17696_mustafizফিট হয়ে উঠতে মিরপুরের অ্যাকাডেমি মাঠে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশের বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান। সব কিছু ঠিক থাকলে, ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজের আগেই ফিট হয়ে উঠবেন দ্য ফিজ।

গেলো জুনে ইংলিশ কাউন্টি লিগে সাসেক্সের হয়ে খেলার সময় কাঁধের ইনজুরিতে পড়েন কাটার মাস্টার মুস্তাফিজ। এরপর থেকে বিসিবি’র চিকিৎসকের পরামর্শে নিয়মিত পুনর্বাসন প্রক্রিয়ার কাজ করে যাচ্ছেন সাতক্ষীরার এই পেসার। তারই অংশ হিসেবে রোববার মিরপুরের অ্যাকাডেমি মাঠে রানিং করেছেন দ্য ফিজ।

আধাঘন্টা রানিংয়ের পর চিকিৎকের কাছে পরামর্শ নেন মুস্তাফিজ। এদিকে, বিসিবি’র চিকিৎসক জানিয়েছেন, মুস্তাফিজের প্রথম ধাপের পুর্নবাসন প্রক্রিয়া এ মাসের শেষের দিকে শেষ হবে। নভেম্বরে নতুন এবং শেষ ধাপের পুর্নবাসন প্রক্রিয়া শুরু হবে। তারপরই বোঝা যাবে কবে নাগাদ প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *