5280c361f8b7691443fab004f3768139-Khaledaমিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যা বন্ধ করতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বেগম খালেদা জিয়া বলেন, রাখাইন রাজ্যের সংখ্যালঘু জাতি গোষ্ঠীর ওপর পৈশাচিক অভিযান চালাচ্ছে সে দেশের সরকার, যা বিবেকবান মানুষদের স্তম্ভিত করেছে। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সূচি প্রশাসনের এমন অমানবিক আচরণে হতাশা প্রকাশ করেন বিএনপি নেত্রী।
বিবৃতিতে, মানবিক কারণে আশ্রয় প্রার্থী রোহিঙ্গাদের আশ্রয় দিতে সরকারকে পাশে দাঁড়ানোর পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বিশ্ব সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বেগম জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *