সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, সহপাঠীদের মানবন্ধন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বেপরোয়া গাড়ির চাপায় মাদ্রাসা ছাত্র মো. আবু তালহা (৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভাণ্ডারিয়া- চরখালি সড়কের ব্রাক অফিস সংলগ্ন বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তালহা নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. হাবিবুর রহমানের ছেলে ও বন্দর তাফসির ময়দান সংলগ্ন একটি নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তালহার ঘাতক মোটরসাইকেল চালক […]