেঁয়াজ বিক্রির অভিযোগ

tcb telarer beruday pocha payaj bikrer ovejog

রাজবাড়ীর গোয়ালন্দে রোববার (২৮ আগস্ট) থেকে কম দামে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। তবে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে বিক্রিকৃত পেঁয়াজ পচা বলে ভোক্তারা অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার মধ্যে ৯ সহস্রাধিক পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রির একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। মেসার্স শাপলা ট্রেডার্স ও মেসার্স জামান […]

বিরিয়ানি খেয়ে ৪০ কলেজছাত্রী অসুস্থ

bereyani khaya 40 collage student osustho

পাবনা মধ্য শহরের আব্দুল সড়কের পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউজ নামের একটি রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়ে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে এ ঘটনার প্রতিবাদে এবং ওই বিরিয়ানি হাউস বন্ধের দাবিতে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কয়েকশ শিক্ষার্থী শহরে বিক্ষোভ মিছিল […]

১৭ ইঞ্চির গরু ‘ঝন্টু’কে নিয়ে আনন্দের শেষ নেই সরোয়ারের

17 enchi goru jontu k anonder sas nai sorower ere

খর্বাকৃতির গরু ‘ঝন্টু’কে নিয়ে বাড়িতে আনন্দের শেষ নেই। দূর-দূরান্ত থেকে খর্বাকৃতির এঁড়ে বাছুরটি এক নজরে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন অনেকে। বাড়ির ছোট-বড় সবাই আদর করে নাম রেখেছেন ঝন্টু। বাড়ির সবার আদরের গরুটি স্বাভাবিক গরুর মতোই খাওয়া-দাওয়া করে। কিন্তু তারপরও উচ্চতা, দৈর্ঘ্যে এমনকি ওজনে বৃদ্ধি পায়নি। এটি বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির গরু হতে পারে বলে ধারণা করা […]

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত

sasruddokor masay pakisthan k haralo varot

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করল ভারতীয় ক্রিকেট দল। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন রবিন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া। রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে ১৯.৫ ওভারে ১৪৭ রানেই অলআউট হয় পাকিস্তান। টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারান […]

এক্সিম ব্যাংককে সম্মাননা পদক দিল বিআইবিএম

image 588825 1661696618axjim bangkok k sommanona podok delo bmepm

সাস্টেইনেবল ফাইন্যান্স, সিএসআর, গ্রিন ফাইন্যান্স ও কোর ব্যংকিং কার্যক্রমে সক্ষমতা বিবেচনায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্বাচিত দেশসেরা ১০ ব্যাংকের তালিকায় স্থান পাওয়ায় এক্সিম ব্যাংককে সম্মাননা পদক প্রদান করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-বিআইবিএম ও জার্মান কো-অপারেশন। ২৮ আগস্ট ঢাকার বিআইবিএম মিলনায়তনে, বিআইবিএম ও জার্মান কো-অপারেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত নবম বার্ষিক ব্যাংকিং কনফারেন্সে এক্সিম ব্যাংককে এই সম্মাননা […]

ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি সেকেন্ডের মূল্য ২০ লাখ!

varot pakisthan mach ere poti secound mullo 20 luk tk

আর কিছু সময়ের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ ঘিরে উন্মাদনার শেষ নেই। ভারত-পাকিস্তান দ্বৈরথ মাঠে বসে যারা দেখার সুযোগ পেয়েছেন তারা নিজেদের সৌভাগ্যবান বলতেই পারেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ধারণক্ষমতা মোটে ২৫ হাজার। বাকিদের টিভি বা অনলাইনে ভিডিও স্ট্রিমিং ছাড়া খেলা দেখার উপায় নেই। ডিজিটাল প্ল্যাটফর্ম […]

‘প্রেমঘটিত কারণে’ এসএসসি পরীক্ষার্থী খুন

premgoteto karonay ssc porekhati khun

নাটোরের বাগাতিপাড়ায় জাহিদুল ইসলাম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। রোববার সকালে উপজেলার নাটোর-তমালতলা সড়কের কাঁকফো গ্রামের কালারা ব্রিজসংলগ্ন মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার নাক-মুখে রক্ত লেগেছিল। প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একই স্কুলের নবম […]

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

tos haray bating a pakisthan

এশিয়া কাপের ১৫তম আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান। এর আগে এশিয়া কাপে দুই দল ১৫ ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে ভারত জয় পায় ৮টিতে। আর ৫টিতে জয় পায় পাকিস্তান। দুটি ম্যাচে কোনো রেজাল্ট হয়নি। অতীত সমীকরণে ভারত এগিয়ে থাকলেও দুই দলের সবশেষ সাক্ষাতে জয় পেয়েছিল পাকিস্তান। গত […]

এই ৭ অভ্যাস মারাত্মক ক্ষতি করছে আপনার কিডনির

141625Kidney 1

মানব শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল কিডনি বা বৃক্ক। কোনও কারণে কিডনি আক্রান্ত হলে বা কিডনিতে কোনওরকম সংক্রমণ হলে শরীরে একের পর এক নানা জটিল সমস্যা দানা বাঁধতে শুরু করে। তাই কিডনির সমস্যা বা অসুখকে ‘নিঃশব্দ ঘাতক’ বলেই ব্যাখ্যা করে থাকেন চিকিৎসকরা। তবে বর্তমানে আধুনিক জীবনযাপনের কিছু কিছু অভ্যাস মারাত্বক বিপদ ডেকে আনছে কিডনির ৷ […]