Republican presidential candidate Donald Trump speaks during a rally in Eugene, Ore., Friday, May 6, 2016. (AP Photo/Ted S. Warren)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে সর্বশেষ জরিপে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে পেছনে ফেলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্টের এক জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৪৬ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। আর হিলারিকে সমর্থন দিয়েছেন ৪৫ শতাংশ ভোটার।

এই জরিপে লিবারেটেরিয়ান প্রার্থী গ্যারি জনসন ৩ এবং গ্রিন পার্টির জিল স্টেইন পেয়েছেন ২ শতাংশ ভোট।

গত মে মাসের পর এই প্রথম জনমত জরিপে হিলারিকে ছাড়ালেন ট্রাম্প। সাম্প্রতিক প্রায় সব জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন হিলারি।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শনি ও রবিবার নেয়া সাক্ষাৎকারে আগ্রহী ভোটারদের মধ্যে ৫৩ শতাংশ ট্রাম্পকে এবং ৪৫ শতাংশ হিলারিকে সমর্থন করেছে। এদিকে ট্রাম্পের ৫৩ শতাংশ ভোটারের মধ্যে ৪৩ শতাংশ জানিয়েছেন, তারা ট্রাম্পের প্রতি ভীষণ অনুরক্ত।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ইমেইল কাণ্ড নিয়ে নতুন করে এফবিআই তদন্ত শুরুর ঘোষণার পর যেসব জরিপ হয়েছে, এটা সেগুলোর একটি। গত শুক্রবার জেমস কোমি দেশটির কংগ্রেসের জ্যেষ্ঠ আইনপ্রণেতাদের কাছে পাঠানো এক চিঠিতে হিলারির ইমেইলকাণ্ড নিয়ে নতুন করে তদন্তের কথা জানান। এরপর হিলারির জনপ্রিয়তা কমতে শুরু করে বলে প্রায় সবগুলো জনমত জরিপে উঠে আসে।

(Swadesh News/2nd November)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *