sheikh-hasina2চারদিনের সফরে হাঙ্গেরির রাজধানী বুদাপেষ্টে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছানোর পর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের নিরাপত্তা নীতি ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ইসভান মিকোলা।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন হাঙ্গেরিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আবু জাফর এবং বাংলাদেশ হাঙ্গেরির অনাবাসিক রাষ্ট্রদূত গিউলা পেথোও। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদাপেষ্টের ফোর সিজনন হোটেল গ্রেশাম প্যালেসে যান।
প্রধানমন্ত্রীর এ সফরকালে ওয়াটার সামিটে যোগদান ছাড়াও হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে।
একইসঙ্গে দু’দেশের সরকারি-বেসরকারি পর্যায়ে চারটি সমঝোতা স্মারকে সই করারও কথা রয়েছে। চারদিনের সফর শেষে ৩০ নভেম্বর ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *