Hasina swadeswh234প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগ দিতে তিনি রোববার দু’দিনের সফরে ভারতের গোয়াতে যান।

গোয়া থেকে সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

গোয়ায় ভারতীয় নৌ-বাহিনীর বিমান ঘাঁটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, গোয়া রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী এলিনা সালদানহা এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রোববার রাতে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *