সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল না সরাতে অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনকে চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, কুখ্যাত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে এবং অনেক যুদ্ধাপরাধীর বিচার চলছে, এমতাবস্থায় ট্রাইব্যুনাল সরানো হলে জনমনে ক্ষোভের সৃষ্টি হবে।
চিঠিতে একই সঙ্গে ঐতিহাসিকভাবে মর্যাদাপূর্ণ হওয়ায় ট্রাইব্যুনাল ভবনটিকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করারও অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত,১৮ই আগষ্ট সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আগামী পহেলা নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *