হ্যাকারদের কবলে ব্রিটিশ সেনাবাহিনীর ইউটিউব ও টুইটার অ্যাকাউন্ট
ব্রিটিশ সেনাবাহিনীর ইউটিউব ও টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। বিবিসি জানিয়েছে, ব্রিটিশ সেনাবাহিনীর ইউটিউব চ্যানেল হ্যাক করে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ধনকুবের ইলন মাস্কের ছবিযুক্ত ভিডিও প্রকাশ করা হয়েছে। অন্যদিকে টুইটার অ্যাকাউন্টে বেশ কয়েকটি পোস্ট রিটুইট করা হয়েছে। ব্রিটিশ সেনাবাহিনী হ্যাকিংয়ের কথা স্বীকার করেছে। তাদের বক্তব্য, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। …
