সালমান খান ও দিপিকা পাড়ুকোনের একসঙ্গে অভিনয়ের খবরে নড়েচড়ে বসেছিলেন ভক্তরা। কিন্তু সেই আশার গুড়ে আবারও বালি। কাবির খান নিজেই নিশ্চিত করলেন, নতুন সিনেমায় সালমানের বিপরীতে দিপিকাকে দেখা যাবে না। বরং এই সিনেমায় সালমানের সাথে দেখা যেতে পারে ক্যাটরিনা কাইফকে।

তার সিনেমায় সালমানের সঙ্গে দিপিকার অভিনয়ের প্রসঙ্গে নির্মাতা কাবির খান বলেন, “এটা পুরোপুরি গুজব। এই সিনেমা নিয়ে দিপিকার সঙ্গে আমার কোনো কথা হয়নি।”

কাবির খান এই ব্যাপারে আর কোনো তথ্য না জানালেও অন্য একটি সূত্র জানায়, ক্যাটরিনা কাইফ অভিনয় করতে যাচ্ছেন তার পরবর্তী এই সিনেমাটিতে।

বলিউড হাঙ্গামাকে ওই সূত্র আরও জানায়, “রানবির কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনার হৃদয়ের ক্ষত শুকাতে এবং তার ক্যারিয়ারে সাহায্য করতে সালমান এগিয়ে এসেছেন। তিনি চান ক্যাটরিনা আগের অবস্থানে ফিরে যাক। তিনি তার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালা এবং কাবির খানের কাছে বেশ ভালোভাবে বলেছেন ক্যাটরিনাকে নিয়ে কাজ করার ব্যাপারে।”

এর আগে শোনা গিয়েছিল ‘প্রেম রাতান ধান পায়ো’ ও ‘সুলতান’-এ সালমানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও কাবির খানের সিনেমায় ঠিকই দেখা যাবে দিপিকাকে। আর এর জন্য সিনেমাটি নিজের চরিত্রটিকে গুরুত্বপূর্ণ করে তোলার ব্যাপারেও নির্মাতার সঙ্গে কথা বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *