turkey-block-64627তুরস্কে সামাজিক যোগাযোগ মাধ্যম- হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক ও ইউটিউব বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট মনিটরিং গ্রুপ।
শুক্রবার সকাল থেকেই এ মাধ্যমগুলোতে প্রবেশ করা যাচ্ছে না। টার্কি ব্লকস নামে দেশটির একটি ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা জানায়, ১১ জন কুর্দিপন্থি আইন প্রণেতাকে আটকের জেরেই যোগাযোগের এ মাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে।
ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সহায়তায় নেটের গতি কমিয়ে দিয়ে ইন্টারনেট ব্যবহার ব্যাহত করার প্রক্রিয়াকে ‘থ্রোটলিং’ বলা হয়। ধারণা করা হচ্ছে ‘থ্রোটলিং’ এর মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *