syria_200_200সিরিয়ার আলেপ্পোতে গেলো তিন দিনে টানা হামলায় নিহত হয়েছেন ৪১ বেসামরিক নাগরিক। মানবাধিকার সংগঠন, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে ১৭ শিশু রয়েছে।

এদিকে আলেপ্পোতে আবারও বিষাক্ত গ্যাস নিক্ষেপের অভিযোগ করেছে সংগঠনটি। যদিও এ জন্য পরস্পরকে দুষছে আসাদ সরকার ও বিদ্রোহীরা। পশ্চিমের হামদানিয়া শহরে এ গ্যাস নিক্ষেপ করা হয়েছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন, সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফেন দ্য মিস্তুরা। গেল সেপ্টেম্বর থেকে রাশিয়া ও সিরিয়া সরকার যৌথভাবে আলেপ্পোতে বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *