প্রথমবার চীন সীমান্তে নারী যোদ্ধা মোতায়েন করেছে ভারত। ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ বা আইটিবিপি’র প্রথম ব্যাচের ১০০ নারী যোদ্ধাকে অগ্রবর্তী ১৫টি সীমান্ত ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। কনস্টেবল পদমর্যাদার এসব নারী সেনাকে লাদাখ, সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরখণ্ড এবং অরুণাচলে মোতায়েন করা হয়। এসব নারী সেনাকে সাগরপৃষ্ঠের ৮ থেকে ১৫ হাজার ফুট উচ্চতার পার্বত্য এলাকার কঠোর আবহাওয়ায় টিকে থাকার বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। ভারত-চীন সীমান্তে মোতায়েনের জন্য চলতি বছরের গোঁড়ার দিকে ৫০০ নারী সেনাকে নিয়োগ দেয় আইটিবিপি। ২০০৮ সালে প্রথম নারী সদস্যদের নিয়োগ দেয় আইটিবিপি। তবে তাদেরকে গোলযোগপূর্ণ অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বা সীমান্তে নারীদের তল্লাশির দায়িত্ব পালন করতে দেয়া হতো। এই প্রথম তাদেরকে যুদ্ধের দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা হলো। Post navigation আফগানিস্তানে ৩০ জন বেসামরিক নাগরিককে অপহরণের পর গুলি করে হত্যা করেছে আইএস আইএসের সঙ্গে বর্তমান ডেমোক্র্যাট সরকারের আঁতাত রয়েছে