‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপিবিদ্বেষী’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপিবিদ্বেষী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক সম্মানিত মানুষ সরকার প্রধান হয়েছেন। তার কাছ থেকে সব সময় দেশের মানুষ ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করে। আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের ভেতরেও কিছু বিএনপিবিদ্বেষী উপদেষ্টা রয়েছে। বিএনপি যদি কারও নামে […]
আকাঙ্ক্ষা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেনি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সমাজে এখন নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। আমাদের আহ্বান প্রত্যাশা থাকবে আমরা সকলে সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। বৃহস্পতিবার এনসিপির মাসব্যাপী গণ-ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারের সংলগ্ন ইস্কাটন গার্ডেন রোডে দল-মত নির্বিশেষে পথচারী, […]
লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আরেফিন সিদ্দিকের ছোট ভাই শাকরিন সিদ্দিক গণমাধ্যমকে বলেন, তিনি সুস্থই ছিলেন। দুপুর […]
আবারো বিয়ে করলেন অভিনেতা মিলন

ফের বিয়ে করেছেন ছোট ও বড়পর্দার অভিনেতা আনিসুর রহমান মিলন। গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মিলনের স্ত্রীর নাম শিপা। অভিনেতার বিয়ের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি চট্টগামে মিলন ও শিপার বিয়ে হয়েছে। আজ মিলনের দাওয়াতে তার বৌ দেখতে […]
চারদিন হাসপাতালে থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চারদিন চিকিৎসার পর বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি মহাসচিব এখন সুস্থ রয়েছেন। রোববার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আজ বৃহস্পতিবার ঢাকায় একটি […]
ভোট সম্ভবত ডিসেম্বরের মধ্যেই হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার হাজা লাহবিব প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। খবর- বাসস। এদিকে চলতি বছর রোহিঙ্গা সংকট, বাংলাদেশে […]