pm-with-flag_660_367যন্ত্রে পাঠযোগ্য জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ শুরু হচ্ছে আজ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেশ কজন বিশিষ্ট নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দেবেন তিনি।

সোমবার ঢাকা সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ড ও কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় বিতরণ করা হবে। পরে পর্যায়ক্রমে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে কার্ড বিতরণ করা হবে। স্মার্টকার্ড দেওয়ার আগে নাগরিকদের কাছ থেকে নতুন করে ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের নমুনা সংগ্রহ করা হবে। এ সময় ভোটারদের হাতে থাকা বর্তমান লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র ফেরত নেওয়া হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, স্মার্টকার্ড নিরাপত্তা বজায় রাখতে ২৫টি আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং মান নিশ্চিত করা হয়েছে। স্মার্টকার্ডের মধ্যে একজন নাগরিকের বিস্তারিত তথ্য থাকবে। এ কার্ড ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং, টিআইএন, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টসহ ২২ ধরনের সেবা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *