দেশের চিত্রশিল্পের নান্দনিক যাত্রা শুরু হয়েছিল যাঁর নিরলস প্রচেষ্টা আর তুলির আঁচড়ে তিনি শিল্পাচার্য জয়নুল আবেদীন। তার হাত দিয়েই বিশ্বঅঙ্গনে পরিচিতি পায় দেশের চিত্রকলা। মহান এই শিল্পীর একশো দুই-তম জন্মদিন আজ। দেশের চিত্রকলার বিকাশে অসামান্য অবদান শিল্পাচার্য জয়নুল আবেদিনের। জন্ম ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জে। জয়নাবুন্নেছা ও তমিজউদ্দিন আহমেদের ছেলে জয়নুল মায়ের সোনার মাদুলী বিক্রির টাকায় চারুশিক্ষা নিতে গিয়েছিলেন কলকাতায়। নিজের শিল্প-দক্ষতার গুণে ছাত্রজীবনেই সর্বভারতীয় পর্যায়ে সুনাম অর্জন করেন জয়নুল আবেদিন। পরবর্তী কয়েক বছরে আধুনিক ভারতীয় শিল্পীর নামের তালিকায় জায়গা করে নেন জয়নুল। ১৯৪৮ সালে ঢাকায় চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা তাঁর জীবনের এক মহান কীর্তি। শুধু ইনস্টিটিউট প্রতিষ্ঠা নয় শিল্পশিক্ষার একটি উন্নত প্রতিষ্ঠান হিসেবে একে গড়ে তুলতেও নিরলস কাজ করছেন তিনি। সমগ্র জাতির মধ্যে তিনি শিল্পশিক্ষার যে বীজ বুনেছিলেন তা আজ পরিণত মহীরুহে। প্রতিষ্ঠাকাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। আর মৃত্যু অবধি দেশের চিত্রকলার নেতৃত্বে ছিলেন জয়নুল। ১৯৭৬ সালের ২৮ মে ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই শিল্পী। Post navigation ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে পহেলা জানুয়ারি থেকে ই-টোকেন ছাড়াই ভারতের ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশিরা