2016_10_13_08_45_07_7209_326হাসপাতালে চিকিৎসাধীন থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ’র অবস্থার কোনো উন্নতি হয়নি—তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে।

রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়, রাজা ভূমিবলের অবস্থা এখনও অস্থিতিশীল। ৮৮ বছর বয়সী রাজা কিডনি, যকৃত, রক্তচাপসহ নানা সমস্যায় ভুগছেন।

ব্যাংককের সিরিরাজ হাসপাতালের আইসিইউতে থাকা রাজা ভূমিবলকে রাজ-দায়িত্ব থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, প্রিয় রাজার আশু আরোগ্য কামনায় হাসপাতালের বাইরে মঙ্গলের প্রতীক গোলাপি রঙের পোশাক পরে শত শত থাই নাগরিক জড়ো হয়ে প্রার্থনা করছেন।

রাজার রোগমুক্তি কামনায় খোলা হয়েছে বিশেষ বই।

গত মাসের শুরুতে ফুসফুসে গুরুতর সংক্রমণের পর হাসপাতালে ভর্তি করা হয় রাজা ভূমিবলকে।

তিনি বিশ্বে সবচেয়ে বেশি, দীর্ঘ ৭০ বছর ধরে রাজ সিংহাসনে অধিষ্ঠিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *