বাংলাদেশ থেকে ২ হাজার ৪১৫ জন নাগরিককে ফেরত নেবে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কিয়া জায়া’র বরাতে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। খবরে বলা হয়, ২০১৭ সালের মধ্যেই মিয়ানমার সরকার তাদের ২ হাজার ৪শ’ ১৫ জন নাগরিককে ফেরত নেয়ার কথা চিন্তা করছে। বিভিন্ন সময় মিয়ানমার থেকে আসা কয়েক লাখ রোহিঙ্গা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছেন। এদিকে, মালয়েশিয়ার একটি দাতব্য সংস্থা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ত্রাণ সহায়তার জন্য দেশটির রাষ্ট্রদূতের কাছে আবেদন করেছেন। তবে মিয়ানমারের প্রেসিডেন্ট দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, কোনো অননুমোদিত সংস্থাকে মিয়ানমারের ভূখণ্ডে প্রবেশ করতে দেয়া হবে না। গত অক্টোবর থেকে মিয়ানমারের সশস্ত্র বাহিনী দেশটির রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন-পীড়ন শুরু করে। Post navigation জেএসসি ও পিইসি’র ফল প্রকাশ গাজীপুরের কাপাসিয়ার তারাগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবিতে পাঁচজনের মরদেহ উদ্ধার