রাজধানীর উত্তরখান ও দক্ষিণখানে খুনখারাবির পর ঢাকাতেই ঘুরে বেড়াচ্ছে এক সিরিয়াল কিলার। গত দুই মাসে তিন জনকে হত্যা করেছে সে। বাসা ভাড়ার কথা বলে ভেতরে ঢুকে মধ্যবয়সী নারীকে হত্যা করে এই সিরিয়াল কিলার। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। পুলিশের সিসিটিভি ফুটেজে মধ্যবয়সী এক যুবক। ধারণা করা হচ্ছে এই ব্যক্তিই হচ্ছে সিরিয়াল কিলার। চেহারা অস্পষ্ট হওয়ায় তাকে ধরতে বেশ বেগ পেতে হচ্ছে আইন শৃংখলা বাহিনীকে। ২১ শে আগস্ট দুপুরের দিকে দক্ষিণখানের তেতুলতলায় বাসা ভাড়া নেয়ার কথা বলে বাসার ভেতরে ঢুকে গৃহকত্রী সুমাইয়া বেগেমকে কুপিয়ে হত্যা করে সেই কিলার। আশপাশের মানুষ জানতেও পারেনি। এ ঘটনার এক সপ্তাহের মধ্যে ওই মহল্লাতেই একই স্টাইলে সিরিয়াল কিলারের আক্রমণের শিকার হোন জেবুন্নেছা চৌধুরী। তিনি এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। একই স্টাইলে একের পর এক খুন হোন উত্তরখান-দিক্ষিণখান ও আশকোনা এলাকার তিন নারী আহত হন এক জন। আক্রান্ত সবাই নারী হওয়ায় এলাকায় একধরনের আতংক বিরাজ করছে। একের পর এক খুন-হামলার ঘটনায় টনক নড়ে পুলিশের। এালাকায় মাইকিং-উঠান বৈঠক চলছে। কিন্তু ঘাতকের খোঁজ নেই। পুলিশের ধারণা এই সিরিয়াল কিলার মানসিক বিকৃতি সম্পন্ন। পুলিশের তৎপরতা দেখে গা ঢাকা দিয়েছে। Post navigation শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। গাজীপুরে জঙ্গি আস্তানা সন্দেহে দুই বাড়িতে অভিযান, নিহত ২