nganj-vote_200_200নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা- এ নিয়ে আশঙ্কায় প্রার্থীরা। অবিলম্বে সন্ত্রাসীদের আটক, বৈধ-অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর আছেন তারা। প্রয়োজন হলে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে আরও ব্যবস্থা নেয়া হবে।
রাজনীতি, আলোচিত সাত খুনসহ নানা কারণে প্রায়ই সংবাদের শিরোনাম প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ। আগামী সংসদ নির্বাচনের আগে এবার ট্রাম্পকার্ড এই নগরী। প্রথমবারের মতো দলীয় প্রতীক নিয়ে সিটি নির্বাচনের মাঠে দেশের প্রধান দুই দল। বিদায়ের আগে শেষ এ নির্বাচন নিয়ে কঠিন পরীক্ষায় বর্তমান নির্বাচন কমিশন।
এ অবস্থায় ভোট সুষ্ঠু করতে অবৈধ অস্ত্র উদ্ধার, বৈধ অস্ত্র জমা নেয়া ও সন্ত্রাসীদের আটক করার দাবি জানিয়েছেন  প্রার্থীরা। পুলিশ বলছে, নির্বাচনের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। তৎপর আছে আইনশৃঙ্খলা বাহিনী। কমিশনের সাথে আলোচনা করে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া বলে জানান তিনি। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১৬৩ টি কেন্দ্রে ভোট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *