২২ ঘণ্টার সরকারি সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করে এসময় আবারো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জনান শি জিনপিং। এদেশের মানুষের ডাকে সাড়া দিয়ে ঢাকা আসায় শেখ হাসিনাও তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। চীনা প্রেসিডেন্টের বিদায় বেলায় পররাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রীসভার অনেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সকাল সোয়া ১০টার দিকে চীনা প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি ভারতের গোয়ার উদ্দেশ্যে বিমানবন্দর ছেড়ে যায়। সেখানে ব্রিক সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে তার। এরআগে, সকাল ৯টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান শি জিনপিং। সেখানে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। শি জিনপিং এর সফর সময়ের পুরোটা সময়জুড়ে রাজধানী ছিলো কড়া নিরাপত্তার চাদরে ঢাকা। এর আগে, সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কড়া নিরাপত্তার মধ্যে সকালে সোয়া ৯টার কিছু আগে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ পৌঁছান। এরপর ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। ফুল দেয়ার পর মুক্তিযুদ্ধ শহীদদের আত্মার শান্তি কামনায় বেশ কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। কয়েক মিনিটের শ্রদ্ধা নিবেদন শেষে ৯টা ২০ মিনিটের দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন শি জিনপিং। Post navigation দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে সকালে ঢাকা ত্যাগ করেছেন শি জিনপিং অ্যাম্বুলেন্স উল্টেগিয়ে এক শিশুসহ দুজন নিহত হয়েছে