1463487267839

সৈয়দ অাশরাফ সজ্জন মানুষ। ভদ্রভাবে দলীয় কর্মীদের সংশোধনে যা বলেছেন তা মোটেও হেলাফেলার নয়। যদিও  জানেন, সমালোচনা অনেকের অসহ্য বরং তেড়েফুঁড়ে অাসে। তিনি যুদ্ধংদেহী নন। সংযমী ও সাবলীল ভাষায় সুষম উন্নয়নের কথা বলেছেন। অামলে নিলে লাভবান হবে সরকার, দল ও বঙ্গবন্ধুর সাধারন মানুষ। অার সফলতা সৈয়দ সাহেব একা ভোগ করবেন না।

অাওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারি দল। দলটি ক্ষমতায় থাকুক এই প্রত্যাশা সব সময়ের। তবে কতিপয় নেতা-কর্মীর অতিরিক্ত খাই খাই স্বভাবে লাগাম দেয়াও জরুরি। সে উপলব্ধি থেকেই সৈয়দ অাশরাফ বলছেন, “কেবল অাওয়ামী লীগের শরীর-স্বাস্থ্য ভালো হলে চলবে না, হতে হবে সব মানুষের। নইলে দল হিসাবে অাওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী, অাওয়ামী লীগের প্রধানমন্ত্রী নন”। তিনি সত্য বলতে পিছপা হোন না তা অামরা অাগেও দেখেছি।

নেতা-কর্মীদের অতিমাত্রায় লোভ সম্বরণ করার তাগিদ তিনি এর অাগেও বার কয়েক দিয়েছেন। কিন্তু এতে খুব লাভ হয়েছে বলে মনে হয়না। মানুষের একটাই লক্ষ, যেনতেন প্রকারে অর্থ রোজগার করতে হবে, বউ-বাচ্চা নিয়ে বিলাস-ব্যসনে জীবন-যাপন করতে হবে। এটি দোষের নয়, দোষের হলো মানুষকে ঠকিয়ে, রাষ্ট্রকে ঠকিয়ে অর্থোপার্জন। সৈয়দ সাহেব যদি এ দিকটি ইঙ্গিত করে থাকেন তবে কারা করছে, সুযোগ দিচ্ছে কারা, সেটিও তাঁকেই সনাক্ত করে ওষুধ দিতে হবে।

একটি সনির্বন্ধ ও বিনীত অনুরোধ, অাজকাল বানের জলের মতো অাওয়ামী লীগে সদস্য বাড়ছে। এ সংবাদে সাধারন সম্পাদক হিসাবে অাপনার কোনোই বক্তব্য-বিবৃতি পাচ্ছেনা দেশবাসী। অামাদের তো জানার রাইট অাছে নাকি? কারা এই সময়ে এসে অাওয়ামী প্রেমে গদগদ হয়ে উঠলো? এবং কেন? চারদিকে খবরে সয়লাব জামাত-শিবির-বিএনপি অাসছে ঝাঁকের কই হয়ে, তো অাপনি কি খুশি? জবাবটি জানবার বড় ইচ্ছে মাননীয় সা. সম্পাদক ও মন্ত্রী।

অাপনার উপলব্ধিকে সাধুবাদ। It’s a perfect realization. কারন একদল অাওয়ামী লীগার কি করবে বুঝে উঠতে পারছেনা।  চিত্তের উন্নতি? অারে বাদ দেন, বিত্তের বিলাস চাই, চিত্তের শুদ্ধতা দিয়ে কি হবে? এই ধরনের লেকচার দেয় এরা। এদের থামানো প্রয়োজন, অাওয়ামী লীগের ভবিষ্যতের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। নইলে এক সময় এরাও ডুববে, ডুবাবে সরকার ও দলকে, তখন কারোরই কিছুই করার থাকবে না।।

জয়বাংলা, জয় বঙ্গবন্ধু।

13256114_1792154611021106_7968467972793757044_n

লেখকঃ আবদুল মালেক। কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।

সহ সম্পাদনায়ঃ ফয়সাল আহমেদ চৌধুরী। কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *