গাজীপুরের শফিপুরের একটি স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, রোববার ভোরে কালিয়াকৈরের শফিপুরে যমুনা গ্রুপের মালিকানাধীন শামীম স্পিনিং মিলে আগুন লাগে। এতে মিলের গুদামে থাকা সুতা দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুন কীভাবে লাগলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। Post navigation অবশেষে ১৯তম সার্ক সম্মেলন স্থগিত ঘোষণা করলো পাকিস্তান যাত্রাবাড়ীর রসুলপুর এলাকার একটি বাসা থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ