আইএসের সঙ্গে বর্তমান ডেমোক্র্যাট সরকারের আঁতাত রয়েছে, সিরিয়ায় রাশিয়া হামলা শুরুর পর অভিযান বন্ধ রাখলে এতদিনে যুদ্ধ শেষ হয়ে যেত বলে মন্তব্য করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর রিচার্ড হেইডেন ব্ল্যাক। একইসঙ্গে, মধ্যপন্থী বিদ্রোহী বলতে সিরিয়ায় কিছু নেই জানিয়ে বিভিন্ন বিদ্রোহীগ্রুপ ও আইএস, আল নুসরাসহ অন্যান্য সন্ত্রাসীগোষ্ঠীকে যুক্তরাষ্ট্র একটি সমন্বিত বাহিনী হিসেবে চিহ্নিত করে আসছে বলেও জানায় তিনি। এদের মধ্যে নীতিগতভাবে তেমন কোন পার্থক্য নেই বলেও উল্লেখ করেন হেইডেন। সম্প্রতি ইরানের গণমাধ্যম প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এছাড়াও ২০১৩ সালে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক তদন্তে আইএস, আল নুসরাসহ বিভিন্ন ইসলামি জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার প্রমাণ বেরিয়ে আসে বলেও জানান এই মার্কিন সিনেটর। Post navigation চীন সীমান্তে নারী যোদ্ধা মোতায়েন করেছে ভারত। সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভিম্বার সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের পাঁচ সেনা মারা গেছে।