Shamimবিনোদন প্রতিবেদক: শীঘ্রই আসছে তর“ন সাংবাদিক এস এম শামীম এর কন্ঠে গাওয়া প্রথম গান ‘বাবুই পাখি’। আফরোজা অদিতির কথায় গানটির সুর করেছেন সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী এফ এ সুমন। সঙ্গীত পরিচালনা করেছেন একাত্ত¡ । এছাড়া শাহেদ রহমান অভি’র চিত্র পরিচালনায় ‘বাবুই পাখি’ শিরোনামের গানটি মিউজিক ভিডিওসহ শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানান, তর“ন এই সাংবাদিক। গানের বিষয়ে এস এম শামীম বলেন, ছোট বেলা থেকেই গান শুনতাম, গাইতামও গুন গুন করে। তবে পেশাদারিত্বের ল¶ে নয়, মূলত শখের বসেই গানটি গাওয়া। আমি সবার কাছে দোয়া কামনা করছি, আশা করছি গানের কথা, সুর ও মিউজিক ভিডিওটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *