IMG_2047সম্পাদনায়- সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম: স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কেন এমন হলো’র কাহিনী সংক্ষেপ হচ্ছে- এমন ঘটনা প্রায়শ ঘটছে, তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়ে বাসায় এনে শারীরিক সর্ম্পক করে তা মেয়ের সম্মতিতে মোবাইল ক্যামেরায় ধারণ করে ইউটিউবে ছেড়ে দেওয়া। এতে মেয়েটির উপর নামেসামাজিক ও মানসিক বিপর্যয়। এমনই ঘটনার উপর ভিত্তি করেই সম্প্রতি নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কেন এমন হলো’।

মিতুল অভিনয় করেছেন ‘রাজ’ চরিত্রে। যে সুন্দরী মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে শারীরিক সম্পর্কে জড়িয়ে সেটি মোবাইল ক্যামেরায় বন্দী করে রাখে। নারায়ণগঞ্জের ‘চিত্রপুরী’ শুটিং স্পটে চলচ্চিত্রটির শুটিং হয়েছে। খুব শিগগিরই ‘কেন এমন হলো’ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *