goyesshor_bnpসরকার দমনপীড়ন অব্যাহত রাখলে বিএনপি বসে থাকবে না বলে মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বেঁচে থাকার জন্য প্রয়োজনে মরার প্রস্তুতি নেবে তার দল।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে তার নিজ কার্যালয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে বিভিন্ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, একের পর এক মেগা প্রকল্প হাতে নিয়ে সরকার মেগা লুটপাট করছে।
গয়েশ্বর বলেন, ‘মেগা প্রজেক্ট মানে মেগা বরকত। এর সাথে যারা সংশ্লিষ্ট থাকবেন তাদের বরকত বাড়বে। জনগণের বরকত কি হবে তা জানি না। হয়তো একদিন আমাদের ঋণের বোঝা বাড়াবে।’
তিনি আরো বলেন, ‘একটি অবাধ নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে আমরা আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকবো। নাগরিক অধিকার বঞ্চিত রাখার জন্য যদি এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকে তাহলে আমরাও কিন্তু অলস জীবন-যাপনে অভ্যস্ত থাকবো না। আমাদেরও ‘ডু অর ডাই’ অর্থাৎ বেচে থাকর জন্য মরার প্রস্তুতি নিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *