প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্যসেবায় নেয়া আওয়ামী লীগের বিভিন্ন প্রকল্প বন্ধ করে দিয়েছিল বিএনপি-জামায়াত জোট। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার উল্লেখ করে চিকিৎসকদের মানবতার সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউশনে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ বিসিপিএস এর ১৩তম সমাবর্তনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসা খাতে আমাদের সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের সুফল ইতোমধ্যে জনগণ ভোগ করছে। কারণ আমরাই জনগণকে বিনা পয়সায় সেবা ও ওষুধ দিচ্ছি। বিশেষ করে গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে আমরা চিকিৎসাসেবা নিশ্চিত করেছি।’ তিনি আরও বলেন, ‘জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমরা ক্ষমতায় আসার পর ১২ হাজার ৭২৮ জন সরকারি সার্জন ও ১০৮ জন ডেন্টাল সার্জন নিয়োগ দিয়েছি। আরও নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া হাসপাতালগুলোয় উন্নত মানের সেবা দিতে নার্সদের সিঙ্গাপুরের মতো দেশে পাঠিয়ে প্রশিক্ষণ দিয়ে আনা হচ্ছে। যাতে তারা দেশের মানুষের সেবা করতে পারে।’ Post navigation স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা তার বাবাকে ‘আব্বু’ বলে ডেকেছেন। জেএসসি-জেডিসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে কোচিং সেন্টারগুলোকে নজরদারিতে রাখছে সরকার