এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

gazi salahuddin NCP

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, মঙ্গলবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ায় […]

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

ruhul kabir rizvy bnp swadeshnews24

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট। তিনি আরও বলেন, পৃথিবীর নিষ্ঠুর ফ্যাসিস্ট ও নাৎসিরা জোর করে ক্ষমতায় টিকে থাকলেও শেখ হাসিনার সঙ্গে তাদের মৌলিক পার্থক্য রয়েছে। বুধবার রাজধানীর গুলশানে জুলাই গণ-অভ্যুত্থান ও গত ১৭ বছরের আন্দোলনের চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি […]

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

concert 2026

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট আয়োজন করা হয়েছে। এতে গাইবেন পারসা মাহজাবীন, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেলের মতো বিখ্যাত সব শিল্পী ও ব্যান্ডদল। বুধবার বিকাল ৩ টায় বর্ষা বিপ্লবের গান শুরু হবে বলে আয়োজকদের পক্ষ […]

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

ampire bcb

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নবায়ন না করার পেছনের কারণ ব্যাখ্যা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও আলোচনার পর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বোর্ড। বিসিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২১ এপ্রিল মোহামেডানের অধিনায়ক তাওহীদ […]

হরমুজ প্রাণালি দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে: ট্রাম্প

Donal Trump SwadeshNews24 Rj Saimur

হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দিতে হবে, অন্যথায় ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘অ্যাট নাইট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দ্রুত চালু না হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে। তিনি আরও জানান, মঙ্গলবার ইরানের সঙ্গে […]

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

July gonoobothan jadughor tarique rahman

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের নিকট পৌঁছে দিতে এই জাদুঘর উদ্বোধন করা হলো। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এর আগে, গতকাল সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক […]

রূপনগর ডরিন ভিনসিটা টাওয়ার–১ ফ্ল্যাট মালিক ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে ফারুক–হামজা–সিদ্দিক পরিষদের বিজয়

Messenger creation D11CCB3A 3068 43A8 8DAA 4290FDB0E832

নিউজ ডেক্স, সম্পাদনা সাইমুর রহমান : ঢাকার মিরপুরস্থ রূপনগর আবাসিক এলাকার Doreen Vincita Tower 1 ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে ফারুক–হামজা–সিদ্দিক পরিষদ বিজয় লাভ করেছে। সভাপতি পদে মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক পদে কাজী আলী হামজা এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ সিদ্দিকুর রহমান নির্বাচিত হয়েছেন।১৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আরও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বজিত কুমার মণ্ডল,হাদিয়ার […]

কনা-ঝিলিক-শান সায়েকের ‘বাদলা স্মৃতি’, উন্মোচিত তিন মিউজিক ভিডিও

shan kona

নিউজ ডেস্ক, সম্পাদনায়ায়-আরজে সাইমুর: শ্রাবণের ১৬ তারিখ বিকেলে “এট দ্যা টেবিল”-এ আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেলো “বাদলা স্মৃতি “এ্যালবামের বর্ষার গানগুলো। সেই সাথে প্রকাশ পেলো প্রথম মিউজিক ভিডিও ভিজিয়ে দিয়োনা। এ্যালবামের আরো দুটি মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে প্রদর্শন হয়েছে। গানগুলো লিখেছেন এবং ডিরেকশন দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং চলচ্চিত্র নির্মাতা আহসান ইমাম। গানগুলোর মধ্যে একটি […]

খিলগাঁওয়ে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে হাবিবের বিরুদ্ধে জিডি

habib topu

**ঢাকা:** রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোড়ান আদর্শবাগ এলাকার একটি অ্যাপার্টমেন্টে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং ভবন সংস্কারের নামে অনিয়মের অভিযোগ এনে খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক **সাইমুর রহমান মিলন**। জিডিতে তিনি অভিযোগ করেন, গত **৩০ জুলাই ২০২৬** রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ৩৫১ উত্তর গোড়ান আদর্শবাগের নিজ বাসায় অবস্থানকালে ভবনের মর্গেজধারী বাসিন্দা […]

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

gold

মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভাব ব্যাপকভাবে পড়ছে স্বর্ণের দামে। এতে গত কয়েকদিনের মতো আজও আন্তর্জাতিক বাজারে বেড়েছে মূল্যবান ধাতুটির দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান নিয়েছে। একই সঙ্গে দরপতনের সুযোগে কেনাকাটার কারণে বুধবার (২৯ জুলাই) এই ঊর্ধ্বগতি দেখা গেছে। এদিন […]

নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?” — বি’স্ফোরক মন্তব্য রাশেদ খাঁনের

Rashed Khan

নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খাঁন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘একজন বলেছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি মন্ত্রিত্ব পাওয়ার যোগ্যতা রাখেন না। […]

অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত, ৪ চিকিৎসককে বরখাস্ত

health ministry

কোনো ধরনের অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৭ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-১ শাখার আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। চার চিকিৎসক হলেন– সাতক্ষীরা মেডিকেল কলেজের জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. সোহানা সেলিম, সাতক্ষীরা সদর হাসপাতালের রেডিওলজিস্ট […]

কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

towhid afridi swadeshnews24 rj saimur

জুলাই আন্দোলনকেন্দ্রিক তিনটি মামলায় জামিন পাওয়ার পর গোপনীয়তার সঙ্গে কারামুক্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। তবে তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলায় এজাহারে নাম থাকা সত্ত্বেও সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি, যা নিয়ে আইনি মহলে প্রশ্ন উঠেছে। জানা গেছে, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মোট আটটি […]

আমতলীতে শিশু শ্রম, বাল্যবিবাহ ও স্কুল ঝরে পড়া প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

amtali ballobibaho swadeshnews24

আমতলী (বরগুনা) প্রতিনিধি। শিশু শ্রম, বাল্যবিবাহ, অপুষ্টি, ক্ষুধা, স্কুল থেকে শিশুদের ঝরে পড়া প্রতিরোধ এবং পরিবেশ পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার আমতলীতে গ্রাম পুলিশদের অংশগ্রহণে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় আমতলী থানার হলরুমে আমতলী এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এনএসএস-এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে […]

হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই সংস্কারে সহায়তার হাত বাড়ালেন বিএনপি নেতা ফজলুল মুরাদ

mirsorai news

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি অভাব-অনটনের কারণে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ একটি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছিল একটি হতদরিদ্র পরিবার। অর্থাভাবে বসতঘরটি সংস্কার করা সম্ভব হচ্ছিল না। এমন পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ফজলুল মুরাদ। তিনি পরিবারটির বসতঘর সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন, যাতে তারা নিরাপদ […]